Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তবে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 February 2026
তবে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ইতোমধে্য সরকার গঠন করেছে বিএনপি। প্রায় দুই যুগ পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথামবারের মতো উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করল। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিপরিষদে ২৫জন মন্ত্রী ও ২৪জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করেছে দলটি।

এদিকে, রাষ্ট্রপতি, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। মোট ৪৯ সদস্যর মন্ত্রিপরিষদ গঠন হলেও ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে কে আসছেন এখনও তা খোলাসা করেনি বিএনপি।

সূত্র জানায়, বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান এখনও কোনো পদে স্থান পাননি। এই তিন সিনিয়র নেতাকে নিয়ে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা। তারা কে কোন পদে আসতে পারেন সে সম্পর্কে দলের কোনো নেতা কোনো ধরণের মন্তব্য বা মুখ খুলতে চাননি। সবারেই বক্তব্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি যাকে যে পদে উপযুক্ত এবং দলের জন্য কল্যাণকর তাকে সেই পদে বসাবেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির এক নম্বর সদস্য। বয়সে প্রবীণ ও শারীরিকভাবে অনেকটা অসুস্থ বিএনপির এই সিনিয়র নেতা কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা উপজেলা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এসেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, একটা নির্দ্দিষ্ট সময় পর খন্দকার মোশাররফ হোসেনকে বর্তমান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে।

খন্দকার মোশাররফ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো ধরণের মন্তব্য করতে চাননি। তবে তার খুব কাছের ঘনিষ্টজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্যার রাষ্ট্রপতি পদ পাবেন কিনা ঠিক জানি না। তবে আমাদের ধারণা দল এই প্রবীণ নেতাকে শেষ বয়সে সম্মানজনক পদেই বসাবে। সেই অনুমানের ভিত্তিকে আমরা ধারণা করছি, স্যারকে বিএনপি চেয়ারম্যান দেশের পরবর্তি রাষ্ট্রপতি পদে বসাবেন।’

নাম না প্রকাশের শর্তে খন্দকার মোশাররফ হোসেনের ওই ঘনিষ্টজন আরও বলেন, স্যার এবার নির্বাচনী প্রচার-প্রচারণায় তার নির্বাচনী এলাকায় সব সময় বলেছেন, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। তোমরা যদি আমাকে ভোটে বিজয়ী করে এক নম্বর করে দাও তবে আমার বিশ্বাস আমি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হয়ে তোমাদের মুখ উজ্জল করব। এসব বক্তব্য স্যার প্রায় সব নির্বাচনী প্রচার-প্রচারণায় বলেছেন। আপনারা ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে তা দেখতেও পাবেন। তবে, আপনারা সাংবাদিকরা জানেন, জাতীয় সংসদ অধিবেশ বসার পর সংসদ আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর এটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। হঠাৎ করেই তো রাষ্ট্রপতি পদ পরিবর্তন হচ্ছে না। নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। এসব বিবেচনায় রাজনৈতিক মহল মনে করছে, ড. খন্দকার মোশাররফ হোসেন দেশের পরবর্তি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এখনও পর্যন্ত মন্ত্রীত্ব বা অন্য কোনো পদ পাননি। দলের সিনিয়র এই নেতাকে জাতীয় সংসদের স্পিকার পদে বসাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রসঙ্গত, ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। ওই নির্বাচনে বিএনপি একাই ১৯৩টি আসন অর্জন করেছিল এবং জোটের অন্যান্য শরিকসহ মোট আসন ছিল ২১৬। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে, আর জোটের শরিকরা পেয়েছেন আরও ৩টি আসন। সব মিলিয়ে জাতীয় সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে, যেগুলোর ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যোগ হলে জোটের সদস্যসংখ্যা আরও বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’
বিবিধ

ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

লক্ষ্মীপুর জেলার মৃৎশিল্প ও মৃৎশিল্পীদের সম্ভাবনা
বিবিধ

লক্ষ্মীপুর জেলার মৃৎশিল্প ও মৃৎশিল্পীদের সম্ভাবনা

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
বিবিধ

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের৫২ তম শাহাদাৎ বার্ষিকী
বিবিধ

শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের৫২ তম শাহাদাৎ বার্ষিকী

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2026

তবে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?

Techzoom.TV |
TechzoomTV