Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেউ কথা রাখে না!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ জুন ২০২৫
কেউ কথা রাখে না!
Share on FacebookShare on Twitter

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষে গত ১৫ মে আয়োজিত (আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমেদ তৈয়্যব ঘোষণা দেন, আগামী ১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। পরবর্তী সময়ে গ্রাহক পর্যায়েও দাম কমানো হবে।

এর আগেই একে একে মূল্যছাড় ঘোষণা করেছিল বড় বড় প্রতিষ্ঠানগুলো: ২১ এপ্রিল – Fiber@Home: আইটিসি‑তে ১০% ছাড়, এনটিটিএন‑এ ১৫%।২২ এপ্রিল – Summit Communications: আইটিসি‑তে ১০% ছাড়, এনটিটিএন‑এ ১৫–২০%। ২৯ এপ্রিল – Bahon Ltd.: এনটিটিএন‑এ ১০% ছাড়। কিন্তু আজ ২১ জুন, কোনো ছাড় বাস্তবে কার্যকর হয়নি!

আসলে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না!

ঘোষণা আছে, বাস্তবতা নেই!

এই প্রতিষ্ঠানগুলো আইএসপিগুলোকে জানিয়েছে, তারা ট্রান্সমিশনের রেট কমাবে, কিন্তু মাসিক বিল যা আছে, তাই রাখতে হবে। অর্থাৎ, আমাদের প্রয়োজন না হলেও বাড়তি ট্রান্সমিশন  ব্যান্ডউইথ নিয়ে রাখতে হবে।আরও বেশি পরিমাণ ব্যান্ডউইথ নিতে, যা কোনও কাজে না লাগলেও। তাহলে খরচ কোথায় কমলো? ইন্টারনেটের দাম কমবে কিভাবে? আইআইজি অপারেটর গুলো মূল্য কমালেই কি আইএসপি অপারেটর মূল্য কমাতে পারে? একটা আইএসপি কোম্পানির খরচের মাত্র ৭-৮% হলো ব্যান্ডউইডথ খরচ। বাকি  হেডের  কোনো খরচতো কমেই নাই বরং প্রতি বছর বছর বৃদ্দ্বি পাচ্ছে। সেই হিসাব নিতে কিংবা জানতে কেউ আগ্রহী না। টেলিকম সেক্টরে “ফ্লোর প্রাইস” এবং “সিলিং প্রাইস” এর একটা কনসেপ্ট আছে। ফ্লোর প্রাইস হলো: কোনো অপারেটর বিটিআরসি কর্তৃক নির্ধারিত প্রাইসের  নিচে কোনো রেট মার্কেট/গ্রাহক কে অফার করতে পারবে না। এর মূল কারণ হলো , অপারেটর গুলোর ব্যবসা নিশ্চিত করা। আর সিলিং প্রাইস হলো: বিটিআরসি কর্তৃক নির্ধারিত প্রাইসের  উপরে  কোনো অপারেটর তার সার্ভিস এর মূল্য ১ পয়সাও  বেশি রাখতে পারবে না। এর মূল কারণ হলো গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা।

আমাদের দেশের ইন্টারনেট ইন্ডাস্ট্রির ভ্যালু চেইনে আছে, আইটিসি, বিএসসিসিএল ,এনটিটিএন, আইআইজি ,আইএসপি  এবংমোবাইল কোম্পানি। মজার কথা হলো আইএসপি ছাড়া বাকি সব লেয়ারে ফ্লোর প্রাইসের বাধ্যবাধকতা আছে কারণ তাদের ব্যবসার  মুনাফা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র সরকারের।  আর এই দুর্বল আইএসপি সেক্টরকে যত পারো চাপ প্রয়োগ করো।

সংস্কারের নামে বৈষম্য!

শোনা যাচ্ছে—মোবাইল অপারেটরদের ফাইবার ক্যাবল টানার অনুমতি দেওয়া হবে, যা সরাসরি ব্রডব্যান্ড খাতকে বিপন্ন করতে পারে। মনে করিয়ে দিতে চাই—আমরা আয়না ঘরের যুগেও প্রতিবাদ করেছি, এখনো করবো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ইতিহাস।

সরকার কি মোবাইল অপারেটরদের ভয় পায়?

বিটিআরসি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে (২ জুন হালনাগাদ করা) দেখা গেছে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার। অপরদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ১ কোটি ৪৩ লাখ ২০ হাজার। অথচ বারবার দেখা যাচ্ছে, ব্রডব্যান্ড ইন্টারনেট খাতেই নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। প্যাকেজের দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সারাদেশে এক রেটে (এক দেশ এক রেট) ইন্টারনেট বিক্রি করতে বাধ্য করা হয়েছে। কিন্তু মোবাইল অপারেটরদের বেলায় এমন কিছু শোনা গেছে? না, শোনা যায়নি। মোবাইলের ভয়েস কলের দাম বেঁধে দেওয়া হলেও আজ অবধি ইন্টারনেটের দাম বেঁধে দেওয়া হয়নি। শুধু কয়েক বার শোনা গেছে- মোবাইল ইন্টারনেটের কস্ট মডেলিং করা হচ্ছে, আইটিইউ থেকে পরামর্শক আনা হয়েছে, এসব। কিন্তু কাজের কাজ কি হয়েছে? কিছুই না। মোবাইল ইন্টারনেটের দাম কমেনি বা সরকার কমাতে পারেনি। তাহলে কি সরকার মোবাইল অপারেটরদের ভয় পায়? বিগত বছরগুলোতে সরকারের আচরণ দেখে আমাদের মনে হয়েছে সরকার অপারেটরদের ভয় পায়।

ইন্টারনেটের দাম কমানোর এসব ঘোষণার মধ্যে ফয়েজ আহমদ তৈয়্যব গত ২১ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, ইন্টারনেট-সেবায় লাইসেন্সের ধাপে ধাপে মোট তিন থেকে চারটি স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মোবাইল অপারেটরদের দেওয়া একাধিক সুবিধার কথা উল্লেখ করে বলেন, ‘বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনও ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার তাদের নীতিগত সহায়তা দিয়েছে।’

এত নরম গলায় বললে মোবাইল অপারেটররা তা শুনবে? এতোদিন তো নরম গলায় এসব কথা বলা হয়েছে, আগামীতেও কি বলা হবে, নাকি শক্ত কোনও পদক্ষেপ নেওয়া হবে?

দ্রষ্টব্য: অভিমত-এ প্রকাশিত পুরো মতামত লেখকের নিজের। এর সঙ্গে ডিজিটাল বাংলা মিডিয়া কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। বহুমতের প্রতিফলন গণমাধ্যমের অন্যতম সূচক হিসেবে নীতিগত কোনো সম্পাদনা ছাড়াই এই লেখা প্রকাশ করা হয়। এতে কেউ সংক্ষুব্ধ বা উত্তেজিত হলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাস্টমার মিটআপের সুফল
মতামত ও বিশ্লেষণ

কাস্টমার মিটআপের সুফল

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ
নির্বাচিত

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ

৫ বছরে কতটা এগুলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?
মতামত ও বিশ্লেষণ

৫ বছরে কতটা এগুলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে
প্রযুক্তি সংবাদ

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

সোস্যাল মিডিয়া জোয়ার- আমরা কি ভাসছি, না ডুবছি?
প্রযুক্তি সংবাদ

সোস্যাল মিডিয়া জোয়ার- আমরা কি ভাসছি, না ডুবছি?

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা
মতামত ও বিশ্লেষণ

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি...

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix