Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদের আগে দিনে ৩০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে বিকাশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
ঈদের আগে দিনে ৩০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে বিকাশে
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে আসা রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের টাকা কম খরচে উত্তোলন করা যাচ্ছে। সারা দেশে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ এটিএম বুথ থেকে কম খরচে এই টাকা উত্তোলন করা যায়। এ ক্ষেত্রে প্রতি হাজারে খরচ পড়ে ৭ টাকা। বিকাশ অ্যাপ ও ইউএসএসডি চ্যানেল *২৪৭# উভয় পদ্ধতি ব্যবহার করে এই টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। এর ফলে বিকাশের মাধ্যমে প্রবাসী আয় বেশি আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

বিকাশ সূত্রে জানা গেছে, গত রমজান মাসের প্রথম ২০ দিনে ১১০টির বেশি দেশ থেকে বিকাশ হিসাবের মাধ্যমে ৫১৭ কোটি টাকার রেমিট্যান্স আসে। আর গত ১২ মার্চ থেকে ১০ এপ্রিল সময়ে প্রবাসী আয় এসেছে ৯৬৫ কোটি টাকার কিছু বেশি। এই সময়ে প্রায় ১০ লাখ প্রবাসী বিকাশের মাধ্যমে আয় পাঠান। অর্থাৎ এই সময়ে দৈনিক প্রবাসী আয় এসেছে ৩২ কোটি টাকার কিছু বেশি। এর আগে ২০২৩ সালে বিকাশের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৬ হাজার ২৫২ কোটি টাকা।

সাধারণত এজেন্ট থেকে টাকা উত্তোলনে প্রতি হাজারে খরচ হয় ১৮ টাকা ৬০ পয়সা। তবে দুটি প্রিয় এজেন্ট থেকে টাকা উত্তোলনে প্রতি হাজারে খরচ হয় ১৪ টাকা ৯০ পয়সা। তবে এই খরচে মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলা যায়।

তবে বিদেশ থেকে আসা রেমিট্যান্স বা প্রবাসী আয়ের অর্থ এখন আরও কম খরচে উত্তোলন করা যায়। সারা দেশে ১৯টি ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ এটিএম বুথ থেকে এই অর্থ উত্তোলন করা যায়। এতে প্রতি হাজারে খরচ পড়ে ৭ টাকা। যেসব ব্যাংকের বুথ ব্যবহার করে কম খরচে টাকা উত্তোলন করা যায় সেগুলো হচ্ছে দি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, সীমান্ত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), আইসিবি ইসলামিক ব্যাংক ও সিটিজেনস ব্যাংক।

বিকাশের কর্মকর্তারা বলেন, কম খরচে আয় পাঠানোর সুবিধা চালু করায় প্রবাসীদের কাছে বিকাশ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ফলে বিকাশের মাধ্যমে বৈধ উপায়ে দেশে থাকা প্রিয়জনদের কাছে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়ছে। বিশেষ করে পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে প্রবাসীরা এই সেবা বেশি নিচ্ছেন। এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাও পাচ্ছেন তাঁদের স্বজনেরা। ফলে অনেকেই এখন অবৈধ পথ ছেড়ে বৈধ পথে আয় পাঠাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশরেমিট্যান্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা
উই

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা

বাংলাদেশের সাইবার ঝুঁকির শীর্ষে স্প্যাম
প্রযুক্তি পরামর্শ

বাংলাদেশের সাইবার ঝুঁকির শীর্ষে স্প্যাম

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার

নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি বাড়ছে গ্রাহকের এক বছরে বিটিআরসিতে সাড়ে ৮০০ অভিযোগ
টেলিকম

নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি বাড়ছে গ্রাহকের এক বছরে বিটিআরসিতে সাড়ে ৮০০ অভিযোগ

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
প্রযুক্তি সংবাদ

স্মার্ট ডাক সেবার যুগে ভাসানচর

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ এপ্রিল ২০২৪

ঈদের আগে দিনে ৩০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে বিকাশে

Techzoom.TV |
TechzoomTV