Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 October 2021
বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়
Share on FacebookShare on Twitter

বেড়ে উঠার শুরুটা গ্রামে । যেখানে খেলার সাথী ছিলো খোলা মাঠ ,পাহাড় ,আর খিলখিলিয়ে হেসে বেড়ানোর উপজাতি বন্ধুরা । ক্ষুধা পেলে বাড়ি ফিরতে হবে বলে কোনো তাড়া আমাদের কখনোই থাকতো না কারণ আমরা বুনোখাদ্যের সুবিশাল ভান্ডার ভাওয়াল গড়ের সন্তান । ক্ষুধা পেলে মাটি খুড়লেই আমরা পেয়ে যেতাম গারো আলু ,গাতি আলু ,গাইজা আলু সহ হরেক রকমের মিষ্টি ও পুষ্টিগুণ সমৃদ্ধ আলু ।যা মাটি থেকে তুলে ধুয়ে কখনো আগুনে পুড়ে, কখনো কাঁচা , কখনো লবন মরিচ মাখিয়ে নিয়ে দৌড়ে যেতাম গাছের উপরে তৈরি করা সেই টং ঘরে। নিচের দিকে দু পা ঝুলিয়ে বন্ধুদের সেই আনন্দে আত্মহারা হওয়া দিনগুলো যেমন আজ নেই তেমনি ভাবে আমরা হারিয়েছি আমাদের সেই বুনো আলু গুলোও ।

মধুপুরের গারো সম্প্রদায়ের ভূমিজুড়ে পাওয়া এই আলু ছিলো গোটা সম্প্রদায়ের প্রাকৃতিক আহার । ধীরে বন ধ্বংস হওয়া শুরু হলে সাথে সাথে শুরু হয় বুনোখাদ্য হারিয়ে যাওয়ার দিন ।বনে পাওয়া সবধরনের আলুর মধ্যে ভাওয়ালের সব মানুষের মন জয় করে একটা আলু ।যাকে গারো সম্প্রদায় থামান্দি বা থা.বালচু বলে থাকলেও অন্যান্যরা বলে থাকেন শিমলাই আলু।

মধুপুরের শালবন থেকে প্রথমে গারোরা এই আলুর সন্ধান পান ,তখন থেকেই পরিচিত হয় গারো আলু নামে । কিন্তু ধীরে ধীরে এটার আসল নাম জানা যায় । আদিবাসী গারোদের বসবাস ছিলো বনের কাছেই ।তারা বনের গাছ গুলোতে বাঁশ ও ছনের ছাউনি দিয়ে ঘর(মাচাং) বানিয়ে থাকতেন এবং খাবারের সংকট দেখা গেলে পিঠে বাচ্চা বেঁধে (আমরা যেমন চা বাগানে দেখি )হাতে খুন্তি, মধুপুরের ভাষায় জুঙ্গা (বাঁশের তৈরি ব্যাগ ) নিয়ে মান্দি গানের সুর তোলে রমনীরা বের হয়ে যায় । ঘন্টা দুয়েক সময় দিলেই পেয়ে যেতো সারাদিনের খাবার।

আচিক সম্প্রদায়ের দিনাতিপাত চলে যেতো এভাবেই।ঝর্নার পানি ও বুনোখাদ্যের সমাহার থাকায় তাদের কখনোই বুঝতে হয়নি এই ভাওয়ালেও খাবার সংকট ও কর্মসংস্থান নিয়ে ভাবতে হতে পারে।একটা সময় শুরু হয় বন নিধন ।বুনো আলু পাওয়া তো দূরের কথা জ্বালানির সমস্যাও দেখা দিতে থাকে।

গারো সম্প্রদায় প্রথমে বেশ হতাশ হন,একের পর এক সমস্যার সমাধান করে উঠতে না পেরে নিজেদের খাবার জোটাতেই মূলত শুরু করেন থা বালচু বা গারো আলুর বাণিজ্যিক চাষাবাদ। বছর পাঁচেক আগেও থা বালচু বলতে শুধুমাত্র গারোপাড়ায় পরিচিত ছিলো।এরপর গারোদের পরিচিতির একটা মাধ্যম হলো তাদের আতিথেয়তা ।কেউ তাদের বাসায় ঘুরতে গেলে এককাপ চায়ের সাথে একটু থা. বালচু ও দিতেন। এতো বেশি মজার এই আলু যে সবার ভালো লেগে যায় এবং কেনার আগ্রহ দেখায় ।এভাবেই পুরো ভাওয়াল মধুপুরে এই আলু পরিচিতি পায় । কিন্তু তারপরও কোথায় যেনো সমস্যা রয়েই যায় ।

এখনও পর্যন্ত ভাওয়ালের গন্ডি ছেড়ে বেড়োয়নি এই থা.বালচু ।আমরা গুগল সার্চ করলে দেখা যায় মাএ দুটো লিখা ।যার একটা মধুপুরের নিজস্ব ওয়েবসাইটে অন্যটি টেকজুম টিভিতে নারীগারোদের কাজ নিয়ে লিখা আমার আর্টিকেলে ।এ থেকেই বুঝা যায় থা. বালচু কতোটা পিছিয়ে । এতোটা সহজ ও সুবিধাজনক ব্যবসা হওয়ার পরও নারীরা এগুতে পারেনি ।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কি এই থা.বালচু যা নিয়ে ভাওয়ালের মানুষের এতো মাতামাতি ।তাই বলছি শুনুন আমাদের থা.বালচু নিয়ে।

⭐ থা.বালচু কি ??

থা .বালচু কান্ডজাতীয় একটি আলু । চৈত্র মাসের মধ্যে থা.বালচু গাছের ছাল কেটে গারোরা পুকুরের পানিতে ফেলে রাখে শিকড় আসার জন্য।প্রায় একমাস সময় নিয়ে ওই ডালগুলোতে শিকড় আসে তখন ডালগুলো অন্যান্য গাছের মতো করে লাগিয়ে দেয়া হয় পাহাড়ের ডাল বা যেকোনো শুকনো মাটিতে ।কেউ কেউ মিশ্রচাষ করে থাকে ।যেমন- আনারস,আদা, হলুদ একসাথে চাষ করে এবং মাঝে মাঝে একদুটো থা বালচুর ডাল লাগিয়ে দেয়।

⭐ থা. বালচু চাষে গারোরা কোনো ক্ষতিকর মেডিসিন ব্যাবহার করে কিনা

এই প্রশ্নের উত্তরে একদম ক্লিয়ারকাট জবাব হবে “”না”””

গারো আলু আজীবন প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বড় হয়েছে এখনও তাই হয় ।এই আলুর ডাল লাগানোর পর চাষী একপ্রকার ঘুমিয়েই থাকে বলা যায় ।কারণ ডাল লাগিয়ে দেওয়ার পর এখানে কোনো কাজ নেই আর ।ডালগুলো প্রকৃতির নিয়মেই বড় হয় , এতোটা ফ্রেশ খাবার আজও আছে কিনা সন্দেহ !!

⭐কখন সংগ্রহ করা হয়

গ্রীষ্মের শেষের দিকে থা.বালচুর ডাল কেটে ফেলা হয় নতুন গাছ তৈরির জন্য এবং পুরাতন গাছের শিকড় খুড়ে মাটির নিচ থেকে সংগ্রহ করা হয় আলু ।

গ্রামের ভাষায় মধুপুরের মানুষ একটা কথা বলে থাকে এজন্য ,

লালমাটি থেকে আমরা সোনা সংগ্রহ করি ।

মধুপুরের মাটি লালচে ‌। এখানের মাটিতে এমন কোনো শস্য নেই যে হয়না ,তাই মধুপুরের মানুষ নিজেদের লাকি মনে করেই এই কথা বলে থাকেন।

⭐ থা বালচু স্বাদে কেমন

থা .বালচু কাঁচা ও সিদ্ধ দু ভাবেই খাওয়া যায় । কাঁচা খেতে হালকা বালি বালি এবং বেশ রসালো টাইপ হয় ।মরিচ ও লবন দিয়ে খেতে বেশ টেষ্টি । তবে পারফেক্ট হয় সিদ্ধ করে খাওয়াটা ।খোসা ছিলে হালকা লবন দিয়ে সিদ্ধ করে নিলে রসালো ভাবটা থাকে না বরং একটু আঠালো হয়ে ।স্বাদের কথা বলতে গেলে মিষ্টি একটা গন্ধই আপনাকে মাতোয়া করে দিবে । এককথায় আপনি ফ্যান হয়ে যাবেন এই আলুর।

⭐ পরিচিতি ছাড়াও বাণিজ্যিক চাষে কিভাবে লাভবান হচ্ছে চাষীরা

হতাশার পথ ছাড়তেই যারা গারো আলুর লাঠি ও মাটিকে আপন করেছিলো আজ তারা খুশি মনেই কাজ করে যায়।থা বালচু মধুপুরের গন্ডি পেরিয়ে তেমন পরিচিত না কিন্তু গারোদের চেষ্টায় যতোটা পরিচিত হয়েছে এবং গারো আলু তার স্বাদ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে তাতে করে সিজনে গারোরা ক্রেতার চাহিদা মেটাতে হিমসিম খায় ।

গারোদের অবস্থা এখন উন্নত বলা চলে । অনেকেই যার যার পেশায় চলে গেছে ।অল্প সংখ্যক গারো এখন এই আলু চাষ করে থাকে ।বিক্রেতা কমলেও তো ক্রেতা কমেনি ।কেউ কেউ নিজেদের চাহিদা মেটাতে নিজেরাই চাষ করছেন।

গারো আলু চাষ করা মানেই লাভ । এখানে শূন্য পয়সাও খরচ করতে হয় না , আলহামদুলিল্লাহ ।যার কারণেই অল্পতেই অবস্থা পাল্টে গেছে ।গারো

গারো আলুর দিন ফেরাতে হবে আমাদের কেই ।কেননা পরিচিতির মুখ দেখার আগেই যদি বিলিন হতে থাকে তাহলে সেই লস টা আমাদেরই । সারাদেশে এখনও জানাই হয়নি যে থা বালচু বলে কিছু আছে ,তার প্রাকৃতিক গুনাগুণ এতো ,এতোটা ফ্রেশ এবং খরচবিহীন ফসল।গারো আলুর পরিচিতির পাতায় একটা একটা করে লিখা যোগ হোক । এগিয়ে যাক আমাদের কৃষি আমাদের সম্প্রদায় ।

আমিনা
ওনার অফ অপরাজিতা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’
বিবিধ

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন
বিবিধ

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

মানিকগঞ্জের তাঁতের শাড়ির মেলা
বিবিধ

মানিকগঞ্জের তাঁতের শাড়ির মেলা

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?
বিবিধ

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?

গুলশানে পদ্মা ব্যাংকের আরেকটি শাখার উদ্বোধন
বিবিধ

গুলশানে পদ্মা ব্যাংকের আরেকটি শাখার উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি
বিবিধ

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2021

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix