Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে প্রশংসায় ভাসছেন মার্কিন ডাক্তার দম্পতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 December 2019
ফেসবুকে প্রশংসায় ভাসছেন মার্কিন ডাক্তার দম্পতি
Share on FacebookShare on Twitter

চাইলে নিউজিল্যান্ডে আরাম আয়েশের জীবন কাটাতে পারতেন ডা. এড্রিক বেকার। কিন্তু তা না করে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে। টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরের কালিয়াকুড়ি গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাদের জন্য গড়ে তুলেছিলেন হাসপাতালও। স্বদেশে আরাম-আয়েশের জীবন ত্যাগ করে মানবসেবায় তার এই অবদানে মুগ্ধ হয়ে সবাই তাকে ডাক্তার ভাই বলে ডাকতেন।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মারা যান ডা. এড্রিক বেকার। অবশ্য অসুস্থ হওয়ার পর অনেকেই তাকে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা দিতে চেয়েছিলেন। তবে রাজি হননি গ্রামের মানুষের চিকিৎসায় জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করা এই ডাক্তার। নিজের তৈরি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এড্রিক বেকার। তবে, মৃত্যুর আগে নিজের একটা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন তিনি। চেয়েছিলেন এ দেশের কোনো ডাক্তার যেন গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরেন। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে- এ দেশের একজন ডাক্তারও তার সেই আহ্বানে সাড়া দেননি।

বিস্ময়ের ব্যাপার হলো, বাংলাদেশের কেউ সাড়া না দিলেও এড্রিক বেকারের আহ্বানে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। আমেরিকার বিলাসবহুল জীবন পেছনে ফেলে বাংলাদেশে এসে গ্রামের ধুলামাটির সঙ্গে সংসার পেতেছেন শুধু কিনা সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা দেবেন বলে। শুধু যে নিজেরা এসেছেন তা নয়, নিজেদের ফুটফুটে সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। তাদের শিক্ষার জন্য গ্রামের স্কুলে ভর্তি করে দিয়েছেন। গ্রামের শিশুরা এখন তাদের খেলার সাথী।

ইতোমধ্যে তারা কিছু বাংলা ভাষা আয়ত্ত করে ফেলেছেন। থাকছেন মাটির ঘরে। স্থানীয়দের সাথে মিশে যেতে ডা. জেসিন লুঙ্গি এবং তার স্ত্রী মেরিন্ডি পরছেন শাড়ি।

শুক্রবার (২৯ নভেম্বর) বিটিভিতে প্রচারিত হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে এই দম্পতিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দরিদ্র মানুষদের জন্য নিউজিল্যান্ডের চিকিৎসক এড্রিক বেকারের প্রতিষ্ঠিত হাসপাতালের হাল ধরে প্রশংসায় ভাসছেন আমেরিকান এই দম্পতি।

ডা. জেসিন হানিফ সংকেতকে জানান, ডা. এড্রিক বেকার বেঁচে থাকার সময় কালিয়াকুড়ির এই হাসপাতালটি পরিদর্শন করেছিলেন। পরে ডাক্তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে জেসন অস্থির হয়ে ওঠেন। কিন্তু তখন নিজের প্রশিক্ষণ ও ছেলেমেয়েরা ছোট থাকার কারণে জেসন বাংলাদেশে আসতে পারেননি।

ইত্যাদি অনুষ্ঠানের ডাক্তার দম্পতির প্রতিবেদনটি এখন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভিডিওটি শেয়ার দিয়ে জেসিন-মেরিন্ডি দম্পতিকে প্রশংসা করছেন। তারা বলছেন, যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল সেই আমেরিকার বিলাসবহুল জীবন দূরে ঠেলে বাংলাদেশে এসে দরিদ্র মানুষের সেবা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা তা নজিরবিহীন বলেও দাবি করছেন। পাশাপাশি নিজের দেশের দরিদ্র মানুষের চিকিৎসা দিতে কেউ এগিয়ে না আসা দেশবাসীর জন্য লজ্জার মনে করছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল : হাসনাত আব্দুল্লাহ
সোশ্যাল মিডিয়া

বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল : হাসনাত আব্দুল্লাহ

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!

বিবিধ

হ্যাকাররা যেভাবে পাসওয়ার্ড পায়

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
নির্বাচিত

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বিবিধ

নারী দিবসে গুগল ডুডলে ১৩ অনুপ্রেরণামূলক নারীর উদ্ধৃতি

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে
বিবিধ

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2019

ফেসবুকে প্রশংসায় ভাসছেন মার্কিন ডাক্তার দম্পতি

Techzoom.TV |
TechzoomTV