Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেলের অ্যাপসে মিলবে টিকিটসহ সব সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

টিকিটসহ সব সেবা পেতে শিগগিরই চালু হচ্ছে রেলওয়ে অ্যাপস। এর মাধ্যমে যাত্রীরা পছন্দের সিট, টিকিটের মূল্য পরিশোধ এবং ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন। এছাড়া যাত্রা শেষে সেবার মান সম্পর্কেও রেটিং দিতে পারবেন যাত্রীরা।

রোববার (২৪ মার্চ) দুপুরে রেল ভবনে আয়োজিত আলোচনা সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

মন্ত্রী বলেন, রেলওয়ে টিকেটিং সেবা সহজ করতে এবং যাত্রীদের ঝামেলাহীনভাবে সব সেবা দিতে এ অ্যাপস চালুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই অ্যাপসটি উদ্বোধন করা হবে। অ্যাপসের কারিগরি কাজ শেষ হয়েছে; এখন চলছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এরপরই এটি চালু করা হবে।

অ্যাপস প্রস্তুতকারকরা জানান, অ্যাপসের মাধ্যমে টিকিট কাটার সময় যাত্রীরা সিট দেখতে পাবেন। কোন দূরত্বে টিকিটের মূল্য কত তাও অ্যাপসে দেখা যাবে। জানা যাবে ট্রেনের বর্তমান অবস্থানও। যাত্রা শেষে একজন যাত্রী সেবার মান সম্পর্কেও রেটিং দিতে পারবেন। অ্যাপসের মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রেনের কতগুলো টিকিট অবশিষ্ট আছে বা কতগুলো সিট এখনো ফাঁকা সে তথ্যগুলো জানা যাবে। পাশাপাশি ট্রেনের লিস্টগুলো দেখা যাবে কোন ট্রেন কোথায় যাবে।

ভিসা, মাস্টার, বিকাশ জাতীয় ওয়ালেটের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে।

মন্ত্রী বলেন, একসময় মানুষের যাতায়াতে শুধু রেল এবং নদীপথ ছিল। এখন সড়ক, নৌ, রেলপথ এবং আকাশ পথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। যাতায়াতের এ চার পথকেই আরও যুগোপযোগী করতে সরকার পদক্ষেপ নিয়েছে। একটি কথা প্রচলন রয়েছে, যে দেশের রেলব্যবস্থা যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। আমরা রেলের সেবা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছি। রেলের প্রতি মানুষের ব্যাপক আস্থা আনতে যা যা করা দরকার সবই করা হবে।

মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থাকে সব মানুষ খুব সাধুবাদ জানিয়েছে। প্রাথমিকভাবে আমরা দুটি ট্রেনে এ ব্যবস্থা চালু করেছিলাম। পরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় সাতটি ট্রেনে এ সেবা চালু হয়।

সর্বশেষ এখন পর্যন্ত ১৬টি ট্রেনে ন্যাশনাল আইডি ছাড়া কাউকে টিকিট দেয়া হচ্ছে না। আগামীতে সব ট্রেনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে এ ব্যবস্থা চালু করা হবে। ঈদের আগেই এ ব্যবস্থা চালু হতে পারে।

সভায় রেলে কর্মকর্তা ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিএনএস-এর পক্ষে জিয়াউর রহমান, আনিন্দসেন গুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিককে গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী
বিবিধ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিককে গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

ময়মনসিংহের হারিয়ে যাওয়া কাউন শস্য ফিরিয়ে আনতে পারে ই-কমার্স
বিবিধ

ময়মনসিংহের হারিয়ে যাওয়া কাউন শস্য ফিরিয়ে আনতে পারে ই-কমার্স

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি
বিবিধ

যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নিয়ে উদ্বেগ; ডিজিটালি তথ্য সংগ্রহের পরামর্শ
বিবিধ

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নিয়ে উদ্বেগ; ডিজিটালি তথ্য সংগ্রহের পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix