Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 May 2023
ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল
Share on FacebookShare on Twitter

ফ্রিজ কিনে গাড়ি! যেন এক রূপকথার গল্প। কিন্তু এটাই বাস্তবে ঘটেছে যশোরের আনসার সদস্য শ্রী রতন লাল বাসফোড়ের জীবনে। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’ এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেয়েছেন শার্শা উপজেলার রতন লাল। মাত্র ৫ হাজার টাকা ডাউনপেমেন্টে ওয়ালটন প্লাজা নাভারন থেকে ফ্রিজ কিনে জাপানি গাড়ি পাওয়ায় রতন লালের ঘরে চলছে আনন্দের বন্যা। এই আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে রতনের পরিবারসহ পুরো এলাকায়।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ঈদুল আজহা উপলক্ষে সিজন-১৮য় ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। এ সুবিধা থাকছে ১৫ জুলাই, ২০২৩ পর্যন্ত।

সোমবার বিকেলে (২৯ মে, ২০২৩) রতন লাল বাসফোড়ের হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, ওয়ালটন প্লাজার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান তানভীর প্রমুখ।

জানা গেছে, যশোরের যাদবপুর নাভারণ রেলবাজার এলাকার মুকুল লাল বাসফোড়ের ছেলে রতন লাল। বান্দরবানের ৪ নং আনসার ব্যাটালিয়নের অধীনে চট্টগ্রামের ফয়েস লেক রেঞ্জে কর্মরত আছেন তিনি। ছুটিতে বাড়ি এসে চলতি মাসের ২৪ তারিখে কিস্তি সুবিধায় ওয়ালটন প্লাজা নাভারন থেকে ১৭৭ লিটারের ফ্রিজ কেনেন। এরপর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হলে গাড়ি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রতন।

তিনি বলেন, দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। স্বপ্নেও ভাবিনি যে এতো দামি গাড়ি উপহার পাবো। গাড়িটি আমরা নিজেরা ব্যবহার করবো। ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে ওই উপহার বুঝিয়ে দিচ্ছে।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার সিইও মো. রায়হান বলেন, আমরা বছরজুড়ে গ্রাহকদের নানাবিধ সুবিধা দিয়ে থাকি। ডিজিটাল ক্যাম্পেইনের চলমান সিজনে মেগা উপহার হিসেবে রয়েছে গাড়ি। এর পাশাপাশি বিশে^ একমাত্র ওয়ালটন প্লাজাই কিস্তি ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেয়া হচ্ছে।

ডিএমডি হুমায়ুন কবীর বলেন, ওয়ালটন ক্রেতাদের চাহিদা এবং রুচি ও পছন্দ প্রাধান্য দিয়ে বাংলাদেশেই উৎপাদন করছে আন্তর্জাতিকমানের পণ্য। দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিশে^র বিভিন্ন দেশে। আমাদের লক্ষ্য শিল্প ও প্রযুক্তিখাতে সারা বিশে^ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।

অনুষ্ঠানে দেশীয় পণ্য কিনে দেশের টাকা দেশেই রাখার আহ্বান জানান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, আন্তর্জাতিকমানের দেশীয় পণ্য রেখে বিদেশী পণ্য কেনার কোনো মানে হয় না। আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে দেশে তৈরি পণ্য কিনতে হবে। এর মাধ্যমে দেশীয় শিল্পখাত আরো শক্তিশালী হবে। দেশ উন্নত হবে এবং বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশেই লিফট উৎপাদন করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

দেশেই লিফট উৎপাদন করছে ওয়ালটন

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিওর ভিউ বাড়াবেন যেভাবে

সস্তায় স্যামসাংয়ের ফাইভজি ফোন!
লিড স্টোরি

সস্তায় স্যামসাংয়ের ফাইভজি ফোন!

পাঠাও পে চালু হচ্ছে ৮ জুলাই
অর্থ ও বাণিজ্য

পাঠাও পে চালু হচ্ছে ৮ জুলাই

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে জরিমানা করবে ইইউ

সব ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

সব ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সিরির সক্ষমতা নিয়ে...

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2023

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix