Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা
Share on FacebookShare on Twitter

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মঙ্গলবার (১৭ মে) দুপুরে সাভারের আশুলিয়ায় ইউনিভার্সিটির সেমিনার হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

ইস্টার্ন ইউনিভার্সিটির ই-কমার্স ক্লাবের সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সিনথিয়ার উপস্থাপনায় সেমিনারটিতে বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর সভাপতি কাকলী তালুকদার ও সহসভাপতি নিগার ফাতেমা।

এছাড়াও এ সেমিনারে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের সভাপতি মিফতাহুল জান্নাত সিনথিয়া, ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের উপদেষ্টা সাজেদ ফাতেমী ও আতিকুজ্জামান লিমনসহ ক্লাব কমিটির সদস্য ও ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীরা , ইডিসি টিম, ঢাকা ও ঢাকার বাইরের দিনাজপুর থেকে ৭জন,ময়মনসিংহ থেকে ৫জন উদ্যোক্তাসহ প্রায় ৭০ জন নারী উদ্যোক্তা।

শুরুতেই এ সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের সমন্বয়কারী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেন, ‘ই-কমার্সের অন্যতম প্রধান বিষয় হলো- ক্রেতাদের আস্থা অর্জন করা এবং এর ধারাবাহিকতা রক্ষা করা। আমাদের দুর্ভাগ্য, বহু উদ্যোক্তাই প্রথমদিকে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। ফলে তারা মুখ থুবড়ে পড়েন।’

ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট রাজীব আহমেদ বলেন, ‘উদ্যোক্তারা পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন স্থাপন করেন। সেক্ষেত্রে দুটো পক্ষকেই পরস্পরের প্রতি আস্থাশীল হওয়ার বিকল্প নেই। দেশে আরো ৫০টি ই-কমার্স ক্লাব গঠিত হবে।’

তিনি বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির অতীত ও বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, ই-কমার্স ক্লাব থেকে কিভাবে শিক্ষার্থীরা উপকৃত হবেন , ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের গুরুত্ব, অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা, ই-লার্নিং, ই-কমার্স নিয়ে জার্নাল, কনফারেন্সের আয়োজন, বেসিক স্কিল ডেভেলপমেন্ট, নিয়মিত ই-কমার্স ক্লাব সংক্রান্ত ইভেন্ট, ই-কমার্সের গুরুত্ব, ই-কমার্সে কর্মসংস্থানের সুযোগ, ই-কমার্স ক্লাবের প্রয়োজনীয়তা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

তিনি ইউনিভার্সিটিতে ই-কমার্স ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত করা, মাইনর বা সাবসিডারি সাবজেক্ট হিসেবে ই-কমার্স সাবজেক্ট চালু করার আহ্বান জানান। ই-কমার্সকে ক্যারিয়ার হিসেবে নেয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো কি ধরনের ভুমিকা পালন করতে পারে তা তিনি তুলে ধরেন। শিক্ষার্থী, উদ্যোক্তা ও কোম্পানিগুলো কিভাবে একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারেন তা নিয়ে তারা যেন চিন্তা করেন এ পরামর্শ তিনি দেন। এছাড়াও তিনি ইস্টার্ন ইউনিভার্সিটিকে একটা দেশি পন্যকে ফোকাস করে এর প্রচারের আহ্বান জানান, প্রতি মাসে একবার এই ইউনিভার্সিটির খাবারের উদ্যোক্তাদের স্টল ভা নিজেদের পরিচিতি করানোর সুযোগ প্রদানের আহ্বান জানান।

ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাব ও ইডিসির মাধ্যমে উপস্থিত নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীরা কি ধরনের সহযোগিতা চান তা নিয়ে তিনি সরাসরি আলোচনা করেন এবং নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি কাকলি তালুকদার ও সহ সভাপতি নিগার ফাতেমা ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের সম্ভাবনা নিয়ে কথা বলেন। সফল উদ্যোক্তা হিসেবে এরই মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন তারা। ই-কমার্স বিষয়ক বিভিন্ন বিষয়, গতানুগতিক ব্যবসা ও ই-কমার্সের মধ্যে পার্থক্য, এফ কমার্স বিজনেস ও এতে বিনিয়োগের বিষয়াবলী নিয়ে কথা বলেন। ই-কমার্স সেক্টরে ক্যারিয়ার গড়ার বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন তারা। উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্ট, ছোট ছোট বিজনেস গ্রুপগুলোতে নিয়মিত সময় দেয়া, পার্সোনাল প্রোফাইলকে কাজে লাগানো, পার্সোনাল ব্রান্ডিং, স্টোরি টেলিং, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট ,কন্টেন্ট রাইটিং, ফটোগ্রাফি, কাস্টমার হ্যান্ডেলিং, সোর্সিং, প্রোডাক্ট ফটোগ্রাফি, কাস্টমারের আস্হা অর্জন, প্যাকেজিং, নেটওয়ার্কিং ইত্যাদি গুরুত্বপূর্ণ সকল বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের অধীনে অনলাইন ও অফলাইন ইভেন্ট, সেমিনার, শিক্ষার্থীদের জন্য গবেষণাসহ কি কি কার্যক্রম পরিচালনা করা যেতে পারে তা নিয়ে তিনি পরামর্শ দেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-কমার্স ক্লাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

‘নগদ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে নবম শ্রেনীর ছাত্র গ্রেফতার
বিবিধ

ডিজিটাল নিরাপত্তা আইনে নবম শ্রেনীর ছাত্র গ্রেফতার

সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়করণ শুরু পদ্মা ব্যাংকের
বিবিধ

সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়করণ শুরু পদ্মা ব্যাংকের

বিবিধ

ব্রাউজারভিত্তিক স্ট্রিমিং গেম সেবা আনছে গুগল

দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ”
বিবিধ

দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ”

মহাকাশে ইরানের আরও এক চমক
বিবিধ

মহাকাশে ইরানের আরও এক চমক

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০২২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix