Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
Share on FacebookShare on Twitter

বিদেশে পরিচালিত হুন্ডি ব্যবসায় চরম ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তোলে অপরাধীরা। এরপর সহজ লক্ষ্যবস্তু হিসেবে নামী চিকিৎসক, প্রকৌশলী ও ধনাঢ্য পেশাজীবীদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন, হামলা ও মোটা অঙ্কের চাঁদা দাবি শুরু করে চক্রটি। ২২ আগস্ট, শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে এমন তথ্য উদ্ঘাটনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরে পপুলার হাসপাতালের সামনে নিজের চেম্বার থেকে বের হওয়ার পর ডা. আসাদুর রহমানের ওপর সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি হামলা চালায়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো—ঘটনাস্থল, লক্ষ্মীপুর, যাত্রাবাড়ীর দনিয়া ও সাঁতারকুল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আসা আসামী। অপরাধীদের দ্রুত শনাক্ত করায় পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)-র প্রশংসা করেন মন্ত্রী।

ঢাকা মেট্রোপলিটনসহ সারা দেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্দিষ্ট সময়সীমা না বেঁধে দিয়ে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, এই অপরাধীদের বিচারে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে পুলিশের কোনো সদস্য যদি এদের সহায়তা বা ইন্ধন জোগায়, তবে তাদের তালিকাও প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দেন মন্ত্রী। এ ছাড়া কোনো চিকিৎসক ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে থাকলে এবং শর্ত পূরণ সাপেক্ষে ব্যক্তিগত পিস্তল বা শর্টগানের লাইসেন্সের আবেদন করলে সরকার তা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোঃ শফিকুল ইসলাম এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরবর্তীতে মন্ত্রী ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে একই চক্রের হুমকির শিকার ডা. এ কে এম আমিনুল হককেও দেখতে যান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

একবার চার্জে ৫০ দিন

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’
বিবিধ

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’

লক্ষ্মীপুর জেলার (ঐতিহাসিক স্থাপনা) দালাল বাজার জমিদার বাড়ি
বিবিধ

লক্ষ্মীপুর জেলার (ঐতিহাসিক স্থাপনা) দালাল বাজার জমিদার বাড়ি

OpenAI Dissolves High-Profile Safety Team After Chief Scientist Sutskever’s Exit
বিবিধ

OpenAI Dissolves High-Profile Safety Team After Chief Scientist Sutskever’s Exit

শিক্ষা নগরী ময়মনসিংহ এবং এর ই-কমার্স সম্ভাবনা
বিবিধ

শিক্ষা নগরী ময়মনসিংহ এবং এর ই-কমার্স সম্ভাবনা

জ্বালানি সংকট মোকাবেলা চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
বিবিধ

জ্বালানি সংকট মোকাবেলা চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ আগস্ট ২০২৬

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

Techzoom.TV |
TechzoomTV