Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফটোগ্রাফি এখন আমার নেশা ও পেশা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 July 2021
ফটোগ্রাফি এখন আমার নেশা ও পেশা
Share on FacebookShare on Twitter

ফটোগ্রাফিও একটি প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে পরিচিতি পেয়েছে তা ইতিমধ্যে অনেকেই বুঝতে শিখেছেন। তাইতো শখের এই কাজটিই এখন অনেকেই পেশা হিসেবে নিচ্ছেন। কেউ কেউ তো আবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ফটোগ্রাফি করে নিজেদের পাশাপাশি দেশকে পরিচিত করছেন। বর্তমান সময়ের তরুণ ফটোগ্রাফারদের মধ্যে বেশ পরিচিতি লাভ করেছেন কাইফ তালুকদার আপন, ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন ফটোগ্রাফার হিসেবে। শুরুটা অবশ্য বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্টানে শখের বশে ছবি তোলার মধ্য দিয়ে। আজ তার মুখেই শুনবো কিভাবে তিনি এই পথে এলেন এবং পথচলা সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি।

কাজের শুরু কবে থেকে:

বেশিরভাগ মানুষেরই গল্পের শুরুটা থাকে একদম সাদামাটাভাবে। নানা বাধা, প্রতিকূলতা অতিক্রম করে তবেই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আপন জানান, তার কাজের শুরুটা মূলত ২০১৫ সাল থেকে, তখন শখের বশে টুকটাক ফটোগ্রাফি করতেন। তবে ওয়েডিং ফটোগ্রাফি শুরু করেন ২০১৭ সাল থেকে, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে শখের বশে ছবি তুলেন। সেই ছবিগুলো সবাই পছন্দ করে, সেখান থেকেই প্রফেশনালি ফটোগ্রাফি শুরু করেন।

অনুপ্রেরণা:
একজন মানুষ যতই সফল হোক না কেন, তার এই সফল গল্পের পেছনে অবশ্যই অনুপ্রেরণা থাকা লাগে। আপন বলেন, তিনি সবসময় মা-বাবার কাছ থেকে অনুপ্রেরণা এবং সাপোর্ট পেয়ে এসেছেন।

শুধু ওয়েডিং এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতেই কেন:
ফটোগ্রাফিতে একাধিক ক্যাটাগরি রয়েছে। একেক ক্যাটাগরিতে একেকজন ভালো করে থাকে। কারো পছন্দ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আবার কারো পছন্দ স্ট্রিট ফটোগ্রাফি। আবার কারো পছন্দ ফটোগ্রাফি। কিন্তু আপন শুধু ওয়েডিং ফটোগ্রাফি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতেই কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েডিং ফটোগ্রাফিতে ক্রিয়েটিভ কিছু করা যায়, নিজের মতো করে কাজ করা যায়। আর মিডিয়াতে ফটোগ্রাফির ব্যাপারে বলেন, ফটোগ্রাফি যেহেতু শখের জায়গা থেকে এসেছে, তাই মিডিয়াতে কাজ করার একটা স্বপ্ন থাকেই। সে স্বপ্ন পূরণ হয়েছে, প্রায় সব অভিনেতার সাথেই কাজ করা হয়েছে, এবং সবার কাছ থেকেই ভালো সাপোর্ট পেয়েছি।

নিজের সম্পর্কে আরও কিছু কথা:

বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ফটোগ্রাফার প্রীত রেজা। ওয়েডিং ফটোগ্রাফি যে একটা সম্মানিত এবং লাভজনক পেশা, তা তিনিই এ দেশে প্রতিষ্ঠিত করেছেন। আপন জানান, তার পছন্দের ফটোগ্রাফারদের মধ্যে প্রীত রেজা অন্যতম।

বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ এবং লকডাউনের কারণে কাজের পরিধি অনেক ছোট হয়ে গেছে। এখন আর আগের মতো করে বিয়ের অনুষ্ঠান কিংবা নাটক সিনেমার শুটিংও হচ্ছে না। তাই এখন আর আগের মতো কাজ নেই, তবে বর্তমানে কয়েকটি কাজ তার হাতে রয়েছে।

অবসরে কি করেন এই প্রশ্নের জবাবে আপন বলেন, ফটোগ্রাফারদের আসলে তেমন একটা অবসর থাকেনা। তবে যখন অবসর পান তখন তিনি নাটক সিনেমা দেখেন। নিজে নিজে ভিন্ন ভিন্ন আইডিয়ায় নতুন ছবি তুলে সে ব্যাপারে নিজেকে একটু পরীক্ষা করে নেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপন বলেন, ফটোগ্রাফার হিসেবে নিজেকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, এবং সবাইকে আরও ভালো ভালো ছবি উপহার দিতে চাই।

উল্লেখ্য, বেসরকারি টিভি চ্যানেল আরটিভি, এনটিভি এবং বাংলাভিশনসহ ব্রশ কয়েকটি টিভির প্রজেক্টে কাজ করেছেন আপন। এখন পর্যন্ত ফটোগ্রাফিতে কোন বড় পুরষ্কার জিততে না পারলেও অসংখ্য কন্টেস্টে পুরষ্কার জিতেছেন। ইতিমধ্যেই আপন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (পাঠশালা) থেকে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নৈসর্গিক সৌন্দর্যের আধার “চট্টগ্রামের ফুসফুস – সিআরবি”
বিবিধ

নৈসর্গিক সৌন্দর্যের আধার “চট্টগ্রামের ফুসফুস – সিআরবি”

অটোমোবাইল

নতুন বৈদ্যুতিক গাড়ি ‘মডেল ওয়াই’ উন্মোচন করল টেসলা

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান
বিবিধ

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান

দেশীয় শাড়ির সাথে নারীর সম্পর্ক
বিবিধ

দেশীয় শাড়ির সাথে নারীর সম্পর্ক

আইসিটিইএসবি-এর কার্যনির্বাহী কমিটির ঈদ পুনঃ মিলন ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিবিধ

আইসিটিইএসবি-এর কার্যনির্বাহী কমিটির ঈদ পুনঃ মিলন ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?
বিবিধ

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2021

ফটোগ্রাফি এখন আমার নেশা ও পেশা

Techzoom.TV |
TechzoomTV