Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জুন ২০২৩
নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল
Share on FacebookShare on Twitter

বাজার বিশ্লেষকদের ধারণাকে সত্যি করে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির হেডসেটসহ নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনের শুরুতেই মঞ্চে আসেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। স্বাগত বক্তব্যের পাশাপাশি অ্যাপলের নতুন প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরেন তিনি।

সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও সেবাগুলো দেখে নেওয়া যাক—

ভিশন প্রো হেডসেট
দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এআর প্রযুক্তির হেডসেট উন্মোচন করেছে অ্যাপল। ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্তে করতে পারে। ফলে হোডসেটটিতে চালু থাকা যেকোনো অ্যাপ, ছবি বা ভিডিও সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বাস্তব জীবনকে এআর প্রযুক্তিতে রূপান্তরের জন্য হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে এম২ ও আর১ প্রসেসর। এর দাম ৩ হাজার ৪৯৯ ডলার। আগামী বছরের শুরুতে হেডসেটটি বাজারে আসবে।

ভিশন ওএস
এআর প্রযুক্তির ভিশন প্রো হেডসেটে ব্যবহারের জন্য নতুন অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। ‘ভিশন ওএস’ নামের নতুন অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে অ্যাপলের সাফারি, ফেসটাইম, ফটো, মিউজিকসহ অন্যান্য অ্যাপ ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, চাইলে ভিডিও ও ছবি দেখার পাশাপাশি গেমও খেলা যাবে।

১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুক এয়ার
ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুক এয়ার ল্যাপটপ কম্পিউটারের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১১ মিলিমিটার পুরু হওয়ায় এটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বলে দাবি করেছে অ্যাপর। শুধু তা-ই নয়, এটি আগের সংস্করণের ম্যাকবুক এয়ারের তুলনায় ১২ গুণ দ্রুত কাজ করতে পারে। এম-২ প্রসেসরে চলা ল্যাপটপ কম্পিউটারটি চারটি রঙে পাওয়া যাবে। একবার চার্জ টানা ১৮ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ২৯৯ ডলার।

আইওএস ১৭
আইফোনে বেশ কিছু সুবিধা দিতে ‘আইওএস ১৭’ নামের নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ঘোষণায় বলা হয়েছে, নতুন অপারেটিং সিস্টেমে স্ট্যান্ডবাই সুবিধা রয়েছে। এর ফলে আইফোনের পর্দাকে স্মার্ট হোম ডিসপ্লেতে পরিণত করা যাবে। ভয়েস মেসেজের ট্রান্সক্রিপশনসহ চেকইন সুবিধা কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীরা সহজেই নিজের অবস্থানের তথ্য অন্যদের জানাতে পারবেন। নেম ড্রপ নামের আরও একটি সুবিধা যুক্ত হয়েছে অপারেটিং সিস্টেমটিতে। এটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় দ্রুত পরিচিতদের কাছে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা পাঠানো যাবে।

c
আইপ্যাড ব্যবহারকারীদের জন্যও নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘আইপ্যাড ওএস ১৭’ নামের অপারেটিং সিস্টেমটিতে ‘লক স্ক্রিন’ ও ‘ইন্টারেকটিভ উইজেট’ সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে আইপ্যাড থেকে দ্রুত হোম স্ক্রিন থেকে অ্যাপ ও অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। শুধু তা-ই নয়, একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে যৌথভাবে পিডিএফ সম্পাদনা করা যাবে।

নতুন ম্যাক প্রো
প্রায় চার বছর পর নতুন মডেলের ম্যাক প্রো উন্মুক্ত করেছে অ্যাপল। এম ২ আলট্রা প্রসেসরে চলা কম্পিউটারটি এ মাসেই বাজারে আসবে। এর দাম শুরু হবে ৬ হাজার ৯৯৯ ডলার থেকে।

মানসিক স্বাস্থ্যের জন্য জার্নালিং অ্যাপ
আইওএসের জন্য জার্নাল নামে নতুন একটি অ্যাপের ঘোষণা দিয়েছে অ্যাপল। এতে সাম্প্রতিক ঘটনা বা ভ্রমণবিষয়ক তথ্য লেখা যাবে। এটি এন্ড টু এন্ড এনক্রিপটেড হবে। ফলে তথ্যও সুরক্ষিত থাকবে। এই বছরের শেষে অ্যাপটি উন্মুক্ত করা হবে।

সম্মেলনে টেলিভিশন ও স্মার্টওয়াচের জন্য টিভিওএস১৭, ম্যাকওএস সোনোমা এবং ওয়াচওএস১০ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শুধু তা-ই নয়, অ্যাপল মিউজিকে শেয়ারপ্লে সমর্থন যুক্ত করার পাশাপাশি সাফারি ব্রাউজারে একাধিক প্রোফাইল ব্যবহারের সুবিধাও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে শুরু হওয়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন চলবে ৯ জুন পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদেশি সহযোগিতা ছাড়া সাইবার স্পেস সুরক্ষা সম্ভব নয়: পলক
প্রযুক্তি সংবাদ

বিদেশি সহযোগিতা ছাড়া সাইবার স্পেস সুরক্ষা সম্ভব নয়: পলক

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত
প্রযুক্তি সংবাদ

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত

সম্মিলিত প্রয়াসে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

সম্মিলিত প্রয়াসে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে: পলক

আগামী সপ্তাহে এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছে যাবে
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছে যাবে

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
অর্থ ও বাণিজ্য

৫ থেকে ৭ হাজার টাকা দাম বাড়তে পারে স্মার্টফোনের

৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২
লিড স্টোরি

৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি পরামর্শ

ভালো হেডফোন কিনতে যে বিষয়গুলো জানা জরুরি

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ
নির্বাচিত

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
নির্বাচিত

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুন ২০২৩

নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV