Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বালিশের পাশে মোবাইল রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 March 2019
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। মোবাইল ফোন এখন মানুষের পকেটে পকেটে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল এখন সঙ্গী বহু মানুষের। কিন্তু জানেন কি, মোবাইল ফোনের এই নিত্য ব্যবহার কীভাবে ক্ষতি করছে আপনার শরীরের?

আমাদের প্রতি ১০ জনের মধ্যে আটজনই ঘুমানোর সময় ফোন বন্ধ করি না৷ অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে নিয়ে শোওয়াও অনেকের অভ্যাস৷ কিন্তু বিশেষজ্ঞরা বলেন ফোন ও মস্তিষ্কের মধ্যে অল্প তফাত থাকলে তা ঘুমের পরিমাণ ও ঘুমের মান দু’য়ের ওপরেই প্রভাব ফেলে৷ ফোন কাছে নিয়ে শুলে তা আমাদের স্নায়ুকে উত্তেজিত রাখে৷ অবচেতনে আমরা পরের ফোন অথবা ম্যাসেজের জন্য অপেক্ষা করে থাকি৷ যা আমাদের বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে দেয় না৷ তাছাড়া রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের আলো মানুষের চোখের রেটিনার পক্ষে ক্ষতিকারক৷ এই আলোই আমাদের মস্তিষ্ককে জানান দেয় ফোন অথবা ম্যাসেজ আসার প্রাথমিক খবর৷ এই আলো তন্দ্রার জন্য প্রয়োজনীয় হরমনকে নিঃসরণ হতে বাধা দেয়৷ যার ফলে আমরা অনেক বেশি সচেতন থাকি৷ মস্তিষ্ক থেকে অন্তত ২০ সেন্টিমিটার দূরে ফোন রেখে ঘুমানো উচিত৷ তাতে ফোনের রেডিয়েশনের প্রভাব ৯৮ শতাংশ কম হয়৷ মারাত্বক এই অভ্যাসটি যদি পরিবর্তন না করেন তাহলে আপনার কঠিন কোন রোগ শরীরে বাসা বাধতে পারে।

সম্প্রতি চিনের সিনহুয়া ইউনিভার্সিটি আর আমেরিকার ইনস্টিটিউট অফ এনবিসি ডিফেন্স-এর গবেষকরা দু’টি পৃথক গবেষণায় দেখিয়েছেন, মোবাইল ফোনের সর্বক্ষণের সঙ্গ, বিশেষত রাত্রে ঘুমনোর সময়ে শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক। এমনকী, পরিস্থিতি বিশেষে এই অভ্যাস প্রাণঘাতী বলে প্রতিপন্ন হতে পারে। ভারতীয় গণমাধ্যম এবেলা এমন খবর প্রকাশ করেছে।

ঠিক কীভাবে শরীরের ক্ষতি করে মোবাইল ফোন? গবেষকরা বলছেন, আজকাল অধিকাংশ মোবাইল ফোনেই ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় একশোটি গ্যাস নির্গত হয়, যেগুলি মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও। এই কার্বন মনোক্সাইড যদি অতিমাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

তবে গবেষকরা জানাচ্ছেন, সাধারণভাবে মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তা প্রাণঘাতী মাত্রার নয়। তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতনতা অবশ্যই প্রয়োজন।

বিশেষত যাঁরা রাত্রে ঘুমনোর সময়ে মোবাইল ফোনটিকে শোওয়ার ঘরেই রেখে দেন, সেইসঙ্গে ঘরের জানলা-দরজাও বন্ধ রাখেন, মোবাইলের প্রভাবে তাঁদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
অবশ্য গবেষকরা জানিয়েছেন, শুধু রাত্রে নয়, মোবাইলের সান্নিধ্য দিনের যে কোনও সময়েই ক্ষতিকর। এবং মোবাইল বা ট্যাবের ব্যাটারি যদি নিম্নমানের হয়, তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে।

গবেষকরা জানিয়েছেন, যেসব মোবাইল বা ট্যাবলেটের ব্যাটারি চার্জিং-এর সময়ে গরম হয়ে যায়, সেগুলি সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ‘হুয়াওয়ে’ সিদ্ধান্ত যুক্তরাজ্যের

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে রিয়েলমি জিটি নিও৩
নির্বাচিত

৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে রিয়েলমি জিটি নিও৩

বিএমডব্লিউর আদলে তৈরি স্মার্টফোন!
নির্বাচিত

বিএমডব্লিউর আদলে তৈরি স্মার্টফোন!

‘টকিং কার’ আনল পিএইচপি
অটোমোবাইল

‘টকিং কার’ আনল পিএইচপি

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট
ই-কমার্স

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 March 2019

বালিশের পাশে মোবাইল রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ?

Techzoom.TV |
TechzoomTV