Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 December 2025
বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

মহান বিজয়ের মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের অন্যতম সিরামিক ব্র্যান্ড ডিবিএল সিরামিকস।

“শহীদ আব্দুল কুদ্দুস দুলাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি: সৃষ্টির ক্যানভাস ২০২৫” শীর্ষক এই আয়োজনে ডিবিএল পরিবারের সদস্যদের সন্তানদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। সম্প্রতি গাজীপুরে ডিবিএল সিরামিকসের নিজস্ব ফ্যাক্টরি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম। এছাড়া উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং ডিবিএলের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।

প্রতিযোগিতায় বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রখ্যাত চিত্রশিল্পী ও অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক শেখ আফজাল হোসেন। তাদের উপস্থিতি খুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি দুটি বয়স ভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে ৪ থেকে ১০ বছর এবং ‘খ’ গ্রুপে ১১ থেকে ১৫ বছর বয়সী শিশুরা অংশ নেয়। শিশুরা তাদের ক্যানভাসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বপ্নের বাংলাদেশকে ফুটিয়ে তোলে।

বিচারকমণ্ডলী বয়স ও সৃজনশীলতার মানদণ্ডে বিজয়ীদের নির্বাচন করেন। পরে অতিথিরা বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজন সম্পর্কে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং অন্য কর্মকর্তারা বলেন, “শহীদদের স্মরণ মানে কেবল অতীতকে মনে করা নয়, বরং তাদের আদর্শকে আগামী দিনের পথচলায় ধারণ করা। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের মননে মুক্তিযুদ্ধের চেতনা গেঁথে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।”

শহীদ আব্দুল কুদ্দুস দুলালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি শিশু-কিশোরদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে গেছে সব সমীকরণ, জীবনে এমন কঠিন সংকট দেখেননি তিনি
বিবিধ

বদলে গেছে সব সমীকরণ, জীবনে এমন কঠিন সংকট দেখেননি তিনি

ইয়ুথ অ্যাওয়ার্ডস
বিবিধ

সাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান

জ্বালানি সংকট মোকাবেলা চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
বিবিধ

জ্বালানি সংকট মোকাবেলা চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

নির্বাচিত

হুয়াওয়ে ইস্যুতে মার্কিন আহ্বানে সাড়া দেবে না ইইউ

দেশের প্রথম গার্মেন্টস পুরান ঢাকায়
বিবিধ

দেশের প্রথম গার্মেন্টস পুরান ঢাকায়

অটোমোবাইল

এবিএস ভার্সনে এল অ্যাপাচি আরটিআর

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 December 2025

বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Techzoom.TV |
TechzoomTV