Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৬ নাকি গুগল পিক্সেল ৯ কোনটা কিনবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
আইফোন ১৬ নাকি গুগল পিক্সেল ৯ কোনটা কিনবেন?
Share on FacebookShare on Twitter

কিছুদিন আগেই বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ লঞ্চ করলো নির্মাতা সংস্থা অ্যাপল। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল রয়েছে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। এরই মধ্যে অনেকেই কিনেছেন শখের আইফোন ১৬।

অসংখ্য নতুন ফিচার যুক্ত হয়েছে আইফোন ১৬ সিরিজে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে এআই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেজন্য আলাদাভাবে এআই চ্যাটবট ডাউনলোড করতে হবে না। আইফোন ১৬ তেই পাবেন এই সুবিধা। তবে সম্প্রতি গুগল পিক্সেল সিরিজের ৯ ফোনটি লঞ্চ হয়েছে। যা টেক্কা দিচ্ছে আইফোন ১৬ ফোনটিকে।

অনেকেই ভাবছেন কোন ফোনটি কিনবেন। সেক্ষেত্রে আপনি প্রাধান্য দিতে পারেন ফোনের ফিচার এবং আপনার আসলে কি দরকার। সেই সঙ্গে আরও মাথায় রাখতে হবে দাম, ডিজাইন এবং স্টোরেজ।

উভয় ফোনের ডিজাইন এবং ফিল অনেকটা এক। তবে এর হার্ডওয়্যার এবং সফটওয়্যারেই রয়েছে আসল পার্থক্য। যারা নতুন একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ খুঁজছেন, তাদের কোন ফোনটি কেনা উচিত। চলুন দেখে নেওয়া যাক ফোনগুলোর ফিচার কী কী আছে-

ডিজাইন ও ডিসপ্লে
আইফোন ১৬-এর লুক এবং ফিল এর আগের সিরিজের ফোনের মতোই। তবে গুগলের লেটেস্ট পিক্সেল ফোনে আনা হয়েছে নতুন ডিজাইন। পিক্সেল ৯-এ রয়েছে আরও বেশি কার্ভ। এর ফিল অনেকটা আইফোনের মতোই। আইফোন ১৫ প্রো মডেলগুলোর মতোই অ্যাকশন বাটন রয়েছে আইফোন ১৬-এ। তবে যোগ করা হয়েছে একটি নতুন ক্যাপাসিটিভ ক্যামেরা কন্ট্রোল বাটন।

বিল্ড কোয়ালিটির দিক থেকে উভয় ডিভাইসের ফিলই অনেকটা প্রিমিয়াম। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে রয়েছে গ্লাস ব্যাক। আইফোন ১৬-এ রয়েছে ম্যাট ফিনিশ আর পিক্সেলে আছে গ্লসি ব্যাক। উভয় ফোনেই রয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। আইফোন ১৬-এ রয়েছে ৬০হার্জ ৬.১ ইঞ্চি ওএলইডি স্ক্রিন। আর পিক্সেল ৯-এ রয়েছে ৬.৩ ইঞ্চি ওএলইডি স্ক্রিন।

পারফরম্যান্স
আইফোন ১৬ এবং পিক্সেল ৯-এ রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন চিপসেট। আইফোন ১৬ মূলত অ্যাপলের নবতম এ১৮ চিপসেট দ্বারা চালিত হয়। যা পক্সেল ৯-এর টেন্সর জি৪-এর তুলনায় অনেকটাই দ্রুত কাজ করে। পিক্সেল ৯-এ রয়েছে ১২ জিবি র্যাম। যদিও আইফোন ১৬-এর র্যামের পরিমাণ জানায়নি অ্যাপল।

স্টোরেজ
স্টোরেজের দিক থেকে বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আইফোন ১৬ এবং পিক্সেল ৯ উভয়েরই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। আইফোন ১৬-এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টে রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। আর পিক্সেল ৯-এ মিলবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট।

সফটওয়্যার
আইফোন ১৬ চালিত হয় অ্যাপলের আইওএস ১৮ দ্বারা। অন্যদিকে পিক্সেল ৯ চালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ দ্বারা। যা বেশ হতাশাজনক। নতুন এআই ফিচার চালু করছে অ্যাপল। আর এরই মধ্যে পিক্সেল ৯-এ রয়েছে এআই-চালিত ফিচার। যদিও গত কয়েক বছরে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর ব্যবধান কমেছে।

ক্যামেরা
আইফোন ১৬-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। যা আগের বছরের মতোই রয়েছে। গুগলও বজায় রেখেছে একই ফর্মুলা। পিক্সেল ৯-এ রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। অর্থাৎ থাকছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। আইফোন ১৬ আর পিক্সেল ৯-এর মাধ্যমে দিন এবং রাতে অসাধারণ ছবি তুলতে পারে। তবে ভিডিওর ক্ষেত্রে আইফোন ১৬-এর আউটপুট পিক্সেল ৯-এর তুলনায় ভালো বলেই মনে করছেন ব্যবহারকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আঙুলের ছাপ দিয়েই তোলা যাবে টাকা!
নির্বাচিত

আঙুলের ছাপ দিয়েই তোলা যাবে টাকা!

ওয়ানপ্লাস ১৫
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে OnePlus 15, লঞ্চের তারিখ ফাঁস করল কোম্পানি

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায়
কিভাবে করবেন

ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায়

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর
নির্বাচিত

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর

আসছে মটো জি৯ পাওয়ার, সাথে থাকছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
নির্বাচিত

আসছে মটো জি৯ পাওয়ার, সাথে থাকছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ অক্টোবর ২০২৪

আইফোন ১৬ নাকি গুগল পিক্সেল ৯ কোনটা কিনবেন?

Techzoom.TV |
TechzoomTV