Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 February 2026
সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান?
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় আবারও যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর নেতৃত্বে এক বিশাল নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে তেহরান তাদের সামরিক ভাণ্ডারে এক হাজারটি নতুন ড্রোন যুক্ত করে পাল্টা হুঙ্কার দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংকট ২০২৬ সালে এসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে।

সম্প্রতি ইরানের বিক্ষোভে বহু নিহতের ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার হুমকি দেয়, যা থেকে মধ্যপ্রাচ্যে আবারও সম্ভাব্য একটি যুদ্ধ দেখতে পারে।

সামরিক শক্তিতে বৈশ্বিক র‍্যাংকিংয়ে এক নাম্বারে অবস্থান করা যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে অনেকটাই এগিয়ে থাকলেও ইরানও সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে। সামরিক দিক থেকে ইরান বৈশ্বিক শীর্ষ ১৫ দেশের একটি।

বিশাল জনশক্তি ও বাহিনী
ইরানের রয়েছে বিশাল সামরিক জনবল। দেশটির সামরিক বাহিনী মূলত দুটি সমান্তরাল শাখায় বিভক্ত— সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস।

দুই বাহিনী মিলে ইরানে প্রায় ছয় লাখ ১০ হাজার সক্রিয় সেনা রয়েছে। সক্রিয় সেনা ছাড়াও রয়েছে প্রায় সাড়ে তিন লাখ রিজার্ভ সেনা। এ ছাড়া ইরানের রয়েছে ১০ লাখেরও বেশি আধা সামরিক সদস্য। যারা প্রয়োজনে যুদ্ধের ময়দানে নামতে সক্ষম।

প্রক্সি নেটওয়ার্ক
ইরানের সামরিক সক্ষমতার আলোচনায় তাদের ‘প্রক্সি নেটওয়ার্ক’ বা আঞ্চলিক মিত্র বাহিনীই হলো তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। ইরান এই নেটওয়ার্ককে তাদের ‘প্রতিরক্ষার প্রথম স্তর‘’ হিসেবে বিবেচনা করে। একে তারা নাম দিয়েছে ‘অক্ষশক্তি’।

লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা দিয়েছে, ইরানের ওপর কোন আঘাত তারা নিজেদের ওপর আঘাত বিবেচনা করবে। তারা সতর্ক করেছে, ইরানের সঙ্গে কোনো যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ‘জ্বালিয়ে’ দেবে।

হিজবুল্লাহর মতো ইয়েমেনের হুথি, ইরাকে ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর অধীনে শিয়া মিলিশিয়া কাতায়েব হিজবুল্লাহ ও আল-নুজাবার, সিরিয়ার মিলিশিয়া ও ফাতেমিউন ব্রিগেড ইত্যাদি ইরানের সরাসরি সমর্থিত প্রক্সি নেটওয়ার্ক।

ক্ষেপণাস্ত্র প্রযুক্তি
ইরানকে বল হয় মধ্যপ্রাচ্যের ‘ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস’। তাদের কাছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। ইরান দাবি করে, তাদের কাছে আধুনিক ‘ফাত্তাহ-১’ ও ‘ফাত্তাহ-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শব্দের চেয়ে ১৩ থেকে ১৫ গুণ দ্রুত চলতে সক্ষম এবং রাডার ফাঁকি দিতেও সক্ষম।

এ ছাড়া খোরামশাহর, সেজ্জিল এবং শাহাব-৩ নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে। প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার এসব ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েল বা দক্ষিণ ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম।

ড্রোন বা ইউএভি সক্ষমতা
আধুনিক যুদ্ধে অন্যতম প্রধান অস্ত্র হলো ড্রোন। এ ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিতে ইরান ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। শাহেদ-১৩৬ নামের অত্যাধুনিক কামিকাজে ড্রোন রয়েছে ইরানের। স্বল্প খরচে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি এই ড্রোন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

ইরানের তৈরি ড্রোন বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হচ্ছে, যা তাদের প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করে।

নৌ ও স্থল সক্ষমতা
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে। তাদের কয়েকশ ছোট ও দ্রুতগামী আক্রমণকারী বোট এবং উল্লেখযোগ্যসংখ্যক সাবমেরিন রয়েছে।

এ ছাড়া প্রায় দেড় হাজারের বেশি ট্যাঙ্ক এবং সাড়ে চার হাজারের বেশি আর্টিলারি গান নিয়ে তাদের স্থল বাহিনীও বেশ শক্তিশালী।

কৌশলগত সীমাবদ্ধতা
এত কিছু থাকা সত্ত্বেও ইরানের কিছু কৌশগত দুর্বলতা রয়েছে। এফ-১৪, মিগ-২৯ মতো তাদের অধিকাংশ যুদ্ধবিমান পুরনো। যদিও তারা রাশিয়ার কাছ থেকে আধুনিক সু-৩৫ বিমান সংগ্রহের চেষ্টা করছে, তবু আকাশপথে তারা পশ্চিমা শক্তির চেয়ে কিছুটা পিছিয়ে।

এ ছাড়া আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে তাদের নিজেদের তৈরি ‘বাভার-৩৭৩’ এর ওপর নির্ভর করতে হয়, যা রাশিয়ার এস-৩০০ এর সমতুল্য বলে দাবি করা হয়।

এসব ছাড়াও ইরানে হাতে রয়েছে হরমুজ প্রণালি। যা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

সিঙ্গাপুর সরকারের অ্যাওয়ার্ড পেলো প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন
বিবিধ

সিঙ্গাপুর সরকারের অ্যাওয়ার্ড পেলো প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা পদ্মবিল ও এর সম্ভাবনা
বিবিধ

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা পদ্মবিল ও এর সম্ভাবনা

কম্পিউটার সমিতির নতুন সভাপতি সুব্রত
বিবিধ

কম্পিউটার সমিতির নতুন সভাপতি সুব্রত

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ
বিবিধ

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

বিবিধ

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 February 2026

সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix