Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিল গেটসই বানিয়েছেন করোনাভাইরাস!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 April 2020
বিল গেটসই বানিয়েছেন করোনাভাইরাস!
Share on FacebookShare on Twitter

“করোনাভাইরাস মানবসৃষ্ট, এর পেটেন্ট আছে এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন হচ্ছে এর প্রাথমিক মালিকদের অন্যতম।” – এমন হাজারো পোস্ট ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ফেসবুকেই এমন পোস্টের সংখ্যা ১৬ হাজার!

নভেল করোনাভাইরাস আর বিল গেটস-কে নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়ছে নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বা ‘কনস্পিরেসি থিওরি’। আর এসব তত্ত্বের সঙ্গে এ-ও বলা হচ্ছে যে, ভাইরাসটি আসলে বানানো হয়েছে ‘মুনাফার লোভে’। আবার কোনো পোস্ট বলছে, “তারা এটা করেছেন কারণ, ডনাল্ড ট্রাম্পকে কিছুতেই থামানো যাচ্ছিলো না।” — খবর প্রযুক্তি সাইট সিনেটের।

করোনাভাইরাসের সঙ্গে গেটসকে জড়িয়ে ফেসবুকে এমন ১৬ হাজার পোস্টে মন্তব্য এসেছে প্রায় নয় লাখ। ওই মন্তব্যগুলোও নানা তত্ত্ব হাজির করছে। কোনো মন্তব্যে বলা হচ্ছে তিনি প্রতিষেধক তৈরি করে মুনাফা আয়ের জন্য এমনটা করেছেন, আবার কেউ দাবি করেছে, তিনি “বিশ্ব জনসংখ্যাকে নজরে রাখতে বা নিজের মতো করে সাজিয়ে নিতে অসুস্থতাকে ব্যবহার করছেন”।

গেটসকে জড়িয়ে এ ধরনের ভুল তথ্যের ভিডিওগুলো জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবেও। মার্চ ও এপ্রিলে আপলোড করা ভিডিওগুলো এরই মধ্যে দেখা হয়েছে প্রায় ৫০ লাখ বার।

গণমাধ্যম বিশ্লেষণী প্রতিষ্ঠান জিগনাল ল্যাবসের ট্র্যাকিংয়ে দেখা গেছে করোনাভাইরাস সম্পর্কিত যে মিথ্যা তথ্যগুলো এ পর্যন্ত ছড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনাভাইরাসের সঙ্গে বিল গেটসকে জুড়ে দিয়ে।

মহামারীর এ সময়টিতে বেশ সরবভাবেই সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে নিজ মতামত প্রকাশ করছেন গেটস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই বিষয়টি নিয়ে টুইটারে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। দেশজুড়ে ‘শাটডাউন’-ও দাবি করে করেছেন গেটস।

করোনাভাইরাস লড়াইয়ের জন্য এরই মধ্যে বৈশ্বিকভাবে ২৫ কোটি ডলার অর্থ সাহায্য দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে বিল গেটস এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তবে, শুক্রবার গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সাজম্যান এক ইমেইল বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে বলেছেন, অনলাইনে কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়লে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে।

“এরকম একটি সময়ে যখন বিশ্ব স্বাস্থ্য ও অর্থনীতি নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অনলাইন কিছু মানুষের ভুল তথ্য ছড়ানোর বিষয়টি খুবই বেদনাদায়ক, যেখানে আমাদের সবার উচিত একত্রিত হওয়া এবং জীবন বাঁচানোর উপায় খুঁজে বের করা। এই মুহূর্তে আমরা কোভিড-১৯ এর সংক্রমণ ছড়ানো বন্ধ করতে সবচেয়ে ভালো যে কাজগুলো করতে পারি, তার একটি হলো সত্যকে ছড়িয়ে দেওয়া” – বলেছেন সাজম্যান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি
গেম

পাবজি খুলে দেওয়া হয়েছে: মোস্তাফা জব্বার

১২ হাজারে চার ক্যামেরার ফোন
গেম

১২ হাজারে চার ক্যামেরার ফোন

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাচ্ছে স্মার্টফোন!

অনলাইন কোডিং কোর্স চালু করেছে গুগল
নির্বাচিত

অনলাইন কোডিং কোর্স চালু করেছে গুগল

বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ, রুখে দেবে সাইবার আক্রমণ
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ, রুখে দেবে সাইবার আক্রমণ

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
ই-কমার্স

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2020

বিল গেটসই বানিয়েছেন করোনাভাইরাস!

Techzoom.TV |
TechzoomTV