Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 February 2026
পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড দুনিয়ায় গুগল পিক্সেল ১০-কে মনে করা হয় গুগলের ‘শো-কেস’ বা সেরা উদ্ভাবনের নিদর্শন। কিন্তু যখনই স্পিড বা গতির প্রশ্ন আসে, তখন বাজারের সবচেয়ে শক্তিশালী ফোনের তালিকায় পিক্সেল ১০-এর নাম অনেক নিচে মিলবে।

২০২৬ সালের শুরুতে যারা বাজারের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য পিক্সেল ১০-এর বাইরে আরো কয়েকটি দুর্দান্ত বিকল্প নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ার।

দামের তুলনায় পারফরম্যান্স বা গতির ওপর ভিত্তি করে সেরা তিনটি ফোনের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো

স্যামসাং গ্যালাক্সি এস২৫

গত বছরের শুরুর দিকে বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজটি গুগল পিক্সেল ১০-এর প্রায় ছয় মাস আগে বাজারে আসে। কিন্তু সময়ের ব্যবধানে পুরনো হলেও পারফরম্যান্সের লড়াইয়ে ফোনটি গুগল ফ্ল্যাগশিপকে অনায়াসেই টেক্কা দিচ্ছে। গ্যালাক্সি এস২৫-এর সাধারণ মডেল থেকে শুরু করে প্রিমিয়াম আল্ট্রাসহ সবগুলোতেই ব্যবহার হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যা গত বছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে পরিচিত। গুগল মূলত টেনসর জি৫ চিপটি তৈরিই করেছে এআইকে প্রাধান্য দিয়ে। আর এআই সক্ষমতা বাড়াতে গিয়েই গুগলকে ছাড় দিতে হয়েছে থ্রিডি গ্রাফিকস বা গেমিংয়ের গতিতে। তাই কেউ যদি প্রচুর পরিমাণে এআই ফিচার ব্যবহার করতে চান, তবে পিক্সেল ১০ তার জন্য হবে সেরা ফোন। কিন্তু যদি গেম খেলা বা একসঙ্গে অনেকগুলো বড় অ্যাপ চালানোর মতো ‘পাওয়ার ইউজার’ হন, তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজই এক ধাপ এগিয়ে থাকবে।

ওয়ানপ্লাস ১৫

তালিকার বাকি ফোনগুলোকে পিক্সেল ১০-এর সঙ্গে তুলনা করাটা অনেকটা ‘চিটিং’ বা অন্যায্য মনে হতে পারে। কারণ এসব ফোনের মূলে রয়েছে কোয়ালকমের একদম নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর। এটি গত বছরের সেই তুখোড় ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’-এর উত্তরসূরি। কোনো ল্যাগ বা ধীরগতি ছাড়া অতি দ্রুত স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা চাইলে বেছে নিতে হবে ওয়ানপ্লাস ১৫। অনেকের মতে, নতুন প্রসেসরের বদৌলতে এটি কেবল পিক্সেল ১০-কে হারায়নি, বরং স্মার্টফোনের গতির সংজ্ঞাকেই লিখেছে নতুন করে।

শাওমি ১৭ প্রো ম্যাক্স

গত বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শেষের দিকে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে বেশ শোরগোল ফেলে দিয়েছিল শাওমি ১৭ সিরিজ। এ উত্তেজনার প্রধানত দুটি কারণ ছিল। প্রথমত, অ্যান্ড্রয়েড ফোনটি দেখতে অনেকটা আইফোন ১৭ সিরিজের মতো; আর দ্বিতীয়ত অনেক বিশ্লেষকের মতে, বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচারে স্মার্টফোনটি আইফোনকেও ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের ফ্ল্যাগশিপ স্ট্যান্ডার্ড অনুযায়ী এতে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপ। সঙ্গে আছে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম, যা স্পিডের লড়াইয়ে পিক্সেল ১০ ফোনকে সহজেই হারিয়ে দেয়। এছাড়া পিক্সেল ১০-এর ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল মূল, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১০ দশমিক ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার হয়েছে। অন্যদিকে শাওমি দিচ্ছে তিনটি ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর। পাশাপাশি শাওমির ফোনে ব্যবহার হয়েছে বিশাল ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) সিলিকন-কার্বন ব্যাটারি। এদিকে গুগল পিক্সেলে আছে ৪ হাজার ৯৭০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশের ডাটা এনালাটিক্স স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশের ডাটা এনালাটিক্স স্টার্টআপ

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ‘হ্যাক’
প্রযুক্তি সংবাদ

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ‘হ্যাক’

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?
প্রযুক্তি পরামর্শ

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?

ফের সোস্যাল মিডিয়া বন্ধ শ্রীলংকায়
প্রযুক্তি সংবাদ

ফের সোস্যাল মিডিয়া বন্ধ শ্রীলংকায়

প্রথম প্রান্তিকে ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

প্রথম প্রান্তিকে ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
প্রযুক্তি সংবাদ

গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2026

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

Techzoom.TV |
TechzoomTV