Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 October 2021
দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

দিনাজপুরের বিখ্যাত কাটারিভোগ চাল ভৌগলিক নির্দেশক পন্য হিসেবে এই ২০২১ চলতি বছরেই পুরো বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়ে সমাদৃত হয়েছে। গত জুন মাসের ১৭ তারিখে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অঅধিদপ্তর দিনাজপুরের কাটারি ভোগ চালের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট থেকে জিআই সনদ হস্তান্তরিত হয়েছে।

দিনাজপুর জেলা রংপুর বিভাগের একটি প্রাচীন শহর। দিনাজপুরের প্রধান উৎপাদিত শস্য হল ধান। সুগন্ধি চাল উৎপাদনে দিনাজপুর জেলার মত কোন জেলা ই এত এগিয়ে নেই।সুগন্ধি চালের মধ্যে কাটারি ভোগ অন্যতম। দিনাজপুর চালের শহর, কাটারি ভোগ চালের জন্য এক নামে ই বিখ্যাত। দিনাজপুর নিয়ে বাংলায় একটি প্রবাদ ই আছে-

গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু , পুকুর ভরা মাছ ।এই প্রবাদ থেকেই অনুমান করা যায় আমাদের দিনাজপুর প্রাচীনকাল থেকেই বেশ সমৃদ্ধ ছিল।

কাটারি ভোগ চালের উৎপাদন প্রথম কবে নাগাদ শুরু হয় দিনাজপুরে সেটা সঠিক ভাবে কেউ বলতে না পারলেও ধারণা করা যায় যে, আর্য দের দিনাজপুরে আসার আগে থেকেই কাটারি ভোগ চাল উৎপাদিত হয়ে আসছে এখানে। বর্ষাকাল এই ধান লাগানোর উপযুক্ত সময়

কাটারি ভোগ, জিরা কাটারি, জটা কাটারি, ফিলিপাইন কাটারি, চিনি কাটারি, জলপাই কাটারি ইত্যাদি উল্লেখযোগ্য সুগন্ধি চাল।

কাটারির চাল দেখেতে সাদা ফটফটে, চিকন এবং মাথা গুলো সুচালো। এই চাল দেখতে ও যেমন সুন্দর আবার ঘ্রাণ ও তেমনি মন মাতানো সুন্দর । এক বাসায় রান্না হলে অন্য বাসায় ও এর মিষ্টি ঘ্রাণ চলে যায়।গোটা বাংলাদেশের মোট উৎপন্ন চালের মধ্যে একটা বড় অংশ ই দিনাজপুর থেকে উৎপাদিত হয়।

অত্যন্ত সুস্বাদু এই চাল। এই চালের তৈরি পোলাও, বিরিয়ানি, পায়েশ, জরদা পোলাও, খিচুড়ির স্বাদ মুখে লেগে থাকার মত।

জেনে খুবই অবাক হবেন যে এই চাল বিদেশে চাষ করলে এটার স্বাদ আর সুগন্ধ দুটোর মান ই কমে যায়। দিনাজপুর ছাড়া এই চাল অন্য কোন এলাকায় ভাল হয় না এমনকি দিনাজপুরের ভেতরে ও সব জায়গায় এটার চাষ হয় না।দিনাজপুর সদর উপজেলার খানপুর, চিরিরবন্দর,ফাশিলাহাট, মুকুন্দপুর, তালপুকুর, রসুলসাহাপুর,কাহারলের কিছু উচু জায়গায় চাষ করে এসব এলাকার চাষিরা।

কাটারি ভোগ চাল প্রায় ১০০ বছর ধরে ঐতিহ্যবাহী পন্য হিসেবে পরিচিত ।
কাটারি ভোগ নিয়ে মজার একটা কাহিনি ও ইতিহাসের পাতায় রয়েছে। মোঘল সম্রাট আওরঙগজেবের আমলের ঘটনা। একবার তিনি দিনাজপুরের রাজা প্রাণ নাথ কে তার দরবারে ডেকেছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল দু্র্নীতির জন্য। সম্রাট উনার উপর বেশ ক্ষেপে ই ছিলেন বলা চলে। রাজা প্রাণ নাথ সম্রাটের সাথে দেখা করতে যাওয়ার সময় সাথে করে মহা মুল্যবান পাথর, সোনা রুপার মুদ্রার সাথে কাটারি ভোগ চাল ও উপহার হিসেবে নিয়ে যান।সম্রাট নাকি মুল্যবান উপহার গুলির চেয়ে কাটারি ভোগ চাল পেয়ে বেশি খুশি হয়েছিলেন। তিনি এত ই খুশি হয়েছিলেন যে রাষ্ট্রদ্রোহিতার বিচার না করে উনাকে বরঞ্চ উল্টো ‘মহারাজা’ উপাধিতে ভূষিত করে সম্মান দিয়েছিলেন। গল্পটার সত্যমিথ্যা কিনা জানিনা তবে গল্পটি পড়ে বুঝতে পারছি কাটারি ভোগ চাল কিন্তু উপহার হিসেবেও বেশ দারুণ হতে পারে বর্তমানকালেও।

দিনাজপুর সদরে রসুলসাহাপুর গ্রামের এক জনৈক কৃষক ওফিসউদ্দিন বলেন, মোটা চালের চেয়ে কাটারি চালের দাম দ্বিগুণ তাই কাটারি চাষ করে উনাদের লাভ ও ভাল হয়৷ তিনি এটাও বলেন যে, কাটারি ভোগ চাষের মাধ্যমে ই উনার পরিবারে স্বচ্ছলতা এসেছে।

কাটারিভোগ চাল নিয়ে আমার নিজের ব্যক্তিগত একটা স্মৃতি শেয়ার করতে চাই। ২০১৮ সালে ভাইয়ের কাছে আমেরিকা গিয়েছিলাম। সেখানে নিত্যদিনের বাজার করতে একটা বাঙালি কমিউনিটির এক শপে গেছিলাম। বাসার নিত্য প্রয়োজনীয় জিনিস এক এক করে নিচ্ছিলাম হঠাৎ করে নজর গেল চালের সেকশনে।

বস্তায় বড় করে লিখা
‘ দিনাজপুরের বিখ্যাত কাটারিভোগ চাল ‘ লিখাটা দেখেই ইমোশনাল হয়ে গেছিলাম। বিদেশের মাটিতে নিজের দেশের কিছু দেখলে কি যে ভাল লাগে তা লিখে বুঝাতে পারব না।

বিশ্ব আজ ই -কমার্স এর অবদানে হাতের মুঠোয় চলে এসেছ।ঘরে বসেই মুহূর্তের মধ্যে যে কোন পন্য অর্ডার করলেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় আংগুলের ইশারায় যেন। চাল যেহেতু শুকনো খাবার তাই ডেলিভারিতে ঝুকির সম্ভাবনা নেই বললেই চলে।দিনাজপুরের এই ঐতিহ্যবাহী পন্য নিয়ে কাজ করে বহু উদ্যোক্তা ই পারেন ই- কমার্স কে কাজে লাগিয়ে এই চাল কে দেশে বিদেশে মানুষের দোর গোড়ায় পৌছে দিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স এর কল্যাণে পিঠার বিজনেসের সম্ভাবনা রয়েছে
বিবিধ

ই-কমার্স এর কল্যাণে পিঠার বিজনেসের সম্ভাবনা রয়েছে

নারী দিবসে হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে ফ্রি ক্যাম্প
বিবিধ

নারী দিবসে হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে ফ্রি ক্যাম্প

আইনস্টাইনের মস্তিষ্ক কি সাধারণ মানুষের চেয়ে সত্যিই আলাদা ছিল?
বিবিধ

আইনস্টাইনের মস্তিষ্ক কি সাধারণ মানুষের চেয়ে সত্যিই আলাদা ছিল?

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

টাঙ্গাইল জেলার মুড়ি হতে পারে অন্যতম ই-কমার্স সেক্টর
বিবিধ

টাঙ্গাইল জেলার মুড়ি হতে পারে অন্যতম ই-কমার্স সেক্টর

ঔষধি গুণসম্পন্ন সুইট ফ্লাগ চাষে সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল
বিবিধ

ঔষধি গুণসম্পন্ন সুইট ফ্লাগ চাষে সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2021

দিনাজপুরের কাটারিভোগ চালের ই কমার্সে সম্ভাবনা

Techzoom.TV |
TechzoomTV