Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের টকমিষ্টি করমচা ও করমচার পুষ্টি গুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 October 2021
চট্টগ্রামের টকমিষ্টি করমচা ও করমচার পুষ্টি গুণ
Share on FacebookShare on Twitter

টক-মিষ্টি স্বাদের ফল করমচা।বর্তমানে বিলুপ্ত প্রায় করমচা ফলটি চট্টগ্রামের প্রায় সব জায়গায় চাষ হচ্ছে এবং জনপ্রিয়তা ও পাচ্ছে ফল হিসাবে। ইংরেজিতে এর নাম- Bengal currant /Christ’s thorn. কাঁটাময় গুল্মজাতীয় করমচা উদ্ভিদটির আদি স্হান হিসাবে এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশকে চিহ্নিত করা হয়।

কাঁচা অবস্হায় এই ফল সবুজ, পরিণত অবস্থায় যা ম্যাজেন্ডা লাল-রং ধারণ করে। অত্যন্ত টক স্বাদের এই ফলটি খেতে ভালো লাগলেও, এই ফলের গাছ বিষাক্ত। করমচার ঝোপ দেখতে সুন্দর।বর্তমানে ফলটি গ্রাম থেকে এখন শহরেও চাষ করা হয়। বাড়ির ছাদ কিংবা বারান্দায়ও এখন চাষ হচ্ছে করমচা।করমচার গাছ, পাতা ও ফল সৌন্দর্যবর্ধন করে বিধায় এই কাটাযুক্ত গাছ অনেকে রোপণ করে থাকেন।

করমচা নিয়ে কবিরা ছড়া ও লিখেছেন- ‘আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করমচা যা বৃষ্টি ঝরে যা’।

** করমচা গাছের বিবরণঃ
করমচা গাছ বেশ ঝোপতলা ধরনের শক্ত জাতের কাঁটাওয়ালা গুল্ম।

** ফুলের বিবরণঃ
বড় সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করমচা ফুল দেখতে কিছুটা কুন্ধ ফুলের মতো।

**ফলের বিবরণঃ
কাচাঁ অবস্হায় ফলের রঙ গাঢ় সবুজ, পাকলে লাল হয়। কোনো কোনো জাতের ফলের গায়ে খয়েরি দাগ থাকে। চেরি ফলের মতো দেখতে করমচা ফল বেশ শাঁসালো, ভেতরে ছোট ছোট চার-পাঁচটি বীজ থাকে। গাছ ও ফলে দুধের মতো আঠালো রস রয়েছে।

**ফুল ও ফল ধরার সময়ঃ
ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং ফল ধর এপ্রিল-মে মাসে। বর্ষায় ফল পাকে। অনেক সময় কোন কোন গাছে কমবেশি প্রায় সারা বছরই করমচা ফলে।

**করমচা গাছের জন্য উপযুক্ত পরিবেশঃ
করমচা গাছ গরম, আর্দ্র কিংবা শুষ্ক পরিবেশে ভালো জন্মে। বেলে-দোআঁশ বা হালকা মাটিতে করমচা ভালো জন্মায়। অম্লমাটি অপেক্ষা কিছুটা ক্ষারভাবাপন্ন মাটি বেশি পছন্দ করে। করমচা চাষের জন্যে জমি উঁচু হলেই ভালো।

**চারা রোপনের খুটিনাটিঃ
গাছ লাগানোর জন্য ১৫থেকে২০ দিন আগে থেকে গর্ত বানিয়ে রাখতে হবে।গর্তের মাঝখানে চারা বসিয়ে পানি সেচ দিতে হবে। চারার গোড়ার মাটি শক্তভাবে চেপে দিতে হবে; যাতে গাছ পড়ে না যায়। বর্ষাকালে চারা রোপণ করা ভালো। এতে বেশি যত্নের প্রয়োজন হয় না। শীতকাল বাদে অন্য সময়েও চারা রোপণ করা যায়। সার প্রয়োগ ক্ষেত্রে প্রতি বছর বর্ষার আগে করমচা গাছের গোড়ার মাটির সাথে ১০ কেজি কম্পোস্ট সার ২৫ গ্রাম সুফলা মিশিয়ে দিলে উপকার হয়। বড় গাছে সার প্রয়োগের প্রচলন কম হলেও ভালো ফলন পেতে গোবর সারের সাথে ৫০ গ্রাম সুফলা দিতে হয়।

**ফল শেষে করণীয়ঃ
প্রতিবার ফল শেষ হয়ে যাওয়ার পর ঘন ডালপালা ছেঁটে কিছু হালকা করে দেয়া দরকার। গোড়ায় মাটি ধরিয়ে বর্ষার আগে একটু উঁচু করে দিতে হবে। যাতে বৃষ্টির পানি না দাঁড়ায়। মাঝে মধ্যে গোড়ায় মাটি আগাছামুক্ত করে হালকা করে কুপিয়ে দিতে হবে।

**করমচার পুষ্টি ও ওষুধি গুণের বর্ণনাঃ
করমচা ফলের ১৮.২ ভাগ জলীয় রস, ২.৩ ভাগ প্রোটিন, ২.৮ ভাগ খনিজ, ৯.৬ ভাগ স্নেহ, ৬৭.১ ভাগ শর্করা। এছাড়া খনিজের মধ্যে ক্যালসিয়াম ০.১৬ ভাগ, ফসফরাস ০.৬ ভাগ এবং লৌহ ৩৯.১ ভাগ। প্রতি ১০০ গ্রাম করমচা থেকে পাওয়া যায় ৩৬৪ ক্যালরি তাপ, রিবোফ্লেভিন ০.১ মিলিগ্রাম, নিয়াসিন ০.২ মিলিগ্রাম, আয়রন ১.৩ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১৬ মিলিগ্রাম, পটাশিয়াম ২৬০ মিলিগ্রাম, কপার ০.২ মিলিগ্রাম এবং ১০০ গ্রাম তাজা ফলে রয়েছে ২০০.৯৪ মিলিগ্রাম ভিটামিন সি।

ভিটামিন সি-তে ভরপুর করমচা মুখের রুচি বাড়াতে সহযোগিতা করে।দাঁত ও মাড়ির যত্ন নেয়।রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃৎপিণ্ডের সুরক্ষা দেয়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও সাহায্য করে। যকৃত ও কিডনির রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। মৌসুমি সর্দি-জ্বর, কাশিতে করমচা কার্যকরী ভূমিকা পালন করে। এদিকে করমচাতে বিদ্যমান ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। ত্বকের যত্ন নেয়। কৃমিনাশক হিসেবে ও ওষুধের বিকল্প হিসেবে কাজ করে।পেটের নানা অসুখের দাওয়াই করমচা। শরীরের ক্লান্তি দূর করে করমচা শরীরকে চাঙা রাখে।বাতরোগ কিংবা ব্যথাজনিত জ্বর নিরাময়ে করমচা খুব উপকারী।করমচা ওজন কমাতেও সাহায্য করে।শরীরের ক্লান্তি ও বার বার হাই তোলা থেকে মুক্তি পাওয়ার জন্য করমচার রস বেশ কাজে দেয়।করমচার কার্বোহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে।

**করমচা পাতার কারিশমাঃ
করমচা গাছের পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর দ্রুত নিরাময় সাধন করে।

**করমচা মূলের উপকারীতাঃ
করমচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময়ে উপকারী ক্যারিসোন, বিটাস্টেরল, ট্রাইটারপিন, ক্যারিনডোনা ও লিগনাম।

বহুগুণে গুণান্বিত এই ফল আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি।সৌন্দর্য বর্ধনের জন্য চাষ ও করতে পারি।এতে আমাদের শরীরের পাশাপাশি মন ও উপকৃত হবে।সৌখিন বাগানীদের বাগানের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিবে করমচা গাছ আর পুষ্টিগুণ সমৃদ্ধ ফল শরীরে দিবে ভিটামিনের যোগান।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

 সিল্কের সোনালী ইতিহাস 
বিবিধ

 সিল্কের সোনালী ইতিহাস 

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”
বিবিধ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”

বিবিধ

রাবিতে চাকরির মেলা শুরু

নির্বাচিত

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধনের আহ্বান

সাবেক বিচারপতি মানিকসহ গণকমিশনের অর্থের উৎস অনুসন্ধানে আলেমদের পাল্টা স্মারকলিপি
বিবিধ

সাবেক বিচারপতি মানিকসহ গণকমিশনের অর্থের উৎস অনুসন্ধানে আলেমদের পাল্টা স্মারকলিপি

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2021

চট্টগ্রামের টকমিষ্টি করমচা ও করমচার পুষ্টি গুণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix