Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 August 2021
ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু
Share on FacebookShare on Twitter

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর,সিরাজদিখান,লৌহজং এবং গজারিয়া উপজেলায় গেলেই চোখে পরবে সারি সারি সরিষা ক্ষেত।এখানে প্রায় ৩ হাজার ৩০ হেক্টর জমিতে চাষ করা হয় সরিষা।তবে এখানকার চাষিরা কেবল সরিষা ক্ষেত নিয়েই ব্যস্ত থাকেনা,তার পাশাপাশি ব্যস্ত থাকেন মধু চাষেও।এখানে মাঠের পর মাঠ সারি সারি সরিষা ক্ষেত থাকে। এসব সরিষা ক্ষেতে ভন ভন করতে থাকে মৌমাছি।সরিষা ক্ষেতের পাশ ঘিরেই গড়ে উঠে মধুর খামার।যেখানে থাকে শত শত মধুর বাক্স।

বিশেষ করে শ্রীনগর এবং লৌহজং উপজেলায় এই চিত্রটি বেশি দেখা যায়।মৌসুমে এখানে লাখ লাখ টাকার মধু চাষ করা হয়।

ভারত থেকে মৌমাছি চাষ বা পালনের উপর অনেকেই প্রশিক্ষণ নিয়ে চাষ করছেন মধু। সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে, মৌমাছির পরাগায়নের ফলে সরিষার দানা ভালো হওয়ার পরিমান অনেকাংশেই বৃদ্ধি পায়। ফলে বেড়ে যায় সরিষা উৎপাদনের পরিমান।

মূলত সরিষা ক্ষেতের পাশেই সারি বদ্ধভাবে বসানো হয় মৌমাছির বাক্স।তারপর হাজার হাজার মৌমাছি হলুদ রঙের সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে চলে আসে বাক্সে জমা করতে। ৭/৮ দিন পর পর ওই সব বাক্স থেকে বিশেষ পদ্ধতি ব্যবহার করে মধু সংগ্রহ করা হয়। প্রতিটি বাক্সে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মৌমাছি আর একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছিটিই ডিম দেয়,বৈজ্ঞানিক ভাষায় এই রানী মৌমাছিকে বলা হয়‘এফিস মিলি ফেরা’ জাতের মৌমাছি। প্রায় তিন কিলোমিটার দূরের সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে মৌমাছি গুলো।প্রতিটি মৌ বাক্স থেকে প্রায় ৬/৭ লিটার মধু পাওয়া যায়। একাধারে ৫ মাস এই বাক্স গুলো থেকে মধু সংগ্রহ করা যায়।

তবে বাক্সভর্তি মৌমাছি গুলো প্রাকৃতিক ভাবে পাওয়া যায়না।এই মৌমাছি কিনে আনতে হয় অন্য জেলা থেকে।অনেক মৌচাষীরাই তাদের পোষা মৌমাছি নিয়ে আসেন মধু আহরন করতে।এইসকল মৌচাষীদের কাজই হলো বানিজ্যিক ভাবে নিজের পোষা মৌমাছিদের কাজে লাগানো।এই সকল পোষা মৌমাছিরাই মধু আহরন করে মৌ বাক্সে মৌচাক তৈরি করেন।

সুতরাং একই সাথে সরিষা চাষ,সরিষা মধু চাষ এবং মৌমাছি পালন করে উপার্জন হয় এখানে।
কিন্তু মধু চাষের এত সম্ভাবনা থাকলেও এর তেমন একটা প্রচার নেই বলে, গত দুইবছর এই মধু বিক্রির পরিমান অনেকাংশেই কমে গিয়েছে।অথচ একটা সময় এই মধু বিদেশে পর্যন্ত রপ্তানি হত।

ই-কমার্স সম্ভাবনায় বর্তমানে সরিষার তেল এবং মধু দুটোই বেশ জমজমাট ।এই সেক্টরে এই পণ্য গুলোকে উপস্থাপন করতে পারলে বেশ আশার মুখ দেখতে পারবে চাষিরা এবং একই সাথে ই-কমার্স উদ্যোক্তারা নতুন পণ্যের চাহিদা হিসেবে খুজে পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

তিন সংস্করণে আসছে গ্যালাক্সি এস১০

সম্ভবনায় উজ্জল আনারসের আঁশ
বিবিধ

সম্ভবনায় উজ্জল আনারসের আঁশ

আমেরিকার ঘাঁটিতে হামলা
বিবিধ

আমেরিকার ঘাঁটিতে হামলা

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

অটোমোবাইল

পালসারের দাম কমল

বিবিধ

ভাঁজ করা ফোনের বাজারে জিতবে কে?

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 August 2021

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

Techzoom.TV |
TechzoomTV