Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডার্ক ওয়েবে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলে যেভাবে বুঝবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ জুন ২০২৪
ডার্ক ওয়েবে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলে যেভাবে বুঝবেন
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট ব্যবহারীদের অনেকেই ডার্ক ওয়েবের কথা শুনে থাকবেন। অবার অনেকেই কাছেই এটি একটি নিতান্তই অপরিচিত। ডার্ক ওয়েব বুঝতে হলে ইন্টারনেটের মহাসমুদ্র সম্পর্কে ধারণা থাকতে হবে। ইন্টারনেট এক গভীর সমুদ্রের মতো। সেখানে আমরা দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি তাকে সমুদ্রপৃষ্ঠের সঙ্গে তুলনা করা যায়। এই সব ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ থাকে। ইন্টারনেটের এই অংশকে সারফেস ওয়েব বলা হয়।

যেকোনো ওয়েব ব্রাউজার থেকে এই সব ওয়েবসাইট খোলা সম্ভব হয়। এর নিচেই থাকে ডিপ ওয়েব । যেখানে ওয়েবসাইটগুলো যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করা গেলেও সার্চ রেজাল্টে এই ওয়েবসাইটগুলো দেখা যায় না। এর নিচে রয়েছে মহাসাগরের অতল গভীর। যা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী কখনও অভিজ্ঞতা করেন নি। ইন্টারনেটের এই অংশকে বলা হয় ডার্ক ওয়েব।

এই ডার্ক ওয়েবে চলে অবৈধ কার্যকলাপ। যেখানে বিচরণ করেন অপরাধীরা। তারা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানান ব্যক্তিগত ও দরকারি তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করেন।

ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ বর্তমানে আমাদের ফোনে নানারকম অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্টের তথ্যের সুরক্ষায় কিছুটা দুর্বল থাকলেই তথ্য ফাঁস হয়ে যেতে পারে ডার্ক ওয়েবে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার তথ্য ফাঁস হয়ে গিয়েছে ? বিশেষজ্ঞরা এক্ষেত্রে কিছু লক্ষণের কথা জানাচ্ছেন। এই লক্ষণগুলো দেখলে সতর্ক হতে হবে।

ডার্ক ওয়েবে তথ্য ফাঁস হওয়ার লক্ষণ-

১. ঘন ঘন অজানা ই-মেইল, ফোন ও মেসেজ আসা
এই ঘটনাটি এমনিতেই অনেকের সঙ্গে হয়ে থাকে। কিন্তু ঘন ঘন হচ্ছে কি? রোজই বেশ কয়েকবার এমন ফোন, ই-মেইল আসছে নানা তথ্য চেয়ে ব্যাঙ্কের ব্যাপারে ? তাহলে বুঝতে হবে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে আপনার তথ্য।

২. ব্যাংকের অ্যাপ ব্যবহার করতে পারছেন না
এখন প্রায় অনেকেরই ব্যাংকের মোবাইল অ্যাপ রয়েছে। অনেকেই সেটি ব্যবহার করেন। কিন্তু সেখানে পাসওয়ার্ড দিতেই পারছেন না। আপনাকে ব্লক করা হয়েছে, এমন লেখা প্রদর্শন করছে অ্যাপটি ? এমন হতেই পারে, তাহলে আপনার তথ্য ব্যবহার করে অন্য কেউ ব্যাংকিং অ্যাপ খোলার চেষ্টা করছে। দ্বিতীয় আইডেন্টিটি দেখে ব্যাংক আপনার অ্যাকসেস লক করে দিয়েছে।

৩. ক্রেডিট বা ডেবিট কার্ডে অচেনা লেনদেন
কার্ড ডুপ্লিকেট করার মাধ্যমে এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হচ্ছেন। মূল লক্ষ বয়স্ক ব্যক্তিরা। তাই এমন অচেনা লেনদেন হলে সঙ্গে সঙ্গে সতর্ক হন।

৪. আপনার অজ্ঞাতে পাসওয়ার্ড চেঞ্জ বা লগইন
কোনও অ্যাপে আপনার অজ্ঞাতে লগইন করা হয়েছে বা পাসওয়ার্ড পাল্টেদেওয়া হয়েছে। কিছুঅ্যাপ এই সংক্রান্ত নোটিফিকেশন মেল বা মেসেজ পাঠায়। এমন মেসেজ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে।

ডার্ক ওয়েভে তথ্য ফাঁস ঠেকাতে কী করবেন ?

১. টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন
এখন বিভিন্ন অ্যাপই এই ব্যবস্থা করে দিয়েছে। এক্ষেত্রে প্রথম ধাপে আপনি সঠিক পাসওয়ার্ড দিলেও পরের ধাপে আপনাকে আটকে দেবে অ্যাপ। পরের ধাপে ফোনে পাঠানো ওটিপি জমা দিতে হবে। যা অ্যাকাউন্টের সঠিক মালিকই করতে পারবেন। এছাড়াও, অ্যাপটি অন্য কোনও ডিভাইস থেকে আপনিই যে লগইন করছেন তা নিশ্চিত করতে বলতে পারে। অথবা অ্যাপটি থেকে আগে সেভ করে রাখা বিশেষ কোড ব্যবহার করতে হতে পারে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন প্রতি অ্যাপে গিয়ে চালু করে দিন।

২. ব্যাংকের হেল্পলাইনে কল করুন
ব্যাংকে কোনও অচেনা লেনদেন দেখলে এক মিনিটও সময় নষ্ট নয়। দ্রুত ওদের কাস্টমার কেয়ারে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিন। ডেবিট কার্ডসহ সব কার্ড লক করে দিন। এর পরের ধাপে একটি আবেদন করে করে ব্যাংক ও থানায় দিতে হবে। যত দ্রুত এই কাজ হবে, তত দ্রুত সক্রিয় হবে সাইবার ক্রাইম বিভাগ। আর ততই বেশি সম্ভাবনা লুট যাওয়া টাকা ফেরত পাওয়ার।

Tags: ডার্ক ওয়েব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?
নির্বাচিত

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
প্রযুক্তি সংবাদ

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার মানুষ: পলক

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

‘বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার

আইফোন ১২ ব্যবহারে আহত হচ্ছেন ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২ ব্যবহারে আহত হচ্ছেন ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix