Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 February 2026
ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছবে নাকি ইরানে সামরিক হামলা শুরু করবে তা দেখার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ইরান নিয়ে সিদ্ধান্তে পৌঁছার এই ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে’ বিশ্ব দেখতে পাবে কী ঘটছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সম্প্রচারমাধ্যম সিএনএন-কে জানান, মার্কিন সামরিক বাহিনী এ সপ্তাহ শেষেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মধ্যপ্রাচ্যে সম্প্রতি কয়েকদিনে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাও চলছে।

ইরানকে একটি চুক্তি করার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই চাপ প্রয়োগের মধ্যেই ট্রাম্প এবার ইরানকে ১০ দিনের মধ্যে একটি চুক্তি করা, নয়ত সামরিক হামলার মুখে পড়ার আল্টিমেটাম দিলেন।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনিভায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা সাড়ে তিন ঘণ্টা পরোক্ষ আলোচনা করেছেন এবং একে অপরের কাছে নোট আদান-প্রদান করেন।

তবে আলোচনা কোনও স্পষ্ট সমাধান ছাড়াই শেষ হয়। ইরানের শীর্ষ আলোচক বলেন, উভয়পক্ষ একটি ‘নির্দেশিকা নীতিমালায়’ একমত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেন, “এখনও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বাকি।”

ওদিকে, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে শুরু হওয়া গাজা শান্তি পর্ষদের উদ্বেধনী বৈঠকে ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছতে আমাদের কিছু কাজ করা বাকি আছে। তাছাড়া, আমাদেরকে এটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে হতে পারে।”

এই মন্তব্যে ট্রাম্প এও বলেন যে, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে বেশ ভাল আলোচনা করেছে। তবে তিনি বলেন, “বছর বছর ধরেই এটি প্রমাণতি হয়েছে যে, ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। তারা চুক্তি না করতে পারলে খারাপ জিনিস ঘটবে।”

এর একদিন আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাদের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ফেলাটাই বিচক্ষণ হবে। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি সংকটের কূটনৈতিক সমাধান আশা করছেন।

লেভিট এও বলেন যে, কূটনীতি সব সময়ই ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপও বিকল্প হিসেবে হাতে রয়েছে।

তবে ট্রাম্প সামরিক বিকল্প হাতে রাখলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্য ইরানের বিরুদ্ধে কোনওরকম সামরিক ব্যবস্থার বিরোধিতা করছেন।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের দুই প্রতিনিধি ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রো খান্না এবং কেনটাকির রিপাবলিকান থমাস মেসি বলেছেন, তারা আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট অনুষ্ঠান করতে বাধ্য করবেন। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট এর অধীনে এ পদক্ষেপ নেবেন বলে জানান তারা।

ওই আইনের আওতায় যুক্তরাষ্ট্রকে কোনও সংঘাতে জড়ানোর বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা খতিয়ে দেখার এখতিয়ার দেওয়া হয়েছে কংগ্রেসকে। এক্সে এক পোস্টে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রো খান্না লিখেছেন, “ইরানের সঙ্গে যুদ্ধ বিপর্যয়কর হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাহাড়ের উপর টাইটানিক জাহাজের রেপ্লিকা
বিবিধ

পাহাড়ের উপর টাইটানিক জাহাজের রেপ্লিকা

দেশের প্রথম গার্মেন্টস পুরান ঢাকায়
বিবিধ

দেশের প্রথম গার্মেন্টস পুরান ঢাকায়

সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে
বিবিধ

সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা
বিবিধ

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ
বিবিধ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এতো ভয় পায় শত্রুরা
বিবিধ

ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এতো ভয় পায় শত্রুরা

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2026

ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের

Techzoom.TV |
TechzoomTV