Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেম খেলা যাবে ইউটিউবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

ব্রাউজারভিত্তিক ভিডিও গেম স্ট্রিমিং নিয়ে আসছে সার্চ জায়ান্ট গুগল। গত মঙ্গলবার গেম ডেভেলপারদের এক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে হার্ডড্রাইভে ইনস্টল করা বা ডিস্ক ব্যবহার ছাড়াই ইন্টারনেট ব্রাউজার অথবা ইউটিউবেই গেম খেলা যাবে। তবে এ সেবা চালুর দিন-তারিখ, সেবার মূল্য এবং কোন কোন গেম খেলা যাবে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

গুগল নতুন এ প্রযুক্তির নাম দিয়েছে স্টাডিয়া। এর মাধ্যমে কোম্পানির ক্লাউড প্রযুক্তি এবং ডাটা সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও ক্লাউড প্রযুক্তিতে এরই মধ্যে বাজারে স্থান করে নেয়া অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মুখে পড়তে হবে গুগলকে।

গত মঙ্গলবার সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত গেমস ডেভেলপারস কনফারেন্সে কি-নোট উপস্থাপন করেন গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যারিসন। এ সম্মেলনে ভিডিও গেম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ২৫ হাজার প্রযুক্তিবিদ জড়ো হয়েছিলেন। সেখানে স্টাডিয়া সম্পর্কে তিনি বলেন, গেমের জন্য অপেক্ষা করে বসে থাকার দিন শেষ।

এ সময় স্টাডিয়ার আকর্ষণীয় বর্ণনা দিলেও গেমার, ডেভেলপার এবং সমর্থিত গেম সম্পর্কে তেমন কিছুই বলেননি ফিল হ্যারিসন। যদিও কি-নোটে ডুম এবং অ্যাসাসিনস ক্রিড গেম থেকে শিরোনাম ধার করেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, গুগল নিজেও কিছু গেম তৈরি করবে।

স্ট্রিমিং সার্ভিস চালু হলে ইউটিউবে অন্যান্য ভিডিও দেখার মতোই গেম খেলা যাবে। পাশাপাশি যারা গেম বিপণন করে, তারা এখন গুগলের ক্লাউড প্রযুক্তি ও ডাটা স্টোরেজ সার্ভিস ব্যবহার করতে পারবেন। গেম বিক্রির চেয়ে এ খাত থেকেই বেশি আয় করতে পারবে গুগল। ওই ডেভেলপার সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইও সে কথাই বলেছেন।

তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডিস্কে গেম বিক্রির ব্যবসা এখনো রমরমা। এমন লোভনীয় বাজার ছেড়ে শীর্ষ ডেভেলপাররা গুগলের ক্লাউডে যেতে কতটা প্রস্তুত, সেটা প্রশ্নসাপেক্ষ। তাছাড়া তারাও এ ধরনের সেবা আনার চেষ্টা করতে পারে। যেখানে কিছু ফিল্ম ও টিভি স্টুডিও (যেমন নেটফ্লিক্স) কয়েক বছর আগে থেকেই তাদের কন্টেন্ট স্ট্রিমিং সেবা চালু করেছে।

তাছাড়া বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান এরই মধ্যে গেম স্ট্রিমিংয়ের মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে এনভিডিয়া, সনি ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান আছে। যেখানে সনি ও মাইক্রোসফট বর্তমানে চীনের বাজার বাদেই গেমে ১০০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজার দখল করে আছে।

Tags: ইউটিউব

এই বিভাগ থেকে আরও পড়ুন

পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে
বিবিধ

পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক

পাবজিতে নতুন গেম প্লে
গেম

পাবজিতে নতুন গেম প্লে

দিনে ১৫ হাজার স্টারলিংক ডিশ তৈরি হচ্ছে টেক্সাস ফ্যাক্টরিতে
প্রযুক্তি সংবাদ

দিনে ১৫ হাজার স্টারলিংক ডিশ তৈরি হচ্ছে টেক্সাস ফ্যাক্টরিতে

ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে: পলক
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে: পলক

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে
প্রযুক্তি সংবাদ

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix