Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম ও তাদের আলাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম ও তাদের আলাপন
Share on FacebookShare on Twitter

বম হচ্ছে বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,ইংরেজিতে বলে : Bawm.বম’ শব্দের অর্থ হলো বন্ধন।পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র জাতিসত্তার নাম। বম জাতি মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক।বর্তমানে বম জাতি বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর থানা এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় মোট ৭০টি গ্রাম জুড়ে বম জাতির বসবাস।

বম আদিবাসী কুকি-চিন ভাষাভাষী মঙ্গোলীয় গােষ্ঠীভুক্ত। ‘বম’ শব্দের অর্থ বন্ধন, মিলন, পারস্পরিক সম্পর্কযুক্ত, একত্রীভুক্ত, এক করা বা হওয়া। আদিম প্রথার জীবনপ্রণালি, যেমন : বন্যপ্রাণী শিকারের জন্য একস্থান হতে অন্যস্থানে পরিভ্রমণ, গোত্রীয় প্রাধান্যের লড়াই, উপগােত্রীয় দ্বন্দ্ব ও যুদ্ধ প্রভৃতির কারণে তারা বিভিন্নকালে দলচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে গহীন অরণ্যে আর দুর্গম পাহাড়-পর্বতে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়েছে।

জীবনের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্যগীত, পানাহার, দেবতার উদ্দেশে যজ্ঞ নিবেদন সবকিছুই একত্র হয়ে সম্মিলিতভাবে সম্পাদন করার রীতি থেকে ‘বম‘ বা ‘বন্ধন’-এর ধারণাটি এসেছে।

ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্তির ফলে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই ক্রমে ক্রমে দুর্বল ও সংখ্যায় কমতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র দলকে একত্রীভুক্ত করা বা সংযুক্ত করণের ফলে ‘বম’ শব্দের প্রচলন হয়েছিল।

বমদের সঙ্গে বাংলাদেশের মূলস্রোতের মানুষের যোগাযোগ ও জানাশোনা অতি সামান্যই। বান্দরবান পার্বত্য জেলার মারমা ও রাখাইনরা বমদের লাঙ্গি বা লাঙ্গে বলে অভিহিত করে।ভিন্ন ভাষাভাষী আদিবাসী জনগােষ্ঠীর মধ্যে বম জনগােষ্ঠী অন্যতম।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এবং মায়ানমারের চীন প্রদেশে বম জনগােষ্ঠীর বসবাস রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলাের মধ্যে বম জনগােষ্ঠীর বসবাস রয়েছে মণিপুর ও মিজোরাম রাজ্যে।

সরকারি পরিসংখ্যানে বম জনগােষ্ঠীর পূর্ণাঙ্গ কোন তথ্য পাওয়া যায় না।১৯৯১ সালের আদমশুমারিতে বম জনগােষ্ঠীর মােট জনসংখ্যা ৬,৯৭৮ জন বলে উল্লেখ রয়েছে।২০০৩ সালে বম সােশাল কাউন্সিল বাংলাদেশ কর্তৃক পরিচালিত জরিপ অনুসারে বম আদিবাসী জনসংখ্যা ৯,৫০০।

দুর্গম অঞ্চলে বসবাসকারী এই অরণ্যচারী বম জনগােষ্ঠী তুলনামূলকভাবে এখনাে অনেক পেছনে। ভৌগােলিক অবস্থান ও দূরত্বের জন্য এরা উন্নয়নের সুযােগ হতে বঞ্চিত। বছরের অধিকাংশ সময় গভীর অরণ্যে শিকারে এদের সময় কাটে। শিকারি স্বভাবজাত গহীন অরণ্য এবং পাহাড়ি ঝরনার পানি প্রভৃতির সঙ্গে মিশে যাওয়া প্রকৃতি প্রেমিক এ জনগােষ্ঠী।

আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, আহার-পানীয়, সঙ্গীত-নৃত্য ও পূজা-পার্বণ ইত্যাদি প্রায়ই একরূপ। সেই গােত্র বা গােষ্ঠী অখণ্ডভাবে বা একটি সমষ্টিগতভাবে একক রূপে নিজেদের আখ্যায়িত করার ফলে বম’ শব্দের উৎপত্তি বলে ধারণা করা হয়।

বম শব্দের উৎপত্তি এবং অর্থ নিয়ে নানান মত বিদ্যমান। জির কুং সাহু এবং এস এল পারদো বম শব্দগত অর্থ এবং তার সম্ভাব্য প্রয়ােগ এভাবে দিয়েছেন,অতীতে বম জনগোষ্ঠীর লোকজন নদী থেকে দূরে দুর্গম পর্বত শিখরে তাদের গ্রামগুলি নির্মাণ করত। গ্রামগুলির চারপাশে শক্ত গাছের খুঁটি পুঁতে বেষ্টনী তৈরি করা হতো। বমরা মাটিতে খুঁটি পুঁতে উঁচু পাহাড়ের উপর প্ল্যাটফর্ম তৈরি করে তাতে বাড়িঘর নির্মাণ করে। তাদের ঘরকে মাচাং বলা হয়।

মাচাং বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয়। সামাজিক আচার-আচরণ, বিচার সালিশ এবং বিবাদ মীমাংসার জন্য এদের নিজস্ব সামাজিক অবকাঠামো আছে। এই কাঠামো সামগ্রিকভাবে সামাজিক আচার-ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে।

বম সমাজের কেউ এ যাবৎ নিজেদের মধ্যে সংঘটিত কোন বিবাদ মীমাংসার জন্য আদালত বা অন্যকোন সরকারি সংস্থার শরণাপন্ন হয়েছে বলে জানা যায় না। আজও বমরা তাদের জীবন পরিচালনা করে বম কাস্টমারি ল’ গ্রন্থের নির্দেশিকা অনুযায়ী। বমদের বাঁশনৃত্য তাদের জীবনেরই অপরিহার্য অংশ। এটি পরিবেশ থেকে নেওয়া নৃত্যানুষ্ঠান।

বমদের চেরাউ নৃত্য ও সঙ্গীত আসলে কোন আনন্দের বা উৎসবের নৃত্য বা গান নয়। এ নৃত্য ও গান পরিবেশিত হয় বম পরিবারের দুঃখ ও শোকের দিনে। বিশেষ করে পরিবারের কারও অকাল বা অস্বাভাবিক মৃত্যু হলে এই গান করা হয়। শোকের সময় মানুষকে সান্ত্বনা ও সাহস দেওয়ার এটাই বমদের রীতি।

বম জাতির ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না।এরা সাধারণত এদের বৃত্তের বাইরে আসতে পছন্দ করে না তাই তাদের ব্যাপারে বেশি তথ্য সংগ্রহ করাও কষ্টসাধ্য একটা কাজ।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

‘এমআই ৮ লাইট’ আনলো শাওমি

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

ড্রাগন ফ্রুটস হতে পারে টাংগাইল এর অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

ড্রাগন ফ্রুটস হতে পারে টাংগাইল এর অন্যতম সম্ভাবনাময় সেক্টর

আবারও বিধ্বস্ত ভারতের গর্ব ‘তেজস’: নির্ভরযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন
বিবিধ

আবারও বিধ্বস্ত ভারতের গর্ব ‘তেজস’: নির্ভরযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন

ময়মনসিংহের ই-কমার্স নিয়ে যত লেখা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্স নিয়ে যত লেখা

ইরানের হাতে রাশিয়ার বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার?
বিবিধ

ইরানের হাতে রাশিয়ার বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার?

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix