Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাঙ্গাইল জেলার সম্ভাবনাময় ই-কমার্স পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 June 2021
টাঙ্গাইল জেলার সম্ভাবনাময় ই-কমার্স পণ্য
Share on FacebookShare on Twitter

শহুরে এবং গ্রামীণ পরিবেশের এক সুন্দর মিলনমেলা আমাদের টাঙ্গাইল জেলা। এখানে যেমন আছে শহুরে পরিবেশের স্বাদ, আছে ছোট বড় মাঝাড়ি কুটির শিল্প, মিল কারখানা তেমনি আছে গ্রামে বিস্তৃত ফল, ফসল এর জন্য উপযুক্ত আবাদী জমি।

আছে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, চারপাশ বেষ্টিত কত নদী যেমন যমুনা, ধলেশ্বরী, লৌহজং, বংশী, খিরু নদী। আছে প্রতিটা উপজেলা কে ঘীরে ছোট বড় বীল এবং বিলের মাছ।

এই শহর এ শিক্ষার সময়কাল চলে আসছে সেই পাচীন যুগ থেকেই। কেননা এ এলাকায় এত রাজা জমিদার ছিল, তারা ছিলেন সচেতন এবং শিক্ষার কদর বুঝে প্রতিষ্ঠা করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে প্রাচীন কিছু বিদ্যাপীঠ আছে এ জেলায়৷ আছে স্বানামধন্য স্কুল প্রতিষ্ঠান সহ কলেজ, ভার্সিটি এবং মেডিকেল কলেজ।

কত বিশিষ্ট ব্যক্তিদের জন্মস্থান এ জেলায়। কত রাজা জমিদারদের শাসনামল ছিলো এখানে যার স্মৃতিচিহ্ন স্বরূপ এখনো আছে জমিদারবাড়ি, রয়েছে অনেক প্রাচীন মসজিদ, মন্দির। যা সব ই এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এবং সব ই পর্যটন এরিয়ার মাঝে অন্তর্ভুক্ত হতে পারে ই-কমার্স এর হাত ধরে৷। এছাড়া ও আছে যমুনা রিসোর্ট, মধুপুর জাতীয় উদ্যান, ডিসি লেক, এলেংগা রিসোর্ট সহ অনেক দর্শনীয় স্থান।

আমরা অর্থনৈতিক বিবেচণায় টাঙ্গাইল কে বিবেচণা করতে চাই তাহলে বলতে হয় টাঙ্গাইল এমন জেলা যার আনাচে কানাচে আছে কাজে লাগানোর মত উপযুক্ত সোর্স।

টাঙ্গাইল এ যেমন আছে তাঁতশিল্প যা আমাদের জেলায় যা শুধু দেশের মধ্যে সবথেকে বড় কুটির শিল্প এই তাঁতশিল্প। টাঙ্গাইল এর শাড়ি জুড়ি মেলা ভার এবং শাড়ির যে কত শত ডিজাইন তাঁতীরা করে থাকে তার কোন সঠিক হিসাব ই নেই।৷ একটা সময় যেমন শুধু বসাক সম্প্রদায় এ এলাকায় তাঁত বুনতো এখন মুসলমান রা ও তাঁতে কাপড় বুনে। শুধু শাড়ি না আধুনিকতার ছোঁয়াতে এখানে হয় উন্নতমানের থ্রিপিছ সহ গামছা, লুঙ্গি, বেডশিট, ওড়না বিভিন্ন কিছু।। সারাদেশের প্রয়োজন মিটিয়ে তা চলে যায় বিদেশে। ভারত, ইউরোপ, আমেরিকা অনেক জায়গায় রপ্তানি হয় এইসব তাঁতের পণ্য।

এছাড়াও এখানে আরেকটি কুটিরশিল্প বেশ লাভজনক এবং গৌরবের সাথে জায়গা করে নিয়েছে তা হলো বাঁশ ও বেতশিল্প৷ এখানকার শীতলপাটি বিদেশে ও রপ্তানি হয়৷ বাঁশ এর তৈরি কুলা, ডালা, চালা, টুকরি, ধামা, ফুলের ঝাড়, পাখির বাসা, ট্রে, মাথার ক্যাপ আরো কত কিছু যে রয়েছে যার কদর এখন বেড়েই চলছে রুচিশীল সমাজে।

কুটিরশিল্পের কথা যখন আলোচনা করি তখন বারবার ই মনে হয় মধুপুর এর গাড়ো সম্প্রদায় এর কথা৷ যেখানে নারীরা ঘরে বসে থাকে না, বিভিন্ন কৃষিকাজ করে এবং এর পাশাপাশি ব্যক্তি উদ্যোগ এ গড়ে উঠেছে বস্ত্রশিল্প কারখানা৷ যেখানে নারীরা কাজ করছে, তৈরি করছে শাড়ি, লুঙ্গি এবং ঘর সাজানো বিভিন্ন সৌখিন জিনিসপত্র, দোলনা, টিস্যুবক্স, র‍্যাক সহ অনেক কিছু৷ সবথেকে আশ্চর্যজনক হলো এসব কিছুই তারা তৈরি করে আনারস এর পাতা এবং পচা কলাগাছ থেকে এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি ফাইবার থেকে যাকে পাইনএপেল ফাইবার বা ব্যনানা ফাইবার বলে।

টাংগাইল এর মৃৎশিল্পের কথা ও ছিলো লোকমুখে সমাদৃত৷ যা এখন বিলীন এর পথে অথচ সেই সুনামধন্য মৃৎশিল্প আবারো মাথা নাড়া দিয়ে উঠতে পারে ই-কমার্স এর মাধ্যমে। কেননা এখনো কুমার রা আশায় দিন গুণে যে তাদের এ পৈতৃক শিল্প গুলো অবশ্যই হাল ধরবে কেউ না কেউ।

কাঁসা-পিতল শিল্প যা ছিলো একটা সময় গর্বের কারণ তা আর সেই গৌরবের জায়গাটা ধরে রাখতে পারেনি। তবে হ্যা দিন দিন সেই সুনাম আবার ফিরছে বলে ই আশা করি এখন। কেননা ই-কমার্স এর মাধ্যমে যেমন এই পণ্যগুলো সম্পর্কে মানুষ কে সচেতন করা সহজ তেমনি এগুলো দেশ ছাড়িয়ে বিদেশ ও ডেলিভারি দেয়া সম্ভব।

এখানে ছিলো কাগজশিল্প, কালের গর্ভে সব হাড়িয়ে যেতে বসেছে। গড়ে উঠেছে অনেক ক্ষুদ্রশিল্প। যেমনঃ প্রসাধনী, কালী, ধাতবদ্রব্য, ছাতা, জর্দা, রুটি-বিস্কুট,লবণ, তৈল, আসবাব পত্র, সাবান কারখানা, জুতা কারখানা, চিড়ার মিল, অটো রাইস মিল, আইসক্রিম কারখানা, তুলা স্পিনিং মিল, ছাপা কারখানা সহ আরো অনেক ক্ষুদ্র শিল্প।

আমাদের এ জেলার অনেক বড় শক্তি হলো কৃষিখাত। প্রতিটি উপজেলায় ধান চাষ হয় প্রচুর পরিমাণে। তাছাড়া ও হয় পাট, গম, ভুট্টা, বাদাম, আঁখ, সরিষা, আলু, পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, কত ধরনের সবজি, আরো অনেক কিছু।

বাণিজ্যিক ভিত্তিতে হয় ফল চাষ।। এখানে বাণিজ্যিক ভিত্তিতে ই গড়ে উঠেছে আমবাগান, পেয়ারা বাগান, লিচু বাগান, লেবু বাগান, কুল, ড্রাগন ফল, মাল্টা সহ আরো কত কিছু। ইভেন বিদেশি ফল যেমন ত্বীন, রামবুটান, অ্যাভাকোডা সহ আরো বেশ কিছু মুখরোচক ফল এর বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। তাছাড়া আনারস এর রাজধানী যেহেতু মধুপুর এর জলছত্র বাজার, একে নিয়ে নতুন করে আর কি ই বা বলার আছে। প্রচুর পরিমাণে কলা হয় এখানে। দূর দূরান্ত থেকে এসব আমারস কলার পাইকার রা নিয়ে যায়৷

অবাক হলে ও সত্যি যে মধুপুর এ এখন বাণিজ্যিক ভাবে কফির চাষ হয়। মাশরুম চাষ হয় এবং এসব ই সফল। মৎস্য খাত ও এ জেলায় অনেক বেশি সম্ভাবনাময় যেহেতু এখানে অনেল বিল আছে এবং আছে নদীর মাছ।।

টাঙ্গাইল এ আছে অনেক নার্সারী। সদর উপজেলা সহ প্রতিটি জেলায় রয়েছে নার্সারী। আছে মৌমাছি থেকে আর্টিফিশিয়াল ভাবে মধু উত্তোলন এর নার্সারী ও।এছাড়া ও রয়েছে ছোট বড় অনেক মুরগীর খামার, ছাগল, গরুর খামার।

এসবের পাশাপাশি আমরা যদি ই-কমার্স এর সম্ভাবনাময় খাত এর কথা বিবেচনায় আনি অবশ্যই ঘুড়ে ফিরে দেখার মত আছে তো অনেক জায়গা কিন্তু ই-কমার্স এ জায়গা পায়নি তেমন কিছুই৷ এখন ও জেলায় ঘুড়তে আসলে পর্যটকদের দূর্ভোগ পোহাতে হয়, এখন ও তেমন কোন ইনফরমেশন পাইনা আমরা গন্তব্যস্থলের, যা খুব সহজে ই সমাধান হতে পারে এই দিকে উদ্যোগ নিলে।

সবশেষে বলতে চাই টাঙ্গাইল এর পোড়াবাড়ির চমচম এর কথা। যার সুনাম বিশ্বজুড়ে রয়েছে। ভ্রমণ পিয়াসী মানুষ যেমন এখানে এসে খায় তেমনি যাওয়ার সময় নিয়ে যেতে ও ভোলেনা এ মিষ্টি। আর হ্যা শুধুমাত্র টাঙ্গাইল এ ই এই মিষ্টি হয়। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে এখানকার মিষ্টির সেইম রেসিপি তে বানালেও দেশের কোথাও এর মত স্বাদ হয়না। তাই এই মুখরোচক চমচম নিতে পারে ই-কমার্স এর অনেক বড় একটা খাত। যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা ও অনেক ভালো তাই যেকোন প্রান্তে বসে যে কেউ নিতে পারবে এ মিষ্টির স্বাদ। এছাড়া ও দই, ঘি, সন্দেশ তো আছেই।

ইন্টারনেট জীবন কে করেছে সহজ। সব ই হাতের মুঠোয়, এক্ষেত্রে টাঙ্গাইল জেলা হতে পারে ই-কমার্স এর সেরা একটি সম্ভাবনাময় জেলা যেখানে ই-কমার্স উদ্যোক্তাদের হাত ধরে উঠে আসবে হাড়িয়ে যাওয়া পণ্য, সম্ভাবনার তৈরি হবে অনেক নতুন পণ্যের সাথে তৈরি হবে অনেক নতুন কর্মসংস্থান এর যা আমাদের বেকারত্ব দূরীকরণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের শুধু নিজেদের জায়গা থেকে তুলে ধরতে হবে আমাদের ঐতিহ্য তবেই জেলা হবে ইন্টারনেট এর আলোয় আলোকিত ও সমৃদ্ধ টাঙ্গাইল জেলা।

লেখক,  রোখসানা আক্তার পপি
ইপ্পি শপিং

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
বিবিধ

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

স্বাধীনতা সংগ্রামের  অফুরান প্রেরণার উৎস মহীয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব
বিবিধ

স্বাধীনতা সংগ্রামের অফুরান প্রেরণার উৎস মহীয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব

সেপ্টেম্বরে আসছে রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’
বিবিধ

সেপ্টেম্বরে আসছে রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’

পদ্মা ব্যাংকের কল্যাণ তহবিলের চেক হস্তান্তর
বিবিধ

পদ্মা ব্যাংকের কল্যাণ তহবিলের চেক হস্তান্তর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইসরাইলের আগ্রাসনে মদত দেয় “ডেল কম্পিউটার”
নির্বাচিত

ইসরাইলের আগ্রাসনে মদত দেয় “ডেল কম্পিউটার”

Load More

ট্রেন্ডিং টপিক

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

নতুন প্রজন্মের এম৬ (M6) চিপ যুক্ত করে ২৪...

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2021

টাঙ্গাইল জেলার সম্ভাবনাময় ই-কমার্স পণ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix