Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার মানুষ: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার ও সাদা মনের মানুষ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মিজ রীনা পারভীন, রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান, আনবিক শক্তি কমিশনের ডাইরেক্টর ডা. সৈয়দ মোহাম্মদ হোসেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ এ কে এম ছায়াদাত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনও ক্ষমতার দাপট দেখাননি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন এটাই ছিল তার জীবনের অন্যতম বড় একটি দিক। ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন নম্র, ভদ্র, সদালাপি ও উদার নৈতিক মানুষ।

ড. ওয়াজেদ মিয়াকে তীক্ষ্ম মেধার অধিকারী ও রাজনৈতিক সচেতন ব্যক্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীকার আন্দোলনে ড.ওয়াজেদ রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়াকে একজন আদর্শ পিতা ও স্বামী উল্লেখ করে তিনি আরও বলেন ড. ওয়াজেদ মিয়ার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ আন্তর্জাতিক আইটি প্রকৌশলী ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ।

নাটোরে ড. ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়ায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে খ্যাতিমান এ বিজ্ঞানীর আদর্শ তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়নের পথে। জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করায় ড. ওয়াজেদ মিয়া সবার জন্য আদর্শ হয়ে থাকবে এবং তাঁর অবদানের জন্য মানুষ তাকে চিরকাল স্মরণ করবে।

তিনি বলেন, ওয়াজেদ মিয়ার আদর্শে অনুপ্রাণীত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ তথা প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করলেই ওয়াজেদ মিয়ার আত্মা শান্তি পাবে। পরে ড. ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলফি বিক্রি করে ৫ দিনেই কোটিপতি!
প্রযুক্তি সংবাদ

সেলফির বাংলা কী, কবে কিভাবে শুরু হয় সেলফি?

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের
নির্বাচিত

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

তীব্র গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ
প্রযুক্তি সংবাদ

তীব্র গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ

প্রযুক্তি ব্যবহারে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: পলক
নির্বাচিত

প্রযুক্তি ব্যবহারে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: পলক

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ কে সরাসরি জানান আপনার সমস্যা

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

আপনার ফোনটি কি অকেজো হওয়ার তালিকায়?

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ফেব্রুয়ারি ২০২১

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার মানুষ: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix