Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ করার হুমকি ইরানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ করার হুমকি ইরানের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানে আগ্রাসী অভিযান শুরু করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সম্পদ এবং অবকাঠামোগত স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে দেশটির সেনাবাহিনী।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ সতর্কবার্তা দিয়েছেন সর্ববৃহৎ এ বৈশ্বিক সংস্থার ইরানি প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

গত ১৮ ফেব্রুয়ারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর না করে, সেক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে।

চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বক্তব্যকে উদ্বৃত করে ইরাভানি বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন যুদ্ধবাজ মন্তব্য একটি সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির সংকেত দিচ্ছে। যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে গভীর ও সুদূরপ্রসারী হুমকির মুখে ফেলবে।”

চিঠিতে ইরাভানি আরও লিখেছেন, “ইরান সবসময় কূটনৈতিক পন্থার প্রতি আস্থাশীল এবং শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশে পরিচালিত পরমাণু প্রকল্প নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমরা চাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সক্রিয় হোক এবং এই এ পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব আইনবহির্ভূত হুমকি দিচ্ছে, জরুরি ভিত্তিতে সেসব বন্ধ হোক।”

“যদি এমন না ঘটে এবং যুক্তরাষ্ট্র যদি সত্যিই আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশের অখণ্ডতা, জনগণ ও সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি, সম্পদ এবং অবকাঠামোগত স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরানের প্রতিরক্ষা বাহিনী।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে সংলাপ শুরু হয়েছে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। ওমানের রাজধানী আম্মানে ইতোমধ্যে প্রথম দফার আলোচনা শেষও হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়, তবে এখন পর্যন্ত সেখানে বড় কোনো অগ্রগতি হয়নি।

এদিকে ইরানকে চাপে রাখতে গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতা চুক্তিতে না এলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে। কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সেখানে সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত আছে ইরান।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম ইরানকে গতকাল বৃহস্পতিবার আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের হাতে মাত্র ১০ থেকে ১৫ দিন সময় আছে। এর মধ্যে হয় তেহরানকে সমঝোতায় আসতে হবে, নয়তো ইরানে মাকিন সামরিক অভিযান শুরু হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুমকি ইরানের

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপার সম্ভাবনার ভুট্টার তেল!
বিবিধ

অপার সম্ভাবনার ভুট্টার তেল!

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ
বিবিধ

যমুনা গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

তেহরানের আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা: রুশ ও দেশীয় প্রযুক্তির মেলবন্ধনে ইরান
বিবিধ

তেহরানের আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা: রুশ ও দেশীয় প্রযুক্তির মেলবন্ধনে ইরান

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসমূহ
বিবিধ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসমূহ

বিবিধ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাকে ডিজিটাল রূপান্তরের আহ্বান

দেউলিয়ার পথে অনিল আম্বানি
বিবিধ

দেউলিয়ার পথে অনিল আম্বানি

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা, দেখে নিন পরিসংখ্যান
গেম

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা, দেখে নিন পরিসংখ্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ করার হুমকি ইরানের

Techzoom.TV |
TechzoomTV