Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপার সম্ভবনাময় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 September 2021
অপার সম্ভবনাময় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়
Share on FacebookShare on Twitter

বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার।এ পাহাড় থেকৈ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করে জেলা শহর হতে ২৬ কি. মি. দূরে অবস্হিত।সমুদ্র পৃষ্ঠ হতে ২৬০০ ফুট উপরে।

চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে দেখা যায় আঁকাবাঁকা পথ, চমৎকার প্রাকৃতিক দৃশ্য, সর্পিল সাঙ্গু নদী, ঝরনা আরো কতো অভূতপূর্ব দৃশ্য চোখের সামনে উপস্থিত হবে তা বলার অপেক্ষা রাখেম। চিম্বুক পাহাড়ে মেলে মেঘের স্পর্শ।

চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং সর্পিল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে প্রশান্ত করে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈস্বর্গিক প্রকৃতিক রূপের সুধা পান করতে করতে মেঘের ভেলা চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজেকের মত দুরন্ত মেঘের উড়াউড়ি দেখা যায়, আর ভাগ্য ভাল হলে হাত বাড়িয়ে নেয়া যায় মেঘের স্পর্শ। এছাড়া চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে মিলনছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে দেখা যায়।

চিম্বুকের উপর থেকে নীচে তাকালে মনে হবে মেঘের ভেলায় আপন মনে ভাসছি যেন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ও পাহাড়ের উপর মেঘের দেখা মেলে। এছাড়া পাহাড়ের উপর থেকে দিগন্তজুড়ে আঁকাবাঁকা পাহাড়কে কিছু মুহূর্তের মনে হয় সমুদ্রের ঢেউ।

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের কারনে দেশের গন্ডী পেরিয়ে আজ বিদেশেও পরিচিত চিম্বুক পাহাড়। বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত চিম্বুক পাহাড় দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে।

বান্দরবান থেকে চিম্বুক যাওয়ার রাস্তার দুই পাশের পাহাড়ী দৃশ্য খুবই মনোরম। চারপাশের সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যাবে। চিম্বুকে যাওয়ার পথের পাশে রয়েছে অসংখ্য উপজাতির আবাসস্থল।বাড়িগুলো বাঁশ ও শণ দিয়ে তৈরি। মাচাং ধরনের। এখানে ধরিত্রী, প্রকৃতি ও মানুষ পরিপূরক, একাকার।

বাড়িগুলো মাচার মতো উঁচু করে তৈরি। চিম্বুকে যাওয়ার পথে সাঙ্গু নদী ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় ও নান্দনিক করে তুলে। পাহাড়ের মাঝে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক দিয়ে এঁকেবেঁকে যাওয়ার সময় মনে হয় গাড়িতে করে চাঁদের বুকে ভ্রমণে যাচ্ছি।

পাহাড় বেয়ে উপরে উঠতেই চমকে দেয় পরিপাটি ও পরিকল্পিতভাবে সাজানো এ পাহাড়চূড়া।পাহাড়ে উঠেই দক্ষিণে সিঁড়ি নেমে গেছে বিশাল এক চত্বরে। চত্বরটির নাম নব চত্বর। শরতে এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখা যায় বিশাল মেঘের সমুদ্র। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপেও হিম বাতাস গা জুড়িয়ে যায় এখানে। পাহাড় আর আকাশ বিশালতা নব চত্বরে দাঁড়িয়ে উপভোগ করা যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় ভাসা মেঘের ভেলা। বর্ষা মৌসুমে পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গরাজ্য ভাসছে চিম্বুক।

সিঁড়ির পূর্বে রয়েছে দুই স্তরের দু’টি ছোট ভিউ পয়েন্ট। সিঁড়ি যেখানে শেষ সেখানে পশ্চিম পাশে রয়েছে তিনটি কংক্রিটের সুদৃশ্য চেয়ার-টেবিল। গাছের ছায়া পড়ে তাতে। বিকেলের শেষ রোদ উপভোগ কিংবা বসে আড্ডা দেওয়া বা নিজের জন্য বরাদ্দ একান্ত সময় উপভোগ করা যায়।

চিম্বুকের আরো একটি বিশেষত্ব হলো ঠিক নিচে রাস্তার পাশে বারো মাস মেলে পাহাড়ের ফল। পেঁপে, কলা, আখ, ডাব, শরিফা, কমলা, বরই পাওয়া যায় সিজন অনুযায়ী। তবে কলা-পেঁপে মেলে সারাবছর। সব ফলই টাটকা।কেমিক্যাল মুক্ত। পর্যটকরা এসব ফল খেতে পছন্দ করেন সবসময়।

চিম্বুকের নিচে পাহাড়ের পাদদেশে বসবাসরত মারমাদের জীবন-জীবিকা চলে এই ফল-মূল বিক্রিতে। তারাই মূলত এখানে বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত।এখানে বার্মিজ ও আদিবাসী পণ্যও মেলে।
চিম্বুকে রয়েছে বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্টহাউজ, কিন্তু তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। চিম্বুকের চৌহদ্দির মধ্যে নেই কোনো প্রাইভেট আবাসিক হোটেল মোটেল, যেখানে গিয়ে রাত যাপন করা যেতে পারে। অথচ এই চিম্বুক পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে সুন্দর উপজেলা শহর আর সেটা বাস্তবায়িত হলে বাংলাদেশের চিম্বুক হতে পারে একটি শৈল শহর।পরিকল্পিতভাবে পাহাড়ি শহর গড়ে উঠলে এই জনপদে নৈসর্গিক সৌন্দর্য স্বচক্ষে অবলোকনের জন্য দেশ-বিদেশের পর্যটন প্রেমিরা ছুটে আসবে।

একটু অবসর সময় বের করে ঘুরে আসা যায় বাংলার দার্জিলিং থেকে।

চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার জন্য সরাসরি বাস আছে।

রাহাত সোলতানা
অভিরুচি বুটিকস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলার “মুড়ি শিল্প”
বিবিধ

লক্ষ্মীপুর জেলার “মুড়ি শিল্প”

ইরানের ১০ হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র পরিক্ষা
বিবিধ

ইরানের ১০ হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র পরিক্ষা

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি
বিবিধ

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ
বিবিধ

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, তবে কি পুরুষ শূন্য হবে পৃথিবী!
বিবিধ

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, তবে কি পুরুষ শূন্য হবে পৃথিবী!

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2021

অপার সম্ভবনাময় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix