Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চার কোটি আইএমইআই তথ্য সংগ্রহ করেছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 February 2019
Share on FacebookShare on Twitter

দেশে অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ ও চুরি বন্ধের পাশাপাশি এগুলোর সত্যতা নিশ্চিত করতে সম্প্রতি আন্তর্জাতিক মোবাইল ফোন যন্ত্রপাতি পরিচয় (আইএমইআই) ডেটাবেজ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতে মাত্র ১৭ দিনে প্রায় দুই কোটি হ্যান্ডসেটের তথ্য আইএমইআই ডেটাবেজের আওতায় এসেছে।

বিটিআরসি’র তথ্যমতে, গত ২২ জানুয়ারি আইএমইআই ডেটাবেজ করে বিটিআরসি। গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ দিনে এক কোটি ৯০ লাখ ৫৮ হাজার হ্যান্ডসেটের প্রায় তিন কোটি ৮৪ লাখ আইএমইআই ডেটাবেজ সংরক্ষণ করা হয়েছে।

বিটিআরসি’র এক কর্মকতা জানান, পর্যায়ক্রমে সারা দেশের হ্যান্ডসেটগুলোকে আইএমইআই ডেটাবেজের আওতায় নিয়ে আসা হবে। আইএমইআইর ক্ষেত্রে এটি হচ্ছে ফাস্ট ফেইজ। দেশে এখন থেকে যে হ্যান্ডসেটগুলো আমদানি করা হবে, সেগুলো এয়ারপোর্ট থেকেই আইএমইআই ডেটাবেজে ঢোকানো হবে। আর দেশে উৎপাদিত হ্যান্ডসেটের তথ্য কোম্পানিগুলো নিজ উদ্যোগে নিবন্ধন করিয়ে নেবে। তবে যে হ্যান্ডসেটগুলো এখন গ্রাহকদের হাতে আছে, সেগুলোর আইএমইআই নম্বর মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে নেওয়া হবে।

তিনি আরও জানান, হ্যান্ডসেট যেন চুরি না যায়, তাই হ্যান্ডসেটগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে অর্থাৎ ব্যক্তি তথা রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করতেই আইএমইআই ডেটাবেজ চালু করা হয়েছে।

হ্যান্ডসেটের তুলনায় আইএমইআই কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, এখনকার হ্যান্ডসেটগুলো সাধারণত ডাবল সিমসমৃদ্ধ। আবার কিছু হ্যান্ডসেটে তিন সিমও ব্যবহার করা যায়, যে কারণে হ্যান্ডসেটের তুলনায় আইএমইআই সংখ্যায় বেশি হয়।

গ্রে মার্কেট (অবৈধ হ্যান্ডসেট বিক্রির বাজার) বন্ধের পাশাপাশি হ্যান্ডসেটের গুণগত মান নিশ্চিতে আইএমইআই ডেটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘সবার নিরাপত্তার স্বার্থেই আইএমইআই ডেটাবেজ চালু করা হয়েছে। অবৈধভাবে বিদেশ থেকে হ্যান্ডসেট আমদানি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া ফোন চুরি ঠেকানোর পাশাপাশি দেশে বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতেই আইএমইআই ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘তবে অনেকের আত্মীয়স্বজন দেশের বাইরে থাকায় তাদের কথা মাথায় রেখে আমরা এরই মধ্যে পাঁচটি থেকে বাড়িয়ে আটটি হ্যান্ডসেট নিয়ে আসার সুবিধা দিয়েছি। কেবল যারা বৈধভাবে হ্যান্ডসেট নিয়ে আসবেন, তাদের সুবিধা চিন্তা করেই এটি বাস্তবায়ন করেছি, যাতে কারও কোনো অভিযোগ না থাকে।’

উল্লেখ্য, আইএমইআই’র একটি ১৫ ডিজিট সিরিয়াল নম্বর আছে, যেটি সব হ্যান্ডসেটে দেওয়া থাকে। এর ডেটাবেজ চূড়ান্ত করার মাধ্যমে বৈধ ডিভাইসগুলো শনাক্ত করার পাশাপাশি কোন নেটওয়ার্ক অ্যাকসেসে এটি ব্যবহার করা হচ্ছে, বা চুরির পর কোথায় আছে, সেটিও শনাক্ত করা যাবে। *#০৬# ডায়াল করলে হ্যান্ডসেটের পর্দায় আইএমইআই নম্বর দেখতে পাওয়া যায়।

উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিং পাস বা সংশ্লিষ্ট ভ্রমণসংক্রান্ত কাগজ অনুযায়ী বিটিআরসির অনাপত্তিপত্র ছাড়া আটটি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। তবে আটটির বেশি মোবাইল ফোন আনার ক্ষেত্রে বিটিআরসি থেকে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নিয়ে সেগুলো কাস্টমস থেকে খালাস করতে হয়। এখন থেকে এসব হ্যান্ডসেটও বিমানবন্দরে নিবন্ধন করিয়ে নিতে হবে যাত্রীদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইএমইআইবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

বিবিধ

নতুন নীতিমালায় ক্ষতির মুখে পড়বে ইউটিউবাররা?

ইরানে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
বিবিধ

ইরানে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

আদানিতে আরো বিনিয়োগ বাড়াল আইএইচসি
বিবিধ

আদানিতে আরো বিনিয়োগ বাড়াল আইএইচসি

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

বেনামি সিমে লেনদেন ও হুন্ডিতে বিদেশে অর্থপাচার করত চক্রটি
বিবিধ

বেনামি সিমে লেনদেন ও হুন্ডিতে বিদেশে অর্থপাচার করত চক্রটি

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 February 2019

চার কোটি আইএমইআই তথ্য সংগ্রহ করেছে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV