Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরায়েলি হামলার ১৫ মাসে নিহত হন ৭৫ হাজার ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 February 2026
ইসরায়েলি হামলার ১৫ মাসে নিহত হন ৭৫ হাজার ফিলিস্তিনি
Share on FacebookShare on Twitter

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রথম ১৫ মাসে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা এর আগে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষিত ৪৯ হাজার মৃত্যুর চেয়ে অনেক বেশি। চিকিৎসাবিষয়ক জার্নাল ল্যানচেট গ্লোবাল হেলথে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ওই সময় গাজায় সহিংস মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও প্রবীণ ছিল প্রায় ৫৬ দশমিক ২ শতাংশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও কাছাকাছি তথ্য দিয়েছিল তখন।

মাঠপর্যায়ের গবেষণাটি পরিচালনা করে প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ, যার নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি বিশেষজ্ঞ খলিল শিকাকি। তিনি কয়েক দশক ধরে পশ্চিম তীর ও গাজায় জনমত জরিপের সঙ্গে যুক্ত। গবেষণার প্রধান লেখক যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মাইকেল স্পাগাট।

গবেষকদের মতে, গাজা উপত্যকায় মৃত্যুহারের ওপর প্রথম স্বাধীন জনসংখ্যাভিত্তিক জরিপ এটি। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে সাত দিন ধরে ২ হাজার ফিলিস্তিনি পরিবারের ওপর জরিপ পরিচালনা করেন তারা।

গবেষকরা লেখেন, সমন্বিত প্রমাণ ইঙ্গিত দেয় যে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত গাজা উপত্যকার মোট জনসংখ্যার ৩ দশমিক ৪ শতাংশ সহিংসভাবে নিহত হয়েছে। সংঘাতের পরোক্ষ প্রভাবে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি মারাও গেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় এ সামরিক অভিযান শুরু হয়। এরপর মৃত্যুর সংখ্যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। গাজার হতাহত সম্পর্কে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্ভরযোগ্য উৎস হিসেবে গণ্য করে জাতিসংঘ। তারা জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মরদেহ রয়ে গেছে।

তবে মন্ত্রণালয়টি হামাসের নিয়ন্ত্রণাধীন হওয়ায় নিহতের সংখ্যা নিয়ে ইসরায়েল বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে। তবে গত মাসে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, সংখ্যাগুলো মোটামুটি সঠিক। যদিও পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এটি তাদের আনুষ্ঠানিক অবস্থান নয়।

ল্যানসেটের গবেষকরা বলেন, তাদের বিশ্লেষণ মৃত্যুসংখ্যা অতিরঞ্জিত হওয়ার দাবির সঙ্গে সাংঘর্ষিক। বরং সংঘাতের মতো চরম পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১৫ মাসে আনুমানিক ১৬ হাজার ৩০০ ফিলিস্তিনি অ-সহিংস কারণে মারা গেছেন। এর মধ্যে রয়েছে রোগ, পূর্ববর্তী শারীরিক অবস্থা, দুর্ঘটনা বা সরাসরি যুদ্ধ-সম্পর্কিত নয় এমন অন্যান্য কারণ। তবে এসব মৃত্যু আনুমানিক ৭৫ হাজার ২০০ সহিংস মৃত্যুর বাইরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইসরায়েলিসামরিক অভিযান

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইটের মালিক বাংলাদেশ

তালায় এই ছোট ছিদ্র থাকে কেন?
বিবিধ

তালায় এই ছোট ছিদ্র থাকে কেন?

রাজধানীতে ঈদ জামাত কখন কোথায়
বিবিধ

সারাদেশে প্রধান প্রধান ঈদের জামাত কখন কোথায়

ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল
বিবিধ

ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল

বগুড়ায় পদ্মা ব্যাংকের গ্রাহক সচেতনতা কর্মসূচী
বিবিধ

বগুড়ায় পদ্মা ব্যাংকের গ্রাহক সচেতনতা কর্মসূচী

নড়াইলে চোরাই ২৫টি মোবাইল ফোন উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতার
বিবিধ

নড়াইলে চোরাই ২৫টি মোবাইল ফোন উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2026

ইসরায়েলি হামলার ১৫ মাসে নিহত হন ৭৫ হাজার ফিলিস্তিনি

Techzoom.TV |
TechzoomTV