Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডিএসএলআর’ উৎপাদন বন্ধ করবে নিকন ও ক্যানন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
আরও উন্নত ফ্ল্যাগশিপ ডিএসএলআর আনবে নিকন
Share on FacebookShare on Twitter

ক্যানন সিদ্ধান্ত নিয়েছিল আগেই- আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর। এবার সম্ভবত একই পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে নিকনও।

‘ডিজিটাল সিংগেল-লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর)’ লাইনআপের ডিভাইস তৈরি বন্ধ করতে পারে দুই শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা নিকন ও ক্যানন। নিজেদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা প্রতিদ্বন্দ্বীতাকে পেছনে ফেলে এবার তুলনামূলক ছোট আকারের ‘মিররলেস’ ক্যামেরার প্রতিদ্বন্দ্বীতায় ঝুঁকছে প্রতিষ্ঠান দুটি।

এসএলআর ক্যামেরা নিয়ে এমন সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে জাপান ভিত্তিক সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’র প্রতিবেদনে।

নিকন অবশ্য এই প্রতিবেদনকে ‘জল্পনা’ হিসেবে আখ্যা দিয়ে খবরটি প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলছে, ডিএসএলআর ক্যামেরার উৎপাদন, বিক্রি এবং সেবা চালিয়ে যাচ্ছে তারা।

এই প্রতিক্রিয়ায় ভবিষ্যতে এসএলআর ক্যামেরা উৎপাদন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেনি নিকন। প্রতিষ্ঠানটির সর্বশেষ ডিএসএলআর ক্যামেরা ‘নিকন ডি৬’ বাজারে এসেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

নিজেদের এন্ট্রি লেভেল ডিএসএলআর ক্যামেরা ‘ডি৩৫০০’ ও ‘ডি৫৬০০’-এর উৎপাদন জুন মাসে বন্ধ করেছে নিকন।

‘নিক্কেই’র প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে, ‘মিররলেস’ ক্যামেরা তৈরিতে বেশি নজর দিচ্ছে নিকন, কারণ এগুলো তুলনামূলক ছোট আকারের ও ওজনে হালকা।

শুরুর দিকের মিররলেস ক্যামেরায় ডিএসএলআর ক্যামেরার মতো ছবির মান বা লেন্স বাছাইয়ের তেমন সুবিধা ছিল না। ডিএসএলআর ক্যামেরার অপটিকাল ভিউফাইন্ডারে দেখানো ছবি থেকেও বেশ পিছিয়ে ছিল মিররলেস ক্যামেরার ইলেক্ট্রনিক ভিউফাইন্ডার।

তুলনামূলক নতুন মিররলেস ক্যামেরায় এসব ত্রুটি নিয়ে ব্যাপক কাজ হয়েছে। পাশাপাশি, এগুলোও আগের মতো ছোট আকারের এবং হালকা ওজনের।

ডিএসএলআর-এর চেয়েও এখন ভালো মানের ভিডিও সুবিধা আছে মিররলেস ক্যামেরায়। এটি সেই সব ব্যবহারকারীর জন্য উপযোগী, যারা নিজেদের ক্যামেরায় ‘মাল্টিটাস্ক’ করতে চান।

ক্যামেরার বাজারে নিকনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্যাননও নিজেদের ডিএসএলআর ক্যামেরা উৎপাদন বন্ধের ইঙ্গিত দিয়েছে। ২০২১ সালের শেষে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তাদের সর্বশেষ পেশাদার ডিএসএলআর মডেল হবে ‘ইওস-১ডি এক্স মার্ক ৩’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী নিকনের মতোই মিররলেস লাইনআপের দিকে ঝুঁকছে ক্যানন। তবে, আপাতত এন্ট্রি লেভেলের ডিএসএলআর ক্যামেরার উৎপাদন চালিয়ে যাবে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়েবসাইটে সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ

ইইউর অনুমোদন পেতে যাচ্ছে গুগল-ফিটবিট চুক্তি
প্রযুক্তি সংবাদ

ইইউর অনুমোদন পেতে যাচ্ছে গুগল-ফিটবিট চুক্তি

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

আইসিটি মন্ত্রণালয়ের ছয় খলনায়ক

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
প্রযুক্তি সংবাদ

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix