Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের কাছে ৩ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি কোয়ালকমের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

চিপ নির্মাতা কোয়ালকম ও প্রযুক্তি কোম্পানি অ্যাপলের মধ্যকার বিরোধ যেন শেষই হচ্ছে না। এবার মেধাস্বত্ব লঙ্ঘনের ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলের কাছে ৩ কোটি ১০ লাখ ডলার দাবি করেছে কোয়ালকম। খবর রয়টার্স।

পেটেন্ট লঙ্ঘনের জেরে কোয়ালকম ও অ্যাপলের সম্পর্কে অবনতি ঘটে। উভয় প্রতিষ্ঠান পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এমন একটি মামলার শুনানিতে অ্যাপলের কাছে ক্ষতিপূরণ দাবি করে কোয়ালকম। অভিযোগ করা হয়, তাদের পেটেন্ট করা তিন প্রযুক্তি অনুমতি না নিয়েই আইফোনে ব্যবহার করে আসছে অ্যাপল। পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে এমন আইফোনপ্রতি ১ দশমিক ৪০ ডলার হিসেবে মোট ৩ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে কোয়ালকম।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল অনুমতি না নিয়েই কোয়ালকমের যে তিন প্রযুক্তি আইফোনে ব্যবহার করেছে, সে তালিকায় স্মার্টফোন ডিভাইসকে দ্রুত ইন্টারনেটে যুক্ত করার প্রযুক্তি রয়েছে। বাকি দুই প্রযুক্তি হলো গ্রাফিকস প্রসেসিং এবং ব্যাটারিসংশ্লিষ্ট।

পেটেন্ট করা প্রযুক্তি লঙ্ঘনের কারণে কোয়ালকমের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তা অ্যাপলের জন্য খুব বড় অংক নয়। তবে বাস্তবে যদি অ্যাপলকে ক্ষতিপূরণের এ অর্থ পরিশোধে বাধ্য করা হয়, তা কোয়ালকমের জন্য বড় জয় হবে।

দুই মার্কিন টেক জায়ান্টের মধ্যে বিরোধের শুরু ২০১৭ সালে; ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে (আইটিসি) অ্যাপলের বিরুদ্ধে কোয়ালকমের মামলা দায়েরের মধ্য দিয়ে। সে সময় কোম্পানিটি অভিযোগ করে, কয়েকটি পুরনো মডেলের আইফোনের ‘পাওয়ার সেভিং’ ফিচারে তাদের পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে। এসব আইফোনে আবার কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী সেমিকন্ডাক্টর নির্মাতা ইন্টেলের চিপ ব্যবহার করা হয়েছে। পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে কোয়ালকম যুক্তরাষ্ট্রে এসব আইফোন আমদানি নিষিদ্ধ করার দাবি জানায়।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

অনলাইনে বিক্রি হচ্ছে প্রাণঘাতী থ্রিডি প্রিন্টেড বন্দুক: বাড়ছে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে বিক্রি হচ্ছে প্রাণঘাতী থ্রিডি প্রিন্টেড বন্দুক: বাড়ছে উদ্বেগ

অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি
নির্বাচিত

অ্যাপলের বিরুদ্ধে পে প্রযুক্তি ‘চুরির’ অভিযোগে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix