Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 March 2026
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
Share on FacebookShare on Twitter

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন কোয়ালিশন এবং ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স অন টিচার্স ফর এডুকেশন ২০৩০।

এই সদস্যপদ বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষাখাতে সংস্কার, সমতা ও উদ্ভাবনের প্রতি ব্রিটিশ কাউন্সিলের অঙ্গীকারকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা (ইংরেজি ভাষা শিক্ষা) নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারণ ও অংশীদারত্বে তাদের ভূমিকা আরও জোরালো হবে। এই জোটের সদস্য হিসেবে ব্রিটিশ কাউন্সিল নিজেদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জোটের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অবদান রাখবে—যাতে দেশগুলো একটি সহনশীল ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে।

বর্তমানে এই জোটে সরকার, বহুপাক্ষিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি খাতসহ ২০০–এর বেশি অংশীদার রয়েছে।

কোভিড-১৯ মহামারিতে শিক্ষাখাত যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তা মোকাবিলার লক্ষ্যে ২০২০ সালে গ্লোবাল এডুকেশন কোয়ালিশন চালু করে ইউনেস্কো। মহামারির পর জোটটির অগ্রাধিকার বদলেছে। এখন তারা কাজ করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪ অর্জনে। এর লক্ষ্য—সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শেখার সুযোগ তৈরি করা।

এছাড়াও, ব্রিটিশ কাউন্সিল যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স অন টিচার্স ফর এডুকেশন ২০৩০–উদ্যোগের সাথে। এই জোট বিশ্বজুড়ে শিক্ষক স্বল্পতা সংকট মোকাবিলা ও শিক্ষকদের মর্যাদা ও তাদেরকে দেওয়া সহায়তা বাড়াতে কাজ করে। টাস্ক ফোর্স অন টিচার্স ফর এডুকেশন ২০৩০ অথবা টিচার্স টাস্ক ফোর্স একটি স্বাধীন বৈশ্বিক জোট। জোটটি শিক্ষাখাতে সচেতনতা বৃদ্ধিতে, এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করা দেশগুলোকে নানভাবে সহায়তা দিয়ে থাকে।

বিশ্বজুড়ে শিক্ষক প্রশিক্ষণ ও তাদের পেশাগত উন্নয়নে দীর্ঘ ৯০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ব্রিটিশ কাউন্সিলের। বিশেষ করে সংকটাপন্ন, বহু ভাষাভিত্তিক বা শিক্ষাসামগ্রীর ঘাটতি রয়েছে—এমন প্রেক্ষাপটে শিক্ষকদের সহায়তায় তারা নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “শিক্ষার সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে; তবে, শিক্ষার গুণগত মান ও সমতা নিশ্চিত করা এখনও জাতীয় অগ্রাধিকারের বিষয়। ইউনেস্কোর বৈশ্বিক শিক্ষা উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সদস্যপদ আমাদের স্থানীয় অভিজ্ঞতা ও দক্ষতাকে আন্তর্জাতিক অংশীদারিত্বের সাথে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এর মাধ্যমে শিক্ষক ও তরুণদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী শেখার সুযোগ তৈরি করা সম্ভব হবে।”

সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বড় পরিসরে শিক্ষক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে ব্রিটিশ কাউন্সিল। ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি থেকে শুরু করে সংঘাতপ্রবণ অঞ্চলে ইংরেজি ভাষার শিক্ষকদের সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

শিক্ষাখাতে কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা মন্ত্রণালয়, স্কুল, বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে ব্রিটিশ কাউন্সিল। প্রতিষ্ঠানটির উদ্যোগগুলো গবেষণাভিত্তিক ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত হওয়ায় তাদের সমাধান টেকসই ও ফলপ্রসূ হয়। এই দুই বৈশ্বিক জোটে যুক্ত হওয়ায় ব্রিটিশ কাউন্সিল প্রমাণভিত্তিক কর্মসূচি, পারস্পরিক শেখার নেটওয়ার্ক এবং নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এ সহায়তা দেওয়া ফলপ্রসূ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউনেস্কোর

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান
বিবিধ

৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান

ঘুরে আসি নৈসর্গিক সৌন্দর্যের আধার মারায়ংতং-এ
বিবিধ

ঘুরে আসি নৈসর্গিক সৌন্দর্যের আধার মারায়ংতং-এ

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
বিবিধ

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা
বিবিধ

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা

বিবিধ

ওয়ান প্লাস৭ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা

ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মা-মেয়ে ইয়াবাসহ আটক
বিবিধ

ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মা-মেয়ে ইয়াবাসহ আটক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2026

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

Techzoom.TV |
TechzoomTV