Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ
Share on FacebookShare on Twitter

ফেনী জেলার প্রথম পাকা মসজিদ চাঁদগাজি ভূঁইয়া মসজিদ। ফেনী জেলাতে ছড়িয়ে আছে অনেক স্থাপনা ও প্রাচীন ঐতিহ্য যা পর্যটকদের আকর্ষণ করে দুর্নিবার । বাংলাদেশের স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কারুকার্য খচিত ইতিহাস রচিত পবিত্রতার সাক্ষী নান্দনিক সব মসজিদ। ফেনী জেলায় অবস্থিত চাঁদগাজী ভূঁইয়া মসজিদ দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম৷ এবং এটি ফেনীর আকর্ষণীয় একটি ভ্রমন স্থান।

ইতিহাসঃ-

৪০০ বছর আগে তৈরি এই মসজিদ টি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া নামক ইউনিয়নে অবস্থিত। বলা হয় ১২ ভূঁইয়াদের এক ভূঁইয়া চাদগাজী ভূঁইয়া ১১২২ খ্রিস্টাব্দে এই মোঘল স্থাপনাটি নির্মান করেন৷ প্রায় ২৮ শতক জমির উপর এই মসজিদটি নির্মান করা হয়। ইতিহাসের পাতা আমাদের জানায়
মোঘল আমলে চাদগাজি ভূঁইয়া ছিলেন প্রভাবশালী জমিদার। বার ভূইয়াদের কোন এক বংশের উত্তরসূরী ছিলেন চাঁদগাজী ভূঁইয়া । তিনি মেঘনা তীরবর্তী অঞ্চল থেকে লোক লস্কর নিয়ে এসে বসতি স্থাপন করেন।

চাঁদগাজী ভূঁইয়া সম্পর্কে অনেকে ধারণা করেন তিনি ছিলেন সাধক পুরুষ । ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি আধিপত্য বিস্তার করেন। তার নাম অনুসারে ছাগলনাইয়া উপজেলা দপ্তরের অদূরে চাঁদগাজি বাজার প্রতিষ্ঠা করা হয়।

মসজিদের স্থাপত্য শৈলিঃ-

কারুকার্য খচিত এই মসজিদটি মোঘল স্থাপত্যশৈলির আদলে তৈরি করা হয়েছে যা দেখে মুগ্ধ হতে হয়। এর অপূর্ব কারুশৈলি দেখতে পর্যটকদের ভীর জমে।

মসজিদের মূল গেইট এমনভাবে তৈরি যেন মাথা নিচু করে প্রবেশ করতে হয়। গেইটের দক্ষিন পাশে উপরে উঠার একটি সিড়ি রয়েছে।উপরে উঠে পাটাতনের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গেইটের সাথে লাগোয়া মসজিদের তিন পাশে মুসুল্লিদের বসার জন্য পাকা সিড়ি তৈরি করেছিলেন যা এখনও স্থানীয়রা ব্যবহার করছে।

মসজিদটি ক্ষুদ্র ক্ষুদ্র ইট ও চুন সুরকি দিয়ে নির্মান করা হয়েছে। এর দেয়াল গুলো প্রায় ৪ ফুট পুরু । নানান কারুকার্য শোভিত এই মসজিদটির দৈর্ঘ্য ৪৮ ফুট, প্রস্থ ২৪ ফুট এবং উচ্চতা ৩৫ ফুট।

মসজিদের সামনে শ্বেতপাথরের একটি নামফলক রয়েছে। সেখানে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম ও কালিমা তায়িব্যা লেখা আছে। এবং মসজিদের প্রধান দরজার উপরে কালো কষ্টি পাথরে খোদাই করা
ফারসি ভাষায় মসজিদের নির্মান কাল , প্রতিষ্ঠার কাল ও ফারসি কবিতার দুই লাইন লেখা রয়েছে। চলমান হিজরি সন অনুযায়ী এই মসজিদের বয়স কাল ৩১৯ বছর।

মসজিদটির উপরে মধ্যযুগীয় নির্মাণ কৌশল অনুসারে রয়েছে ৩ টি গম্বুজ। মাঝখানেরটি আকারে অন্যগুলোর চেয়ে বড়। গম্বুজের উপরে পাতা ও কলসের নয়াভিরাম নকশা এর সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। এছাড়া একই রকম স্থাপত্যশৈলীর আরো ১২ টি মিনার রয়েছে। এর ভিতরে প্রবেশ করলে উপরে সুন্দর টেরাকোটার নকশা করা রয়েছে। মসজিদের চারপাশের দেওয়ালে রয়েছে ফুল পাতার চিহ্ন ।

মসজিদের ভিতর প্রবেশ করলে প্রাচীন ঐতিহ্যের সব চিহ্ন চোখে পড়ে। অতীতে মসজিদে প্রবেশের জন্য একটি সুদৃশ্য কারুকার্য খচিত দরজা ছিল বর্তমানে এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনটি কাঠের দরজা দেওয়া হয়েছে।
এই মসজিদে কয়েকশ মানুষ একসাথে নামায আদায় করতে পারে।

মাসজিদের পাশেই ১৮ শতক জায়গা জুড়ে একটি বিস্তৃত দিঘী রয়েছে। চাঁদগাজি ভুইঞা এই দীঘি খনন করেছিলেন। যার স্বচ্ছ টলটলে পানি মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।

এই মসজিদকে ঘিরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ১৮২২ সালে চাঁদগাজির বংশধরেরা চাঁদগাজি ভূঁইয়া দারুল কুরআন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

মসজিদের দক্ষিন পাশে রয়েছে চাঁদগাজী ভুইয়ার কবর
কবরটি পাকা করা হয়নি মাটি চিহ্ন দেওয়া। ।মসজিদে সীমানা ঘেরার দুই পাশে রয়েছে কবরের সীমানা।
ঐতিহাসিক এই মসজিদটি ১৯৮৭ সালে প্রত্নতত্ত্ব বিভাগে গেজেট ভুক্ত হয়। ১৯৯৩ সালে মসজিদটিতে সিমেন্টের প্রলেপ দিয়ে মেরামত করা হয়।

চাঁদগাজি ভূঁইয়া মসজিদ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে যা শুধু পবিত্র রক্ষার কাজই করছেনা বরঞ্চ মনের খোরাক যোগাতে মোঘল স্থাপনার পরিপূর্ণ রুপ নিয়ে শোভা বর্ধন করছে ভ্রমন পিপাসু ছুটে আসা পর্যটকদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ই-কমার্সে ময়মনসিংহে উৎপাদিত চা এর সম্ভাবনা
বিবিধ

ই-কমার্সে ময়মনসিংহে উৎপাদিত চা এর সম্ভাবনা

আইপিভার্সন-৬ এবং সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করলেন মাইক্রোটিক ট্রেনার তিতাস সরকার
বিবিধ

আইপিভার্সন-৬ এবং সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করলেন মাইক্রোটিক ট্রেনার তিতাস সরকার

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে জন্য ‘গুরুতর হুমকি’: তুলসি
বিবিধ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে জন্য ‘গুরুতর হুমকি’: তুলসি

ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মা-মেয়ে ইয়াবাসহ আটক
বিবিধ

ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মা-মেয়ে ইয়াবাসহ আটক

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

Load More

ট্রেন্ডিং টপিক

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস
মোবাইল এরিনা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও
ফিচার

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ নভেম্বর ২০২১

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ

Techzoom.TV |
TechzoomTV