Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিলুপ্তের পথে ঐতিহ্যের গ্রে হাউন্ড কুকুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২ জুন ২০২১
বিলুপ্তের পথে ঐতিহ্যের গ্রে হাউন্ড কুকুর
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গ্রে-হাউন্ড কুকুর বেশ নামকরা। এই জাতের কুকুর পোষা শৌখিনতা ও আভিজাত্যের পরিচয় বহন করে, যা লালন-পালন যথেষ্ট ব্যয়বহুল। সরাইলের ঐতিহ্য হিসেবেও পরিচিত গ্রে-হাউন্ড।

” গ্রে হাউন্ড কুকুর “, উন্নত বিশ্বে দিন দিন এর কদর বাড়লেও বাংলাদেশ থেকে এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ।চিতাবাঘ, ঘোড়া, সিংহ আর ক্যাঙ্গারুর পর দ্রুতগামী প্রাণী হিসেবে সরাইলের এই গ্রে হাউন্ডের অবস্থান । এমনকি দৌড়ে গাড়িকেও পেছনে ফেলতে পারে এই গ্রে হাউন্ড ৷ এই কুকুর দিয়ে একসময় শিকার করা হতো, এদের দিয়ে বনজঙ্গলে ঘেরাও করে তারপর শিকার করা হতো।অপরাধী সনাক্তকরণে ব্যবহার করা হয় এই কুকুরকে, তাই বাইরের দেশে এদের ভালো মূল্যে বিক্রি করা যায়৷ আবার আমাদের দেশে র‍্যাবের ” ডগ স্কোয়ার্ডে ” এদের ব্যবহার করা হয়। এই কুকুর পালন করা অনেক ব্যয়বহুল তাই শৌখিন মানুষজন তা কিনে থাকে ৷

অন্যকুকুর থেকে এই কুকুর আলাদা কারণ এদের দেহের গঠন, চলন, আচরণ সবদিক থেকেই এরা বৈচিত্র্য বহন করে। দেহের গঠন অনেকটা হালকা-পাতলা গড়নের , দেহ তিন থেকে চার ফুট লম্বা, কান-মুখ লম্বা, লেজ অন্য কুকুরের মতো বাঁকানো থাকে না, পা-পায়ের নখ লম্বা, চোখ বাদামি। এদের ঘ্রাণশক্তি, দৃষ্টিশক্তি,শ্রবণশক্তি,গতিশক্তি প্রখর হওয়ায় এদের শিকারের কাজে ব্যবহার করা হয়৷ এই কুকুর প্রভু ভক্ত হলেও অপরিচিত ব্যক্তিদের জন্য মারাত্মক হিংস্র। তাই বাড়ির নিরাপত্তা, গুরুত্বপূর্ণ প্রাতষ্ঠানিক নিরাপত্তার কাজে এদের ব্যবহার করা হতো।

এই গ্রে হাউন্ড অনেক ব্যয়বহুল। ১মাসের একটা বাচ্চার দাম বর্তমানে ২০/২৫ হাজার টাকা, আর কিছু বয়স্ক হলে দাম লাখ টাকারও বেশি। এদের খাবারের আয়োজনে আছে ভিন্নতা। প্রতিদিন অল্প খেলেও ভালো খাবার দিতে হয় এদের। খাদ্য তালিকায় দুধ-ভাত-মাংস রাখতে হয়। আগে একসময় এলাকায় এই গ্রে হাউন্ডের প্রদর্শনী চলতো তা স্থানীয় প্রশাসন আর এলাকাবাসীর উদ্যোগেই। বিভিন্ন জায়গা থেকে শৌখিন ব্যক্তিরা এসে এই কুকুর কিনে নিতো,এমনকি বিদেশেও পাঠানো হতো। ক্রাইম আইডেন্টিফাই করার জন্য এদের ব্যবহার করা হতো।এ কুকুর দিয়ে অপরাধীদের ধরা হতো, এরা প্রচন্ড গতিতে দৌড়াতে পারে। ৩য় / ৪র্থ শ্রেনীর বাংলা বইয়েও এই কুকুর নিয়ে অধ্যায় ছিল। একসময় চিড়িয়াখানায়ও এই কুকুর দেখা যেতো।

এই গ্রে হাউন্ডের উৎপত্তি নিয়ে এলাকায় কিছু কথা প্রচলিত আছে। সরাইলের দেওয়ান একবার হাতি নিয়ে কলকাতা যাওয়ার পথে এক ইংরেজের কাছে এই কুকুর দেখতে পান। তিনি ইংরেজ থেকে উনার হাতির বিনিময়ে সেই কুকুরটিকে(মাদি-স্ত্রি জাতের) কিনে নেন। পরবর্তীতে একবার শিকার করতে যাওয়ার পথে কুকুরটি হারিয়ে যায়, বেশ কিছু দিন পর কুকুরটি প্রেগনেন্ট অবস্থায় ফিরে আসে ৷আর ঐ বাচ্চাগুলোর বৈশিষ্ট সাধারণ কুকুর থেকে ভিন্ন ছিলো, বাঘের বৈশিষ্ট্যের সাথে অনেকটা মিল ছিলো। ধারণা করা হয়, দেওয়ানের কুকুরের সাথে নেকড়ের মিলন হওয়ায় এমন এক নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে ।

এই ঐতিহ্যবাহী কুকুর বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। পুরো এলাকা খুঁজলে ১০/১৫ টার মতো পাওয়া যেতে পারে , কিন্তু এই প্রাণীই হতে পারতো বাংলাদেশের অন্যতম সম্পদ। আমরা আমাদের দেশী সম্পদের মর্ম বুঝি না, পুষ্টির অভাবে যত্নের অভাবে টাকার অভাবে এই সম্পদ এখন বিলুপ্তির পথে। আমরা বিদেশি কুকুর কিনে নিয়ে আসি পালনের জন্য কিন্তু আমরা এই জানি না যে পৃথিবীর দ্রুততম সেই কুকুর আমাদেরই দেশে অযত্নে বিলুপ্ত হতে বসেছে।

লেখক-রুপা
সত্ত্বাধিকারী -শখের বিক্রতা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম পর্ব : ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ
বিবিধ

প্রথম পর্ব : ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ডিজিটাল কমার্স মেলা উপলক্ষ্যে টেকজুমের ভার্চুয়াল লাইভ
বিবিধ

ডিজিটাল কমার্স মেলা উপলক্ষ্যে টেকজুমের ভার্চুয়াল লাইভ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
বিবিধ

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

Load More

ট্রেন্ডিং টপিক

০ মিমি বর্ডারলেস স্মার্টফোনের নতুন ধারণা নিয়ে এলো টেকনো
নির্বাচিত

০ মিমি বর্ডারলেস স্মার্টফোনের নতুন ধারণা নিয়ে এলো টেকনো

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ও রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান...

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জুন ২০২১

বিলুপ্তের পথে ঐতিহ্যের গ্রে হাউন্ড কুকুর

Techzoom.TV |
TechzoomTV