Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশুদ্ধ অক্সিজেন এর প্রাণকেন্দ্র চট্টগ্রামের “বাটালি হিল”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
বিশুদ্ধ অক্সিজেন এর প্রাণকেন্দ্র চট্টগ্রামের “বাটালি হিল”
Share on FacebookShare on Twitter

“বাটালী হিল” নাম শুনলেই যেন “বাটালি গুড়” এর কথা মনে পরে। বাটালি হিল এর সাথে বাটালি গুড়ের কোনো সম্পর্ক আছে কিনা তার সঠিক ব্যাখ্যা জানা নেই। তবে আপনি জেনে অবাক হবেন যে, জিলাপির সাথে ‘বাটালি হিল’ এর এক দারুণ সম্পর্ক রয়েছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড়, “বাটালি হিল” স্থানীয় জনসাধারণের কাছে ‘জিলাপি পাহাড়’ নামে পরিচিত। বাটালী হিলের চূড়ায় উঠার রাস্তাটি জিলাপির মত পেঁচানো হওয়ার কারণেই এই পাহাড়ের এমন নাম দেওয়া হয়েছে।

বলা বাহুল্য,বাটালি পাহাড় চট্টগ্রামের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে অবস্থিত। ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষেই বাটালী হিলের রাস্তা। এইখান থেকে জিলাপির মত পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠে গিয়েছে রাস্তাটি।

তবে বাটালি হিল এর একেবারে সর্বোচ্চ চূড়াটি দর্শন করতে হলে চট্টগ্রামের টাইগারপাস মোড় দিয়েই পাহাড়ে যাওয়া উত্তম। টাইগারপাস হতে পশ্চিম দিকে আমবাগান এলাকার দিকে যাওয়ার রাস্তাটি ধরে কিছুটা পথ হেঁটে গিয়ে ডান দিকে মোড় নিলেই একটি পাহাড়ি রাস্তা চোখে পরবে। স্থানীয় জনগণকে জিজ্ঞেস করে ওই রাস্তা ধরে হেঁটে গেলে খাড়া পাহাড় বেয়ে সরাসরি বাটালি হিল এর চূড়ায় উঠা যায়। এটাই মূলত প্রকৃত বাটালি হিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালী হিলের উপরে একটি কামান স্থাপন করা হয়। এবং এই স্থান হতে পুরো চট্টগ্রাম শহর দেখা যায়।

তবে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে চাইলে কিংবা প্রকৃতির পূর্ণ সৌন্দর্য অনুভব করতে চাইলে ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই পাহাড়ে উঠা উত্তম। এখান থেকে পাহাড়ের চূড়ায় উঠার অনুভূতি অন্য রকম। জিলাপির মত পেঁচানো আঁকা বাঁকা রাস্তা, দুপাশে ঘন পাহাড়ি জঙ্গল… এই রাস্তা ধরে পাহাড়ে উঠার সময় যেন মনে হবে দৈত্যকৃতির গাছগাছালি ঘেরা এই বন আপনাকে গিলে খাচ্ছে। জিলাপির প্রতিটা প্যাঁচ অর্থাৎ পাহাড়ের প্রতিটা রাস্তার মাঝে আছে খাঁড়া সিঁড়ি। দ্রুত পাহাড়ের চূড়ায় উঠতে চাইলে এই সিঁড়িগুলো বেয়ে উঠা যায়, আর ধীরে ধীরে উঠতে চাইলে জিলাপির মত পেঁচানো রাস্তা ধরেই উঠা যায়। তবে রাস্তা ধরে উপরে উঠতে হলে তুলনামূলক বেশি পথ পাড়ি দিতে হয়। সিঁড়ির পথগুলো হলো শর্টকাট। এই পথ পাড়ি দেয়ার সময় মাঝপথে বিশ্রামের জন্য অনেকগুলো স্থায়ী বেঞ্চ রয়েছে। বেঞ্চ ছাড়াও সিঁড়ি কিংবা রাস্তার ধারে বসেও প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করা যায়।

এই পথ ধরে উপরে উঠতে উঠতে একেবারে সর্বোচ্চ যে চূড়াটি রয়েছে তার নাম “শতায়ু অঙ্গন”। তবে এই চূড়া থেকে কিন্তু পুরো চট্টগ্রাম শহরকে দেখা যায়না। এই অঙ্গনে একটি মঞ্চ রয়েছে, যেখান নানান সময় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এখানে বসারও সুব্যবস্থা রয়েছে। অধিকাংশ মানুষই এই স্থান ঘুরে বাড়ি ফিরে আসেন। কিন্তু মূল বাটালী হিলের যে চূড়া, তা দর্শন করার জন্য এই শতায়ু অঙ্গন এর পাশ ঘেঁষা সিঁড়ি ধরেই তুলনামূলক কম গাছপালাসমৃদ্ধ পাশের আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় উঠতে হয়। এটিই মূলত ঐতিহ্যবাহী বাটালি হিল এর চূড়া। এখান থেকেই পাখির মত পুরো চট্টগ্রাম শহরকে এক নজরে দেখা যায়।

শুধু তাই নয়, এই স্থান হতে বঙ্গোপসাগরে সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। অনেক অনেক বছর আগে এই স্থানে একটি বাতিঘর স্থাপন করা হয়েছিলো দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চূড়াটিতেই একটি কামান স্থাপন করা হয়েছিলো।

চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকার সবচেয়ে উঁচু পাহাড় হলো এই বাটালি হিল। এর উচ্চতা প্রায় ২৮০ ফুট। বাটালি পাহাড়ে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুনের মতো বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার গাছ রোপণ করা হয়েছে একবিংশ শতাব্দীর শুরুর দিকে। বর্তমানে এই পাহাড় বাংলাদেশ গণপূর্ত বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় পাহাড়ের চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো রয়েছে। বঙ্গোপসাগরে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন সেবনের জন্য প্রতিদিন অনেক মানুষ এই পাহাড়ের চূড়ায় উঠার অভিজ্ঞতা অর্জন করে থাকেন।

জুলিয়া আফরোজ
সত্ত্বাধিকারী – বর্ণিল রঙ্গন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি
বিবিধ

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি

দেউলিয়ার পথে অনিল আম্বানি
বিবিধ

দেউলিয়ার পথে অনিল আম্বানি

বিবিধ

নৌবাহিনীতে এসএসসি পাসে চাকরি

“ফেনী জেলার নামকরণের আসল ইতিহাস”
বিবিধ

“ফেনী জেলার নামকরণের আসল ইতিহাস”

বিবিধ

যে কারণে গাড়িতে ফোন চার্জে দেবেন না

বিবিধ

‘মটো ই৫ প্লাস’ হ্যান্ডসেটের দাম কমলো

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix