Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ বছরে কতটা এগুলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 May 2024
৫ বছরে কতটা এগুলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?
Share on FacebookShare on Twitter

আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট এর বাণিজ্যিক কার্যক্রমের ৫ বছর পূর্ণ হলো, ২০১৯ সালের ১৯ মে মাসে শুরু হয়েছিল এর বাণিজ্যিক কার্যক্রম, যদিও একই বছরের অক্টোবর পর্যন্ত কোন গ্রাহক ছিলো না তাদের এবং ২ অক্টোবর ২০১৯ থেকে সকল টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করে।

কিন্তু এই ৫ বছরে কতটুকু এগুলো এই স্যাটেলাইটটি? অর্জনই বা কতটুকু?

এই স্যাটেলাইটের একজন গ্রাহক ও প্রযুক্তির মানুষ হিসেবে বলবো অনেক দূর এগিয়েছে! হয়তো হেটার্সরা বলবে আমি তেল দিচ্ছি, তবে যাদের স্যাটেলাইট সম্পর্কে জ্ঞান রয়েছে তারা আমার সাথে একমত হবেন। এবং এই স্যাটেলাইটটির সফলতা, প্রত্যাশার চেয়ে এতটাই বেশি হয়েছে যেটা হয়তো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ কর্তৃপক্ষ নিজেরাও বুঝতে পারছে না, নইলে তারা এটা নিয়ে অনেক বেশি ঢাকডোল পেটাতে পারতো।

সফলতার প্রসঙ্গে আসি-
বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহারকারী বাংলাদেশ সহ মোট ৮টি দেশ । এবং সবমিলিয়ে প্রায় ৭৩টি টিভি চ্যানেল সম্প্রচার হচ্ছে (আলাদা আলাদা চ্যানেলের স্লট হিসেবে)। এরমধ্যে আবার বাংলাদেশ বেতার প্রায় ৯টি স্লট ব্যবহার করছে যা আরও কয়েকটি টিভি চ্যানেলের স্লটের সমান। অন্যদিকে প্রতিটি স্যাটেলাইটের রয়েছে একটি নির্দিষ্ট ক্যাপাসিটি যা সাধারণত ‘ট্রান্সপোন্ডার’এর সংখ্যা দিয়ে হিসেব করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্যাপাসিটি হলো- ১৪টি সি-ব্যান্ড ট্রান্সপোন্ডার ও ২৬টি কে.ইউ ব্যান্ড ট্রান্সপোন্ডার, মোট ৪০টি ট্রান্সপোন্ডার। এর মধ্যে টিভি চ্যানেলগুলো ব্যবহার করে সি-ব্যান্ড এবং আকাশ ডিটিএইচ ব্যবহার করছে কেইউ ব্যান্ড। টিভি চ্যানেল ও রেডিও মিলে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সি-ব্যান্ডের ক্যাপাসিটি প্রায় শেষ দিকে। অন্যদিকে আকাশ ডিটিএইচ কেইউ ব্যান্ডের অনেক জায়গা ব্যবহার করছে। স্যাটেলাইটের সিংহভাগ ক্যাপাসিটি ব্যবহারের উদাহরণ বিশ্বে হাতে গোনা কয়েকটি স্যাটেলাইটের রয়েছে যার মধ্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ একটি।

সবমিলিয়ে গ্রাহক ও ক্যাপাসিটির ব্যবহার হিসেবে এই স্যাটেলাইটটির লোকসান হওয়ার কোন সম্ভাবনা থাকার কথা নয়। এবং এর আয় ব্যয় এর হিসেব নিকাশ একটু মাথা খাটালেই বের করা যায় এবং এখানে সরকারি অন্যান্য খাতের মতো পুকুরচুরি হওয়ার সম্ভাবনাও নাই বললেই চলে।

ব্যর্থতার প্রসঙ্গে বলি-
স্যাটেলাইট মানেই সম্প্রচার ব্যবস্থা চলবে বিনা তারে। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট চলে তার সংযোগের মাধ্যমে। প্রতিটি টিভি চ্যানেল থেকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে অডিও-ভিডিও যায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটে’র গ্রাউন্ডস্টেশনে এবং সেখান থেকে এটি আবার রিলে হয়। কোন কারণে যদি টিভি চ্যানেল ও গ্রাউন্ডস্টেশনের মাঝে ফাইবার অপটিক সংযোগে সমস্যা হয় তাহলে সেই চ্যানেল ব্ল্যাক। একাধিকবার এরকম ঘটেছে, প্রতিদিনই ছোটখাটো কিছু অদৃশ্য বা দৃশ্যমান সমস্যা থাকেই। এবং কিছুদিন আগে ফাইবার অপটিক সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলই প্রায় ২০ মিনিটের উপরে সম্প্রচার বন্ধ ছিল। এরকম দুর্ঘটনার উদাহারণ সারা বিশ্বে হয়তো নেই বললেই চলে।
যদিও এই ব্যর্থতার দায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের নয়, এর দায় আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। তারবিহীন সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পূর্ণরূপে প্রস্তুত থাকলেও না বুঝেই এক অদৃশ্য গ্যাড়াকলে আমলাদের অতি বুদ্ধিতে তারের বন্ধনে আটকে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার প্রক্রিয়া।

সবশেষে শুভ কামনা বঙ্গবন্ধু স্যাটেলাইট এর জন্য।
উল্লেখ্য, আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানীর কেউ না।

লেখক
মোঃ সালাউদ্দিন মিয়া
সম্প্রচার ও আইটি প্রধান,সময় টিভি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বঙ্গবন্ধু স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?
নির্বাচিত

বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে
মতামত ও বিশ্লেষণ

`সাইদ ভাইয়ের মতো বন্ধু হারানোর শোক প্রেমিকা হারানোর চেয়ে বড় শোক’

প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অনুমোদনপ্রাপ্ত বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাকিতে টিকিট নিত। তারপর ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকার বিনিময়ে টিকিট বুকিং রাখত।
মতামত ও বিশ্লেষণ

অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো পালাচ্ছে: পরবর্তী কে, তা আমাদের জানা আছে

দেশের ই-কমার্স ধ্বংসে ই-ক্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন
ই-কমার্স

দেশের ই-কমার্স ধ্বংসে ই-ক্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা
মতামত ও বিশ্লেষণ

ডিজিটাল বিভাজন এবং এআই: সুযোগ ও বৈষম্যের নতুন বাস্তবতা

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে
মতামত ও বিশ্লেষণ

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে

Load More

ট্রেন্ডিং টপিক

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 May 2024

৫ বছরে কতটা এগুলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?

Techzoom.TV |
TechzoomTV