Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাগমারায় ডিস বিমলের অর্ধলাখ অবৈধ গ্রাহক, রাজস্ব বঞ্চিত সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ জুন ২০২১
Share on FacebookShare on Twitter

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর থেকে এক ক্যাবল নেটওয়ার্ক কোন ধরনের অনুমোদন বিহিন ফিড অপারেটরদের কাছে ডিস লাইন দিয়ে অবৈধ ভাবে ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার প্রতি মাসে রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রায় কয়েক লাখ টাকা।

জানা যায়, বাগমারার তাহেরপুরে বিসিএন ক্যাবল নেটওয়ার্কের মালিক ডিস বিমলের লাইসেন্স থাকলেও তার নিয়ন্ত্রণে প্রায় ৫০ জন ফিড অপারেটর হিসেবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন। এই ফিড অপারেটর ব্যবসায়ীদের বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

সূত্রে জানাগেছে, প্রায় ১৮-২০ বছর যাবৎ তাহেরপুর পৌরসভার বাজার এলাকায় বিমল (ডিস বিমল) কেবল টেলিভিশন নেটওয়ার্ক লাইন এর ব্যবসা করে আসছে। গত ১০ বছর ধরে বিসিএন ক্যাবল নেটওয়ার্ক ডিস সংযোগের ব্যবসা পৌরসভা ছাড়াও আশেপাশে ৪ উপজেলায় বিস্তৃত এলাকায় (৫০টি ফিড অপারেটর) প্রায় ৬০ হাজার বৈধ সংযোগ ছড়িয়ে রয়েছে বলে জানাগেছে।

সূত্রে আরও জানাযায়, কতিপয় ডিস অপারেটর সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বছরে ডিস সংযোগে গ্রাহকদের নিকট হতে প্রতি মাসে অর্ধ কোটি টাকা আদায় হয়ে থাকে বলে জানাগেছে। সেই হিসেবে ৪ উপজেলায় প্রায় ৬০ হাজার সংযোগ থেকে সরকার মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ বিপুল পরিমান টাকা রাজস্ব পাওয়ার করার কথা থাকলেও তা দেয়া হচ্ছেনা।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ফিড অপারেটর হলেন, রামরামার সাদ্দাম ও আজাদ, পিরগাছা বাজারের ওয়াসিম বারী পলাশ, গোয়ালকান্দি বাজারের রশিদ, চেউখালি বাজারের কালাম, শরকুতিয়ার হাবিব, (ফিড লাইসেন্স আছে) হামিরকুৎসা বাজারের রাজু, কাশিয়াবাড়ি বাজারের মুন্না ও জিন্না, তালঘরিয়া বাজারের লিটন, যাত্রাগাছি বাজারের সোনা উদ্দিন, (ফিড লাইসেন্স আছে) কার্তিক পাড়া বাজারের মুনি, আড়ইল বাজারের বাবু, (ফিড লাইসেন্স আছে) মাইপাড়ার লুৎফর, তেবিলিয়া বাজারের সুমন, দমদমা বাজারের রশিদ, বাসুপাড়া বাজারের হাফিজ, (ফিড লাইসেন্স আছে) মোল্লাপাড়া বাজারের কানাই মাস্টার, (ফিড লাইসেন্স আছে) পচাঁ মাড়িয়া বাজারের গোলাম মোস্তফা, সাতার পাড়ার ওয়াহেদ, সরগাছি বাজারের আরিফ, রঘুনাথপুর বাজারের মনির, বড়ইল বাজারের লালটু, রাতুগ্রাম বাজারের আলম, কয়ামজমপুর মাহাবুর, সুজানগর বাজারের সাইফুল, গোপালপুর বাজারের সাননান, ইসবপুর বাজারের বাদশা, তাহেরপুর বাজারের জেবন, মোহনগঞ্জ বাজারের জনি, আলিয়া বাদ নাজমুল, বাসু বালিয়ার ওয়াহেদ, পালসা বাজারের রুবেল, শ্রীপুর গোয়ালকান্দা বাজারের আফজাল, সুলতানপুরের ফয়সাল, জামগ্রামের হেলাল, আলু গাছি বাজারের হাবিবুল, খয়রার আশাদুল ও তাহেরপুর বাজারের ইদ্রিস আলী কবিরাজ। এই ফিড অপারেটর দের সবার এক হাজার থেকে দুই হাজার অবৈধ সংযোগের গ্রাহক আছে।

এ ছাড়াও কেবল টেলিভিশন নেটওয়ার্ক মালিক অধিকাংশ গ্রাহকদের সাথে প্রতারনা করছেন বলে অভিযোগ উঠেছে। কম ফ্রিকোয়েন্সি দিয়ে ডিস সংযোগ দেয়ায় টিভির গ্রাহক বা দর্শকরা সুন্দর এবং স্পষ্ট ছবি দেখতে না পেয়ে দীর্ঘদিন যাবৎ অভিযোগের পর অভিযোগ দিয়ে আসছে। এ কারনে দর্শকদের চোখ এবং মানষিক সমস্যা দেখা দিয়েছে বলে জানাগেছে। কিন্তু ক্যাবল নেটওয়ার্ক মালিক বা লাইনম্যানরা পাত্তা দেন না বলে গ্রাহকরা অভিযোগ করেন। বেশি বাড়াবাড়ি করলে কোন ধরনের আগাম নোটিশ না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনা ঘটছে। বিনোদনের বিকল্প ব্যবস্থা না থাকায় ডিস গ্রাহকরা ক্যাবল নেটওয়ার্ক মালিক এবং লাইনম্যানদের দাপটে সব সময় অস্থির থাকেন। স্থানীয় প্রশাসনের নিকট অবৈধ ক্যাবল নেটওয়ার্ক মালিকদের চিহ্নিত করে সরকারের রাজস্ব বৃদ্ধির পদক্ষেপ নেবেন বলে এলাকাবাসী দাবি জানন।

একাধিক ফিড অপারেটর বলেন, তার কোন কেবল অপারেটরের লাইসন্স নেই, তারা সবাই বিসিএন ক্যাবল নেটওয়ার্ক মালিক (ডিস বিমল) সাথে চুক্তিতে ফিড অপারেটর সংযোগ দিয়ে ব্যবসা করে আসছে।

অভিযোগ সম্পর্কে বিমল উরফে (ডিস বিমল) বলেন, আমার বিসিএন প্রতিষ্ঠান অপারেটর লাইসেন্স নিয়ে দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছে। তবে আমি যেগুলো ফিড অপারেটর দিয়েছি তাদের অধিকাংশরই ফিট অপারেটর লাইসেন্স বা বৈধ অনুমতি নাই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশেই অবৈধভাবে ডিস অপেরেটর ব্যবসা চলে এমনকি রাজশাহী দুর্গাপুর অনুমোদন ছাড়া ডিস ব্যবসা করছে তাই আমিও অবৈধ ফিড অপারেটর দিয়ে ব্যবসা করছি।

সম্প্রতি অবৈধ ভাবে ডিস লাইন পরিচালনার অপরাধে উপজেলার ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে আকতার কেবল নেটওয়ার্ক নামের একটি ডিস ব্যবসায়ের কন্ট্রোল রুম সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, যারাই অবৈধ ডিস ব্যবসা পরিচালনা করুক না কেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ববস্থা গ্রহণ করা হবে। কাউকে অবৈধ ভাবে ডিস লাইন চালাতে দেয়া হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
বিবিধ

বাড়ছে সাইবার অপরাধ, জড়িত শিক্ষিত লোকজনই

দেউলিয়ার পথে অনিল আম্বানি
বিবিধ

দেউলিয়ার পথে অনিল আম্বানি

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

শেরপুর জেলার ই-কমার্স যত লেখা
বিবিধ

শেরপুর জেলার ই-কমার্স যত লেখা

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল
বিবিধ

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল

যে তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান
বিবিধ

যে তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপে হোয়াটসঅ্যাপের নতুন ধামাকা
বিবিধ

ফুটবল বিশ্বকাপে হোয়াটসঅ্যাপের নতুন ধামাকা

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন
প্রযুক্তি পরামর্শ

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন

বর্তমান ডিজিটাল যুগে জি-মেইল অ্যাকাউন্ট শুধু ই-মেইল আদান-প্রদানের...

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২১

বাগমারায় ডিস বিমলের অর্ধলাখ অবৈধ গ্রাহক, রাজস্ব বঞ্চিত সরকার

Techzoom.TV |
TechzoomTV