Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 October 2021
চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়
Share on FacebookShare on Twitter

কাশফুল মানেই শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক। সাদা রং এর এই ফুল যেকোন বয়সী মানুষের কাছেই দৃষ্টিনন্দন এক অসাধারণ ফুল হিসেবে পরিচিত।চট্টগ্রাম জেলার অক্সিজেন এর অনন্যা আবাসিক এলাকায় কাশফুলের দিগন্তজোড়া বিস্তরণ রয়েছে। কাশফুলের এ রাজ্যে একবার গেলে মন প্রকৃতির ছোঁয়ায় হারাতে বাধ্য।

প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে পাহাড়ে ঘেরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অপরুপ সৌন্দর্যের লীলাভূমি।
কাশফুল প্রকৃতিপ্রেমী সকলের কাছেই প্রিয়।তাছাড়া ফুল হলো পবিত্রতার প্রতীক। কাশফুলের সাথে সখ্যতা গড়ে তুলতে ও প্রকৃতির সান্নিধ্য পেতে অসংখ্য দর্শনার্থীরা ভীড় জমায় এ স্থানে।কাশফুলের স্নিগ্ধ সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় এ স্থানে ভ্রমণ করলে।

এখানকার বিস্তৃত মাঠে বেশ ঘনসন্নিবেশিত ভাবে কাশফুলের সমারোহ রয়েছে। এ যেন সৃষ্টিকর্তার অপার দান।দুপাশে কাশবন মাঝের সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের স্বপ্ন বুনেন অনেকে,আবার অনেকেই বা কাশফুল কেটে হাতে নিয়ে তার কোমলতা অনুভব করেন।

কাশবনে হাঁটতে গিয়ে ক্লান্ত অনুভব করে অনেকেই মাঠে বসে গল্পগুজব করে থাকেন।পাশে আইসক্রিম, ঝালমুড়ি, ফুচকা,চটপটি, হাওয়াই মিঠাই এর ভ্যান থাকে যা থেকে ছোটো বড় সকলেই খাবার কেনাকাটা করে খেয়ে থাকেন।বিকেলে অনন্য এক উৎসবমুখর পরিবেশ বিরাজমান থাকে এ স্থানে।

সকলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন, কাশফুলের সৌন্দর্য দেখে নিজেদের মনে প্রশান্তি এনে থাকেন।চারিদিকের মনোরম সুন্দর পরিবেশ দেখা যায় বলে চোখ জুড়ানো এই অনন্যা আবাসিক এসে মন ভালো হতে বাধ্য।অনেকেই কাশফুলের সাথে সুমধুর এ স্মৃতি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত থাকেন।নিজস্ব গাড়ি কিংবা বাইক সহযোগে এ স্থান ভ্রমণে আসেন অনেকেই।

কাশফুলের অনন্য এই রাজ্যে যেদিকেই চোখ যায় শুধু সাদা রং এর শুভ্রতায় ঘেরা চারিদিকে কাশফুল চোখে পড়ে।
চলুন কাশফুল সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি-

কাশফুল হলো বহুবর্ষজীবী উদ্ভিদ।

এর বৈজ্ঞানিক নামঃ Saccharum sponteneum

এটি উচ্চতায় প্রায় ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

কাশফুল মূলত ঘাসজাতীয় উদ্ভিদ।

কাশফুল শরৎ ঋতুর বিশেষত্ব হিসেবে আমাদের সামনে প্রস্ফূটিত হয়।সাধারণত ভাদ্র -আশ্বিন এ দুই মাস মিলে শরৎকাল। আশ্বিন মাসের শেষ থেকে কাশফুলের সৌন্দর্য ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।তখন রোদে কাশফুলের শ্বেতশুভ্র রং হলুদ হয়ে কোমলতা হারিয়ে ধারালো হয়ে যায় দুই পাশ।সে থেকে বোঝা যায় যে,শরৎ বিদায় নিয়ে হেমন্তের পরশ প্রকৃতিকে ছুঁয়ে দিচ্ছে। এভাবে এক এক করে ছয় ঋতু আমাদের প্রকৃতিকে অপরুপ রুপে সাজিয়ে তুলছে।

কাশফুলের বাগানে ফাঁকে ফাঁকে ঘাসেরও দেখা মিলে এ বনে।চর,নদীর তীর,পাহাড় কিংবা শুকনো এলাকায় কাশফুল বেশি জন্মে সাধারণত।
রোমানিয়ায় উৎপত্তি হওয়া এ কাশফুল অনন্যা আবাসিক এলাকায় বিস্তৃত পরিসরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেক মানুষেরই একবার করে সৌন্দর্য দেখতে যাওয়া উচিত। মন খারাপ থাকলে ভালো হতে বাধ্য এমন পরিবেশে ঘোরাঘুরির ফলে।তাছাড়া অসুস্থতা থেকে সেরে উঠে সকলেরই একবার করে অনন্যা আবাসিক কাশবনে যাওয়া উচিত,এতে মানসিক স্বস্তি পাওয়া যায়।

চারপাশে সবুজ ঘাসের উপর ফুটে থাকা সাদা রং এর কাশফুল চোখ, মন দুটোকেই প্রশান্তি দেয়।ছুটির দিনে রং বেরং এর পোশাকে ছোটো,বড়, বৃদ্ধ সব বয়সী দর্শনার্থীরা এখানে ভীড় জমায়।

চট্টগ্রাম জেলার প্রচুর দর্শনীয় স্থানের মধ্যে অসাধারণ সৌন্দর্যের অনন্যা আবাসিক নামক এই স্থান টি চট্টগ্রাম জেলার অক্সিজেন মোড় থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার পরে অবস্থিত।নগরীর এভারকেয়ার হাসপাতাল এর পাশেই এটি অবস্থিত। ২ নাম্বার গেইট মোড় থেকে সরাসরি সিএনজি সহযোগে গেলে খুব একটা সময় লাগেনা যেতে।তাছাড়া চকবাজার ওয়ালীবেগ খাঁ মসজিদ মোড় থেকে ও মুরাদপুর থেকে বাস ও টেম্পু তে অক্সিজেন মোড় নেমে তারপর অনন্যা আবাসিক এলাকায় পৌঁছাতে পারবেন নিরাপদে।

ফারজানা ফাতেমা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫ -এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
বিবিধ

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫ -এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

বিবিধ

‘নগদ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

মুন্সিগঞ্জের নদ-নদী
বিবিধ

মুন্সিগঞ্জের নদ-নদী

পদ্মা ব্যাংকে “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” অনুষ্ঠিত
বিবিধ

পদ্মা ব্যাংকে “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার সম্ভাবনাময় পণ্য- ড্রাগন ফল
বিবিধ

চট্টগ্রাম জেলার সম্ভাবনাময় পণ্য- ড্রাগন ফল

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2021

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix