Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2026
এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, তা ইউরোপের দোরগোড়ায় পৌঁছে গেছে।

রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, ইউরোপের দেশ সাইপ্রাসকে নিশানা করে ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সাইপ্রাসে বর্তমানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। যদিও জন হিলি মনে করেন ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি, তবে তিনি একে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক ক্রমবর্ধমান এবং বাস্তব হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব আরও জানান, শনিবার ইরানের হামলার সময় কয়েকটি ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের ঘাঁটি থেকে মাত্র কয়েকশ গজ দূরে আঘাত হেনেছে।

ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রগুলোতেও এখন যুদ্ধের বিভীষিকা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আলজাজিরার তথ্যমতে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। দোহার বাসিন্দারা অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে , ইরানি হামলায় দেশটিতে এ পর্যন্ত ১৬ জন আহত হয়েছেন এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের তেল আবিবেও রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো অঞ্চলে একযোগে এতগুলো বড় শহরে হামলা ও বিস্ফোরণের ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে , গত ২৪ ঘণ্টায় তারা এবং মার্কিন বাহিনী মিলে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থী-উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
বিবিধ

শিক্ষার্থী-উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

উপজেলা পর্যায়ে অনলাইনে দেশি পণ্যের চাহিদা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে
বিবিধ

উপজেলা পর্যায়ে অনলাইনে দেশি পণ্যের চাহিদা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে

ই-কমার্সের মাধ্যমে প্রমোশন ও বিক্রি করার মতো পণ্যের সমাহার রয়েছে টাঙ্গাইলে
ই-কমার্স

ই-কমার্সের মাধ্যমে প্রমোশন ও বিক্রি করার মতো পণ্যের সমাহার রয়েছে টাঙ্গাইলে

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের
বিবিধ

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

Load More

ট্রেন্ডিং টপিক

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2026

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

Techzoom.TV |
TechzoomTV