Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সস্তা দামের ফোল্ডেবল স্মার্টফোন আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
সস্তা দামের ফোল্ডেবল স্মার্টফোন আনছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

ফোল্ডেবল ফোন ডিভাইসপ্রেমীদের কাছে জনপ্রিয়। তবে উচ্চ দামের কারণে গ্রাহকেরা সব সময় তা কিনতে পারেন না। এবার সব ধরনের গ্রাহকের কথা বিবেচনা করে সস্তা দামের ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে স্যামসাং। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফোল্ডেবল স্মার্টফোনের প্রথম দিকের সফল উৎপাদক স্যামসাং। কোম্পানিটির গ্যালাক্সি জেড ফ্লিপ ও গ্যালাক্সি জেড ফোল্ড–দুটি ফোল্ডেবল সিরিজ অনেক জনপ্রিয়। তবে দুটি সিরিজের দাম শুরু হয় ১ হাজার ডলার থেকে। আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে স্যামসাং তাই কম বাজেটের ফোল্ডেবল ফোন তৈরি নিয়ে কাজ করছে।

প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি ট্রেন্ডফোর্স বলেছে, কম বাজেটের ডিভাইস বাজারে এনে ফোল্ডেবল স্মার্টফোনের দাম কমানোর চেষ্টা করছে স্যামসাং। আগামী বছর মিড রেঞ্জের ফোন বাজারে আনবে কোম্পানিটি ।

স্যামসাং এসব ফোনের দাম কত রাখবে, তা এখনো নিশ্চিত জানা যায়নি। তবে তথ্যসূত্র বলেছে, এসব ফোনের দাম ৪০০ থেকে ৫০০ ডলার হতে পারে।

২০২৩ সালে ফোল্ডেবল ফোনের সর্বনিম্ন দাম ৩ হাজার ৬৫৯ ইউয়ানে নেমে এসেছে। ২০২৪ সালে আরও ব্র্যান্ড কম দামের ফোল্ডেবল ফোন বাজারে আনতে পারে। বিভিন্ন ব্র্যান্ড এইভাবে ফোল্ডেবল ফোনের বিক্রিকে ত্বরান্বিত করবে । উৎপাদন খরচ কমে এসেছে এবং চীনের বিভিন্ন ব্র্যান্ডও ফোল্ডেবল ফোন তৈরি করায় এই দাম কমবে।

২০২৩ সালের মোট স্মার্টফোন বিক্রির ১ দশমিক ৬ শতাংশই হল ফোল্ডেবল স্মার্টফোন এবং এসব ফোনের ১৮৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। আর ২০২৪ সালে এটি বেড়ে ২ দশমিক ২ শতাংশ ও ২৫২ লাখ ইউনিট হতে পারে। আর ২০২৭ সালে ৫ শতাংশ ও ৭০০ কোটি ইউনিটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফোল্ডেবল ফোনের ডিজাইন ও ফিচারগুলো আরও উন্নত করার জন্য কাজ করছে উৎপাদকেরা। ডুয়েল ফোল্ডেবল স্মার্টফোনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই কোম্পানিগুলো ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন তৈরির চেষ্টা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুয়াওয়ের এক কর্মী বলেছেন, ট্রিপল ফোল্ডেবল স্ক্রিন ডিভাইসের ক্ষেত্রে কোম্পানিটি উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে। ২০২৪ সালে হুয়াওয়ে দুটি ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়তে পারে।

Tags: গ্যালাক্সি জেড ফ্লিপফোল্ডেবল স্ক্রিনস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ

দেশে ‘কোয়াড-প্লে’ সেবা আনছে বিটিসিএল
টেলিকম

দেশে ‘কোয়াড-প্লে’ সেবা আনছে বিটিসিএল

কম্পিউটার বিপ্লবের জাতীয় বীর হানিফউদ্দিন মিয়া: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার বিপ্লবের জাতীয় বীর হানিফউদ্দিন মিয়া: মোস্তাফা জব্বার

প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সাররা মূল কারিগর: পলক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সাররা মূল কারিগর: পলক

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক
প্রযুক্তি সংবাদ

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক

দেশসেরা তরুণ উদ্যোক্তাকে কোটি টাকার ইনোভেশন গ্র্যান্ট দেবে সরকার
প্রযুক্তি সংবাদ

দেশসেরা তরুণ উদ্যোক্তাকে কোটি টাকার ইনোভেশন গ্র্যান্ট দেবে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix