Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 June 2026
পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
Share on FacebookShare on Twitter

মার্কিন মহাকাশ সংস্থা নাসার চাঁদে ঘাঁটি নির্মাণ এবং আগামী দুই বছরের মধ্যে মানুষকে আবার চাঁদে পাঠানোর পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। কারণ জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের একটি নিউ গ্লেন রকেট ফ্লোরিডায় পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে কেনেডি স্পেস সেন্টারে নির্ধারিত ‘হটফায়ার’ পরীক্ষার শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল অগ্নিগোলক পুরো উৎক্ষেপণ প্যাড গ্রাস করে। বিস্ফোরণের ফলে আকাশ কমলা রঙ ধারণ করে, যা প্রায় ১৮৫ কিলোমিটার দূরের ফোর্ট পিয়ার্স থেকেও দেখা যায়।

এ নিউ গ্লেন রকেটই ভবিষ্যতে নাসার জন্য চাঁদে অবতরণযান পাঠাতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ওই অবতরণযানের মাধ্যমেই মহাকাশচারীদের চাঁদের পৃষ্ঠে নামানো হবে।

ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিস্ফোরণে কোম্পানির সব কর্মী নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। তবে তিনি দিনটিকে ‘খুবই কঠিন’ বলে বর্ণনা করেন।

এর আগে গত মঙ্গলবার নাসা ঘোষণা দিয়েছিল, তাদের ২০ বিলিয়ন ডলারের চন্দ্রঘাঁটি নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে চলতি বছরে পরিকল্পিত তিনটি মিশনের প্রথমটির উৎক্ষেপণের দায়িত্ব পেয়েছে ব্লু অরিজিন।

এছাড়া ২০২৮ সালের জন্য পরিকল্পিত আর্তেমিস ফোর মিশনে চন্দ্র অবতরণযান সরবরাহে স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ব্লু অরিজিন। এ মিশনের মাধ্যমে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো মানুষ আবার চাঁদে অবতরণ করবে।

নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এক্সে লিখেছেন, মহাকাশ অভিযানের পুরো সময়সূচি নতুন করে মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ‘মহাকাশযাত্রা অত্যন্ত কঠিন এবং নতুন ভারী রকেট প্রযুক্তি তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং।’

জারেড আইজ্যাকম্যান আরো বলেন, ‘অংশীদারদের সঙ্গে মিলে আমার এ ঘটনার পূর্ণ তদন্ত করব। স্বল্পমেয়াদি মিশনগুলোর ওপর প্রভাব মূল্যায়ন করব এবং আবার রকেট উৎক্ষেপণে ফিরব।’

নাসার চন্দ্র অভিযান ও ‘মুন বেস’ প্রকল্পে কী প্রভাব পড়বে, তা পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিস্ফোরণের অভিঘাত ‘স্পেস কোস্ট’ হিসেবে পরিচিত ফ্লোরিডার আটলান্টিক উপকূলজুড়ে অনুভূত হয়। এমনকি শত শত মাইল দূরের সাউথ ক্যারোলিনার বাসিন্দারাও আকাশে অদ্ভুত আলোর আভা দেখতে পাওয়ার কথা জানান।

মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম এনএসএফের একটি লাইভস্ট্রিমে অগ্নিগোলকের দৃশ্য ধরা পড়ে। কাছাকাছি কেপ ক্যানাভেরাল ও কোকো বিচ এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের পরপর কী ঘটেছে তা জানতে পোস্ট দিতে শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জরুরি সেবা কর্মকর্তারা জানান, ধোঁয়া বা অন্য কোনো ঝুঁকির কারণে জনসাধারণের জন্য হুমকি তৈরি হয়নি। তবে বিস্ফোরণের দুই ঘণ্টা পরও উৎক্ষেপণ প্যাডে আগুন জ্বলছিল।

নাসার আর্তেমিস প্রোগ্রামের চুক্তি পাওয়ার দৌড়ে স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ব্লু অরিজিন একের পর এক ধাক্কার মুখে পড়েছে। গত মাসে নিউ গ্লেনের তৃতীয় উড্ডয়নের সময় একটি পেলোড ভুল কক্ষপথে চলে যায়, এর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে রকেটটির উড্ডয়ন বন্ধ করে দেয়।

বৃহস্পতিবারের এ পরীক্ষা ছিল প্রথম ‘স্ট্যাটিক ফায়ার’ পরীক্ষা—যেখানে রকেট উৎক্ষেপণ না করে উৎক্ষেপণ প্যাডেই ইঞ্জিন চালু করা হয়। গত সপ্তাহেই এফএএ রকেটটিকে আবার উড্ডয়নের অনুমতি দিয়েছিল। তবে নতুন বিস্ফোরণ আরেকটি তদন্তের কারণ হবে কিনা, সে বিষয়ে এফএএ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা
বিবিধ

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

প্রযুক্তি সংবাদ

কুককে ‘টিম অ্যাপল’ নামে ডাকলেন ট্রাম্প

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

বিবিধ

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

নির্বাচিত

প্রথম ফাইভজি চালুর কৃতিত্ব হাতছাড়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার!

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2026

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

Techzoom.TV |
TechzoomTV