Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘুরে আসি নৈসর্গিক সৌন্দর্যের আধার মারায়ংতং-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
ঘুরে আসি নৈসর্গিক সৌন্দর্যের আধার মারায়ংতং-এ
Share on FacebookShare on Twitter

মারাংতন বান্দরবানের বুকে যেন এক টুকরো স্বর্গরাজ্যে। যে রাজ্যটা সবাইকে টানে। রাতের আধারে মখমলের মতো মেঘ ছুঁয়ে দেখার অনন্য এক অনুভুতি যা শুধু মারায়ংতং-এ পাওয়া। চুপিচুপি মেঘের সাথে রুপকথার রাজ্যে হারিয়ে যাওয়া যায়। মেঘের স্পর্শ-আলিংগনের নিবিড় বন্ধন রচিত হয় মারায়ংতং-এর সুখ পালকে। হতবিহ্বল মনের আকুতির ডাকে সাড়া দিয়ে আসুন আজ ঘুরে আসি বান্দরবানের এক সুখপাখির স্বর্গরাজ্যে। মারায়ন তং নামক পর্বতটি ছুঁয়ে দেখতে…

মারায়ংতং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা প্রায় ১৬৬০ ফুট। পাহাড়ের চূড়ায় উঠে বিশাল একটি জাদি সবার প্রথমে চোখে পড়বে। জাদি মানে বৌদ্ধদের পূজা-অর্চনার জন্য বানানো বুদ্ধমূর্তি।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬০ ফুট ওপরে দাঁড়িয়ে অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি হয়, শুধু অনুভূতি নয় কিছু চ্যালেঞ্জ ও থাকে পাহাড় জুড়ে। পাহাড়ের চূড়ায় ছুঁয়ে দেখার তীব্র লালসায় ও যাওয়া যায় বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং-এ।

মারায়ংতং-এর সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে হাঁটতে হবে প্রায় পাঁচ কিলোমিটার পাহড়ি রাস্তা। যেখানে কোথাও এক ফুটের জন্য রাস্তা নিচের দিকে নামেনি! শুরু থেকে শেষ অব্দি একদম পুরোটাই রাস্তা খাড়া।

মারায়ংতং-এর চূড়ায় ক্যাম্পিং করাটা অনেকটা দুঃসাহসিক ব্যাপার। ‘মারায়ংতং’, ‘মারাইংতং’, ‘মেরাইথং’ বিভিন্ন নামেই ও ডাকা হয় এই পাহাড়কে। চূড়ায় উঠেই সবার প্রথমে চোখে পড়ে বিশাল এক জাদি। জাদি হচ্ছে বৌদ্ধ ধর্মীদের এক পূণ্যস্হান। এমনভাবে জাদিটি বানানো যেন সে দূর কোনো প্রান্তের দিকে তাকিয়ে প্রকৃতির রহস্য নিয়ে ভাবছে আর স্মিত হাসি ফুটে উঠছে তার ঠোঁটে। জাদির চারদিকে খোলা ও ওপরের দিকে চালা।

পাহাড়টির ওপরের অংশটুকু সমতল। যত দূর দৃষ্টি যায় কেবল পাহাড় আর পাহাড়। পাহাড়ের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে জনবসতি। নিচে এঁকে-বেঁকে বয়ে চলেছে মাতামুহুরী নদী। নদীর দুই কূলে দেখা যায় ফসলের ক্ষেত। এ পাহাড়ে রয়েছে বিভিন্ন আদিবাসীদের বসবাস। এদের মধ্যে ত্রিপুরা, মারমা ও মুরং অন্যতম।

এই পাহাড়ের নিচে থাকে মারমারা। আর পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে মুরংদের পাড়া। এরা পাহাড়ের ঢালে বাড়ি বানিয়ে তারা বসবাস করে। মাটি থেকে সামান্য ওপরে এদের টংঘর।টং ঘরের নিচে থাকে বিভিন্ন গবাদি পশু যেমন-গরু, ছাগল, শূকর ও মুরগি। গবাদি পশুর পাশাপাশি প্রয়োজনীয় জ্বালানি কাঠও রাখা হয় স্তূপ করে রাখা হয়।

বিকেল বেলা সূর্য যখন পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ে প্রকৃতির অনন্য একটা রূপের দেখা পাওয়া যায় এখানে। মনে হবে পাহাড় নিজের ছায়াতলে খুব সযত্নে আলতো করে সূর্যটাকে লুকিয়ে রেখে দিচ্ছে। বিকেলের স্নিগ্ধ আলো আর সন্ধ্যার রক্তিম আকাশের মিষ্টি একটা পরিবেশ পাহাড়ের চূড়ায় থাকা সবাইকে গভীরভাবে আলিঙ্গন করে নেয়। চারিদিক স্তব্ধ হয়ে গেলে চূড়ায় থাকা সবকিছুকে খুব গভীরভাবে অনুভব করা যায়, খুব কাছ থেকে প্রকৃতির হিংস্র রূপ দেখে আসা যায় আবার প্রকৃতির করুণা ও উপভোগ করা যায়। ক্ষনিকের জন্য মনে হবে সাজেকের চেয়েও সুন্দর মারায়ংতং!

রাতের আকাশে সুবিন্যস্ত তারকারাজির অমায়িক একটা দৃশ্য ক্রমশই ভুলিয়ে দেয় দিনের বেলার সকল পরিশ্রম, ভয়াবহতা, ক্লান্তি–গ্লানিকে। রাত কাটালে স্রষ্টার নিকট আপন মনে চাওয়া হয় এই রাত যেন শেষ না হয়।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হলে ঘুরে আসতে হবে মারায়ংতং।

মারায়ংতং যেতে হলে প্রথমেই চট্টগ্রাম থেকে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আসতে হবে। রাজধানী ঢাকা থেকে বিভিন্ন পরিবহন বাস সরাসরি আলীকদম আসে। হানিফ, শ্যামলী উল্লেখযোগ্য। রাতের বাসে রওনা দিলে সকালেই পৌঁছে যায় আলীকদম।

কক্সবাজারগামী যেকোন বাসে করে চকরিয়া নেমে সেখান থেকে যাওয়া যায় আলীকদম। চকরিয়া থেকে আলীকদম যাওয়ার ও লোকাল বাস আছে। প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত ৩০ মিনিট পর পর আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়।

লোকাল জীপ বা চান্দের গাড়িতে করে চকরিয়া থেকে আলীকদম যাওয়া যায় । লোকাল ভাড়া নিবে ৬০/৬৫ টাকা। পুরা রিজার্ভ নিলে ভাড়া বাড়বে অবশ্যই

সাথে অবশ্যই প্রয়োজনীয় খাবার, পানি, তাবু, শুকনা খাবার রাখতে হবে। জিপ গাড়ি ভাড়া করে আবাসিক বাজার হয়ে চলে আসবেন মারায়ংতং পাহাড়ের কাছে। গাড়ি একদম মারায়ংতং পাহাড়ের নিচ পর্যন্ত আসে।

রাহাত সোলতানা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

গুগলকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
বিবিধ

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

জরায়ুমুখ ক্যান্সার : দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি সূর্যের হাসির
বিবিধ

জরায়ুমুখ ক্যান্সার : দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি সূর্যের হাসির

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

পারস্য উপসাগরে ‘ক্যারিয়ার কিলার’: চীনের বিশেষ মিসাইল এখন ইরানের হাতে!
বিবিধ

পারস্য উপসাগরে ‘ক্যারিয়ার কিলার’: চীনের বিশেষ মিসাইল এখন ইরানের হাতে!

আদানিতে আরো বিনিয়োগ বাড়াল আইএইচসি
বিবিধ

আদানিতে আরো বিনিয়োগ বাড়াল আইএইচসি

Load More

ট্রেন্ডিং টপিক

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ সেপ্টেম্বর ২০২১

ঘুরে আসি নৈসর্গিক সৌন্দর্যের আধার মারায়ংতং-এ

Techzoom.TV |
TechzoomTV