Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন

Share on FacebookShare on Twitter

জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ও ফিরে আসার জন্য পুলিশের বিশেষ অ্যাপ ব্যবহার করে আলাদা মুভমেন্ট পাস নিতে হবে। বুধবার থেকে শুরু হওয়া আট দিনের লকডাউন চলাকালে এই পাস নিতে হবে। তবে গণমাধ্যমকর্মীদের এই পাস লাগবে না। তাঁদের নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্রই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

মুভমেন্ট পাস নিবেন কিভাবে
লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ এই অ্যাপের উদ্বোধন করে মঙ্গলবার। মুভমেন্ট পাস নামের অ্যাপটি উদ্বোধনের পর প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়লেও সন্ধ্যার দিকে তা বেড়ে হয়েছে ২০ হাজার। প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়ে ১ লাখ ২৫ হাজার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের মহাপরদির্শক (আইজিপি) অ্যাপটির উদ্বোধন করেন। দুপুরের দিকে অতিরিক্ত চাপ থাকায় মুভমেন্ট পাসের (https://movementpass.police.gov.bd) এই ওয়েব ঠিকানায় ঢোকা যাচ্ছিল না বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পরে সার্ভারের সংখ্যা আরও বাড়ালে সন্ধ্যার দিকে তা স্বাভাবিক হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সারা দেশ থেকে পুলিশের মুভমেন্ট পাসের জন্য ৬ লাখ আবেদন করা হয়। এর মধ্যে ৬০ হাজার আবেদনে পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩০ হাজার আবেদনকারী মুভমেন্ট পাস পেয়েছেন।

লকডাউনে বাসা থেকে নিতান্ত প্রয়োজনে কাউকে বের হতে হলে মুভমেন্ট পাসের জন্য ওপরের ওয়েব ঠিকানায় ঢুকে আবেদন করতে হবে। শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেই সব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে আবেদন জমা (সাবমিট) দিতে হবে। এরপর ফিরতি মেইল বা বার্তা আবেদনকারীকে পাঠানো হবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট নেওয়া যাবে। প্রিন্ট কপিটিই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মাল্টিমিডিয়া ও পাবলিসিটি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘর থেকে বের হওয়া ও ফেরত আসার জন্য আলাদা মুভমেন্ট পাস নিতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, ‘বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না।’

লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘আমরা বুধবার রাস্তাঘাট এবং বাইরে বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপ প্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’

অ্যাপের উদ্বোধনীতে পুলিশপ্রধান বলেন, ‘সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তাঁরা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনো আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণেরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’ গাড়ি বের করার বিষয়েও নিরুৎসাহিত করে তিনি বলেন, ‘অবশ্যই মুভমেন্ট পাস নেবেন।’

করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কোনো প্রাণহানি চাই না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা।

আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তা ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া—এসব বিধি আমাদের মনোযোগ ও আন্তরিকতা দিয়ে মানতে হবে।’ তিনি বলেন, ‘মুভমেন্ট পাস নিতেই হবে, এমন না। আমরা কাউকে বাধ্য করছি না। এখানে আইনগত কোনো বিষয় নেই।’ তবে পাস ছাড়া কেউ বের হলে তিনি পুলিশের জেরার মুখে পড়বেন বলে ইঙ্গিত দিয়েছেন আইজিপি।

প্রান্তিক মানুষের কী হবে, যাঁদের ইন্টারনেট ব্যবস্থা নেই, স্মার্টফোন নেই, তাঁরা কীভাবে এই পাস সংগ্রহ করবেন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘দেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। যদি প্রান্তিক জনগোষ্ঠীর কেউ না পারেন, তাহলে প্রতিবেশীর সাহায্য নিতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

ফেসবুকে প্রশংসায় ভাসছেন মার্কিন ডাক্তার দম্পতি
বিবিধ

ফেসবুকে প্রশংসায় ভাসছেন মার্কিন ডাক্তার দম্পতি

বিবিধ

শক্তিশালী কোম্পানি দ্রুত প্রত্যাবর্তন করতে পারবে —এরিক শিমিড

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিবিধ

সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের
বিবিধ

মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮
প্রযুক্তি সংবাদ

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক
নির্বাচিত

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ এপ্রিল ২০২১

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?

Techzoom.TV |
TechzoomTV