Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 February 2026
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
Share on FacebookShare on Twitter

তেহরান ও জেরুজালেমের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এখন আধুনিক যুদ্ধকৌশলের নতুন লড়াইয়ে রূপ নিয়েছে। এই লড়াইয়ে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি রুখে দেওয়ার ক্ষমতা রাখে?

ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস-৩০০ এবং নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বাভার-৩৭৩ নামক বহুমুখী প্রতিরক্ষা বলয় ব্যবহার করে তাদের আকাশসীমা রক্ষা করছে। যদিও এই ব্যবস্থাগুলো সাধারণত বড় আকারের যুদ্ধবিমান বা দ্রুতগামী মিসাইল প্রতিহত করতে সক্ষম, কিন্তু ইসরায়েলের ছোট এবং রাডার-ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ড্রোনগুলোর ক্ষেত্রে এটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা হলো রাশিয়ার তৈরি এস-৩০০ পিএমইউ-২ সিস্টেম, যা প্রায় ২০০ কিলোমিটার দূর থেকেই একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই সিস্টেমটি মূলত বিমান ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মাটির খুব কাছ দিয়ে উড়ে আসা ছোট ড্রোন শনাক্ত করতে প্রায়শই ব্যর্থ হয়।

এদিকে ইরান দাবি করছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বাভার-৩৭৩ ব্যবস্থাটি রাশিয়ার এস-৩০০ এর চেয়েও অনেক বেশি শক্তিশালী। এটি প্রায় ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও শনাক্ত করতে পারে। মাঝারি পাল্লার হুমকির জন্য তারা ব্যবহার করছে খোরদাদ-১৫ নামক একটি বিশেষ ব্যবস্থা, যা স্টিলথ ড্রোন শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

অন্যদিকে পরমাণু কেন্দ্রের মতো অতি স্পর্শকাতর জায়গাগুলোর একদম নিকটবর্তী নিরাপত্তার জন্য রাখা হয়েছে রুশ প্রযুক্তির টর-এম১। কিন্তু এতসব ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা ইরানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের হেরন টিপি বা হার্মিস ৯০০-এর মতো ড্রোনগুলো ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। এগুলোতে যুক্ত রয়েছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। যা শত্রু দেশের রাডারকে সহজেই বিভ্রান্ত করতে পারে।

সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি ‘হারপ’ বা আত্মঘাতী ড্রোনগুলো। এই ছোট ড্রোনগুলো শত্রু রাডারের সিগন্যাল অনুসরণ করে সরাসরি সেটির ওপর আছড়ে পড়ে। ইরানের পাহাড়ি ভূখণ্ড এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। কারণ, পাহাড়ের আড়ালে সৃষ্টি হওয়া ব্লাইন্ড স্পট ব্যবহার করে নিচ দিয়ে উড়ে আসা ড্রোন শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যুদ্ধের ময়দানে কেবল প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই হয় না বরং সেগুলোর মধ্যে সমন্বয়ও বড় চ্যালেঞ্জ।

সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইসরায়েল যদি একসঙ্গে শত শত ড্রোন দিয়ে স্যাচুরেশন অ্যাটাক করে, তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত ফুরিয়ে যেতে পারে। সেই সুযোগে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইসরায়েলি বাহিনী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইরান

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
নির্বাচিত

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

বিবিধ

দেশে এলো ফেসবুক ভিডিওতে আয়ের সুযোগ

মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ করার হুমকি ইরানের
বিবিধ

ইসরায়েলের দোরগোড়ায় আইআরজিসি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন ছক?

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
বিবিধ

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

ইরানের আকাশে আমেরিকার ‘ডিজিটাল জাল’: যুদ্ধের কি চূড়ান্ত কাউন্টডাউন শুরু?
বিবিধ

ইরানের আকাশে আমেরিকার ‘ডিজিটাল জাল’: যুদ্ধের কি চূড়ান্ত কাউন্টডাউন শুরু?

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2026

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix