Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দিনাজপুর জেলার পণ্য অনলাইনে তুলে ধরার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 June 2021
দিনাজপুর জেলার পণ্য অনলাইনে তুলে ধরার সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

জেলার পণ্যকে অনলাইনে তুলে ধরার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গত ৩১ মে টেকজুমের প্রযুক্তি লাইভে আসেন খুরশিদা ইসলাম রুকু। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনে। রুকু আলোচনা করেন দিনাজপুর জেলার দেশি পণ্যের ই-কমার্স সম্ভাবনা নিয়ে। খুরশিদা ইসলাম রুকু একজন দেশি পণ্যের উদ্যোক্তা। তার উদ্যোগের নাম ঘরকুনো সিনজিনি। রুকুর লাইভের সারাংশ লিখছেন ইপ্পি শপিং এর স্বত্বাধিকারী রোখসানা আক্তার পপি।

দিনাজপুর থেকে অনলাইন উদ্যোক্তা হিসেবে কাজ করতে কেমন সুযোগ সুবিধা আছে?
বর্তমান যুগ ই-কমার্সের। কয়েক বছর আগেও এই অবস্থা ছিল না, আমরা এত বেশি নির্ভরশীল ছিলাম না অনলাইনের। দিনে দিনে বাড়ছে অনলাইনে কেনাকাটা। ৭-৮ বছর আগে চিন্তা করতে পারতাম না দিনাজপুরে বসে সিলেটের চা, চাঁদপুরের ইলিশ দিনাজপুরে বসে পাবো। ই কমার্সের কল্যাণে তা সম্ভব হচ্ছে। আগে দিনাজপুরে হাতে গুণা কয়েকটা কুরিয়ার সার্ভিস ছিল। বর্তমানে অনলাইন বিজনেসের চাহিদা বাড়ার কারণে কুরিয়ার কোম্পানি গুলো দিনাজপুরে শাখা দিচ্ছে। যার ফলে ডেলিভারিতে অনেক বেশি সহজ হচ্ছে।

দিনাজপুরের উদ্যোক্তারা কোন ধরনের প্রডাক্ট নিয়ে অনলাইনে কাজ করছেন?
সঠিক পরিসংখ্যান না থাকলেও দিনাজপুর থেকে অনেক উদ্যোক্তারা অনলাইনে কাজ করছেন। আমি কয়েকজন উদ্যোক্তাদের চিনি যারা দিনাজপুরের কাটারিভোগ চাল, চিনিগুড়া সুগন্ধি চাল, লিচু, আম সহ অনেক স্থানীয় পণ্য নিয়ে কাজ করছে। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব স্যারের পরামর্শে আম নিয়ে কাজ শুরু করছি। আম নিয়ে একদম নতুন অভিজ্ঞতা। লিচু নিয়ে অনেকে কাজ করলেও আম নিয়ে খুব বেশি উদ্যোক্তা কাজ করছেনা এজন্য আমি আম নিয়ে কাজ করতে চাই। এটি দিনাজপুরের সম্ভাবনাময়ী পন্য। এছাড়াও দিনাজপুরের মুগ ডালের পাপড়, চিড়া, সিদল এসব খাবার নিয়ে অনেক উদ্যোক্তারা কাজ করছেন। অনলাইনে বিক্রি করে অনেকে সাবলম্বী হচ্ছে। সারাদেশে যাচ্ছে তাদের পন্য। দিন দিন প্রোডাক্ট ও উদ্যোক্তা সংখ্যা বাড়বে।

জেলার পণ্য গুলো অনলাইনে তুলে ধরার ফলে কর্মসংস্থানের কেমন ভূমিকা থাকবে?
প্রতিটি জেলায় শিল্প আছে একসময় যেগুলোর চাহিদা ছিল অসীম তবে দিন দিন চাহিদা কমতে থাকায় এসব পেশায় জড়িতরা জীবিকার তাগিদে অন্য পেশায় যোগ দিচ্ছে। যেসব পণ্য বিলুপ্তির পথে সে সব পণ্য অনলাইনে তুলে ধরতে পারলে চাহিদা বাড়বে এবং ফিরবে এসব শিল্পের দিন। এর জন্য প্রয়োজন অনলাইনে প্রচুর তথ্য দেওয়া। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই আম-লিচুতে যদি উদ্যোক্তা বাড়ে তাদের অর্ডার ডেলিভারি করার জন্য পণ্যের প্যাকেজিং থেকে শুরু করে ভোক্তার হাতে পৌছানো পর্যন্ত লোকবল প্রয়োজন। এতে নতুন কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে।

দিনাজপুর থেকে কিছুদিন আগে রিডিং সিলেবাস নিয়ে আপনারা একটা ভিডিও করেছিলেন, ভিডিওতে সকলের উন্নতির কথা বলা হয়েছে। ইংলিশ রিডিং সিলেবাস ক্যারিয়ারে কতটা সহায়ক হবে বলে মনে করেন?
একটা সময় ছিলো বড় পোস্ট সামনে আসলে স্কিপ করতাম। ডিএসবি তে জয়েন হয়ে রাজিব আহমেদ স্যার সহ মেম্বারদের প্রচুর পোস্ট পড়ি। এতে দ্রুত পড়ার অভ্যস হয় এবং কমেন্টের মাধ্যমে দিনাজপুরের অনেকের সাথে নেটওয়ার্কিং হয়। পোস্টের মাধ্যমে স্যারের পরামর্শ পেয়ে ১০ মিনিট রাইটিং চর্চা শেষ করি, এতে নিজের ভেতর অনেক পরিবর্তন লক্ষ করি। পণ্য সম্পর্কে স্টোরি টেলিং, কনটেন্ট রাইটিং, দ্রুত পড়তে পারা, আত্মবিশ্বাস সহ অনেক উন্নতি হয় লক্ষ্য করি।। চাকরিজীবী বা উদ্যোক্তা সবার জন্যই রিডিং সিলেবাস অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজির দক্ষতা এবং পড়ার আগ্রহ বাড়াতে দারুণ ভূমিকা রাখে রিডিং সিলেবাস।

সম্রাট আওরঙ্গজেবের সময় দিনাজপুরের রাজা ছিলেন প্রাণনাথ। তিনি একবার রাষ্ট্রদ্রোহিতার মত ভুল কাজ করে ফেলেছিলেন। এরফলে সম্রাট খুব রুষ্ট হয়েছিলেন। সেই সময় প্রাণনাথ বিভিন্ন নামী দামী পাথরের সাথে সম্রাটের জন্যে দিনাজপুরের কাটারিভোগ চাল উপহার পাঠায়। এতে সম্রাট খুশি হয়। রিডিং সিলেবাস শেষ করায় পড়ার আগ্রহে বেড়ার কারণে এতো সুন্দর কিংবদন্তি জানার সুযোগ হয়েছে।

জেলার পণ্যকে অনলাইনে তুলে ধরার সম্ভাবনা কেমন? টীমওয়ার্ক কতটা সুফল বয়ে আনবে?
ই-কমার্সে স্থানীয় পণ্যের অনেক সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের এমন অনেক পণ্য আছে যেগুলো দেশের অন্য কোথাও হয় না। তা পাওয়ার জন্য অনলাইন ই ভরসা। যেমন কাটারিভোগ চাল, পাপড় ইত্যাদি পাশের জেলা ঠাকুরগাঁও এও হয় না। দিনাজপুরের লিচুর স্বাদ সেরা। টিমওয়ার্ক করতে পারলে এসব পণ্য সহজে তুলে ধরা যাবে এবং কর্মসংস্থান বৃদ্ধি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সদেশিপণ্যের উদ্যোগনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের জেমিনি অ্যাপ তৈরির মূল কারিগর একজন বাংলাদেশি!
বিবিধ

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের জেমিনি অ্যাপ তৈরির মূল কারিগর একজন বাংলাদেশি!

জর্ডানে মার্কিন ‘লৌহবর্ম’ বনাম ইরানের হাইপারসোনিক: মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধের সঙ্কেত?
বিবিধ

জর্ডানে মার্কিন ‘লৌহবর্ম’ বনাম ইরানের হাইপারসোনিক: মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধের সঙ্কেত?

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
বিবিধ

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা
বিবিধ

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা

ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিশোধের ঘোষণা ইরানের

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
বিবিধ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2021

দিনাজপুর জেলার পণ্য অনলাইনে তুলে ধরার সম্ভাবনা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix