Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 August 2026
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ
Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা যুদ্ধে নিজেদের অধিকাংশ দূরপাল্লার নির্ভুল নিশানায় আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে ফেলেছে মার্কিন সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রের এ ঘাটতি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। খবর বয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে,, মার্কিন সেনাবাহিনী মূলত নিজেদের ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপযোগ্য সারফেস-টু-সারফেস অস্ত্র, বিশেষ করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)-এর ‘প্রায় সব’ ব্যবহার করে ফেলেছে। মার্কিন সেনাবাহিনীতে এ দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা আশঙ্কাজনক মাত্রায় কমেছে, কিংবা বর্তমানে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে তা নিয়ে এর আগে কোথাও কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।

মজুদের তথ্যের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস ট্রাম্পের একটি বক্তব্য প্রকাশ করে। সেখানে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনও দেশের চেয়ে ‘অনেক বেশি পরিমাণ অস্ত্র রয়েছে’ এবং তা প্রয়োজনের চেয়েও অনেক বেশি। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি অস্ত্র উৎপাদন করছে এবং তাদের কারখানা ও সরঞ্জাম রেকর্ড মাত্রায় বাড়াচ্ছে।

বিশ্লেষকরাও একমত যে, কামান ও বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র রেকর্ড মাত্রায় তৈরি হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধের চাহিদা পূরণে তা কম পড়তে পারে বলে তারা সতর্ক করেছেন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এই বিষয়ে মন্তব্যের অনুরোধে বলেন, আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশিত সময়ে ও স্থানে কার্যক্রম পরিচালনার সব সক্ষমতা তাদের রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এক বৈঠকে এ মজুদের হিসাব তুলে ধরা হয়। এতে অন্য কোনও সংকট দেখা দিলে কীভাবে মোকাবেলা করা হবে, তা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, পাইলটচালিত বিমান থেকে বোমা ফেলার মতো ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলাই এটিএসিএমএস ও পিআরএসএম ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহারের মূল কারণ। নতুন তৈরি হওয়ায় পিআরএসএম-এর মজুদ শুরুতেই কম ছিল। তবে সেনাবাহিনী এটিকে ২০২৭ সালের মধ্যে ব্যাপকভাবে বাড়ানোর বড় অর্ডার দিয়েছে।

দেশটির সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে তাদের মোট প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ৬৫ শতাংশ ব্যবহৃত হয়েছে এবং থাড (টিএইচএএডি) সিস্টেমের মজুত অন্তত ৩৮ শতাংশ কমে গেছে। পাশাপাশি সমুদ্রভিত্তিক টমাহক ক্রুজ মিসাইলের বিশ্বব্যাপী মজুতের প্রায় অর্ধেকের কাছাকাছি মার্কিন বাহিনী এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে।

প্রসঙ্গত, দূরপাল্লার এসব নিখুঁত অস্ত্র মার্কিন সামরিক শক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা নিরাপদ দূরত্বে থেকে নিখুঁত হামলা চালাতে সহায়তা করে। প্রতিটি অস্ত্রের পেছনে খরচ হয় ১০ লাখ ডলারেরও বেশি। ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলায় মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্যদিকে স্বল্প পাল্লার এটিএসিএমএস-কে প্রতিস্থাপন করতে আনা নতুন ও উন্নত প্রযুক্তির অস্ত্র হলো পিআরএসএম। বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে যেকোনও সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রেও এ অস্ত্রগুলো অপরিহার্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে ইনবক্স বাই জিমেইল

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠাপুলি
বিবিধ

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পিঠাপুলি

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ফেনীর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন বিজয় সিংহ দীঘি রয়েছে পর্যটন সম্ভাবনা
বিবিধ

ফেনীর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন বিজয় সিংহ দীঘি রয়েছে পর্যটন সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 August 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ

Techzoom.TV |
TechzoomTV