Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ৫৮ শতাংশ পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 March 2019
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করছে মাত্র ১৩ শতাংশ। তবে ৫৮ শতাংশ নারী মোবাইল ফোন ব্যবহার করছে।

মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ সম্প্রতি তিন মহাদেশের ১৮ দেশের ২০ হাজার মানুষের ওপর এক জরিপ পরিচালিত করেছে। সেখান থেকে এই তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে ৮৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করছে আর সেখানে তাদের ইন্টারনেট ব্যবহারের হার ৩০ শতাংশ।

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে নারী ও পুরুষের ব্যবধান ৫৮ শতাংশ। আর স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নারীরা পুরুষের ক্ষেত্রে ৩৩ শতাংশ পিছিয়ে।

তালিকায় আরও দেখা গিয়েছে, ইন্টারনেট ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য বিবেচনায় তিন মহাদেশের নির্বাচিত ১৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। সেখানে বাংলাদেশের পরের অবস্থানে কেবল রয়েছে পাকিস্তান।

সেখানকার নারীরা মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে পুরুষদের তুলনায় ৩৭ শতাংশ পিছিয়ে থাকলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই ব্যবধান ৭১ শতাংশ।

তবে এই তালিকায় বাংলাদেশ-পাকিস্তানের চেয়ে মিয়ানমার অনেকটাই এগিয়ে।

সেখানকার ৭৪ শতাংশ নারী মোবাইল ফোন ব্যবহার করছে এবং পুরুষের তুলনায় তারা মাত্র ১৫ শতাংশ পিছিয়ে। আর দেশটির ৫৭ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে।
তবে এশিয়ার অন্য তিন দেশ চীন, ভারত এবং ইন্দোনেশিয়ার অবস্থা ভালো।

এদিকে আফ্রিকার দেশগুলোতে নারী-পুরুষ প্রায় সমান হলেও নারীরা ল্যাতিন আমেরিকায় আবার সামান্য ব্যবধানে এগিয়ে। মেক্সিকোতে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে নারী ও পুরুষের অবস্থান সমানে সমান।

আবার আর্জেন্টিনা এবং ব্রাজিলে নারীরা মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার দুই ক্ষেত্রেই এগিয়ে আছে। আর্জেন্টিনায় ৮৮ শতাংশ নারী মোবাইল ফোন ব্যবহার করে এবং সেখানকার ৮৭ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করে। আর ইন্টারনেট ব্যবহারে নারীরা ৮১ শতাংশ এবং পুরুষরা ৮০ শতাংশ।

এদিকে, ব্রাজিলে মোবাইল ফোন ব্যবহার করছে ৮৬ শতাংশ নারী এবং ৮৪ শতাংশ পুরুষ। একইভাবে ৭০ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করছে এবং পুরুষদের মধ্যে এই হার ৬৯ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

তোগুড় এর জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল
বিবিধ

তোগুড় এর জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল

হরমুজ প্রণালীতে বিমান বিধ্বংসী নৌ-ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
বিবিধ

হরমুজ প্রণালীতে বিমান বিধ্বংসী নৌ-ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

অধিকাংশ এটিএম,সিআরএম বুথ বন্ধ; বিপাকে গ্রাহক
বিবিধ

অধিকাংশ এটিএম,সিআরএম বুথ বন্ধ; বিপাকে গ্রাহক

“বাংলাদেশের প্রথম ছয় লেন উড়ালসেতু ফেনীতে”
বিবিধ

“বাংলাদেশের প্রথম ছয় লেন উড়ালসেতু ফেনীতে”

বসুন্ধরা শপিং সিটি থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
বিবিধ

বসুন্ধরা শপিং সিটি থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ ও টিনের বাড়ি-ঘর
বিবিধ

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ ও টিনের বাড়ি-ঘর

Load More

ট্রেন্ডিং টপিক

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

বিশেষ ছাড়ে বিমানের টিকিট বুকিং ও পেমেন্ট সম্পন্ন...

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2019

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ৫৮ শতাংশ পিছিয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix