Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের নতুন দুই স্মার্টফোন উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 March 2019
Share on FacebookShare on Twitter

কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনার পর নতুন দুটি ফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ‘পি৩০’ ও ‘পি৩০ প্রো’ নামে দুটি ফোনেই রয়েছে অসাধারণ কিছু ফিচার। নিজস্ব নকশার প্রসেসরবিশিষ্ট ফোন দুটির প্রধান বিশেষত্ব ক্যামেরা। হুয়াওয়ের দাবি, হালের সবচেয়ে উন্নত ক্যামেরা সংযোজন করেছে তারা।

গত মঙ্গলবার প্যারিসে নতুন ফোনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের কর্মকর্তারা বলেন, ক্যামেরায় সংযোজন করা হয়েছে নিজস্ব সুপার স্পেকট্রাম সেন্সর। এর ফলে আলোক সংবেদনশীলতা অবিশ্বাস্য রকম বেড়েছে।

এদিন ফোনের পাশাপাশি এয়ারবাড, পাওয়ার ব্যাংক ও স্মার্টওয়াচও উন্মোচন করে হুয়াওয়ে।

স্পেসিফিকেশন: দুটি ফোনই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমচালিত এবং ইউজার ইন্টারফেস হুয়াওয়ের সর্বশেষ হালাগাদ সংস্করণ ইএমইউআই ৯.১। দুটি ফোনই ডুয়াল সিম ও ডুয়াল ফোরজি সমর্থন করে। ডিউড্রপ নচবিশিষ্ট ডিসপ্লে প্রায় বেজেলহীন। ফুল এইচডি প্লাস ওএলইডির বড় এবং হাই রেজল্যুশন ডিসপ্লেতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। পি৩০ প্রোতে রয়েছে অ্যাকস্টিক ডিসপ্লে টেকনোলজি। অর্থাৎ এলজির জি৮ থিনকিউ ফোনের মতো এ ফোনে রয়েছে ইন-স্ক্রিন স্পিকার।

দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০ এসওসি অক্টাকোর প্রসেসর। বিশ্বের প্রথম ৭ ন্যানোমিটার এআই মোবাইল চিপ বলা হচ্ছে এটিকে। সঙ্গে রয়েছে মালি জি৭৬ জিপিইউ। প্রসেসরে সংযোজন করা হয়েছে দুটি নিউরাল প্রসেসিং ইউনিট (এলপিইউ), এর ফলে দ্রুত ছবি শনাক্তকরণসহ মেশিন লার্নিং-সংশ্লিষ্ট কাজগুলো আরো দক্ষতার সঙ্গে করতে পারবে পি৩০ প্রো।

পি৩০-এর র‌্যাম ৬ জিবি, বিল্টইন স্টোরেজ ১২৮ জিবি। পি৩০ প্রোর র‌্যাম ৮ জিবি এবং স্টোরেজ ১২৮/২৫৬/৫১২ জিবি। দুটিতেই রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি। তবে ওয়্যারলেস চার্জিং সুবিধা শুধু প্রোতেই রাখা হয়েছে। দুটি ফোনেরই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যুক্ত করা হয়েছে গ্রাফিন ফিল্ম কুলিং সিস্টেম।

ক্যামেরা: নতুন দুই স্মার্টফোন ছবি তোলায় নতুন ও বিস্ময়কর অভিজ্ঞতা দেবে বলে দাবি করছে হুয়াওয়ে। পি৩০ প্রোতে রয়েছে চারটি ক্যামেরা। হুয়াওয়ের সুপার স্পেকট্রাম সেন্সরবিশিষ্ট ৪০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটির লেন্স প্রোপারটি এফ/১.৬ (২৭ মিলিমিটার)। ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি ক্যামেরার লেন্স প্রোপারটি এফ/২.২ (২২ মিলিমিটার)। আর ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার লেন্স প্রোপারটি এফ/৩.৪ (১২৫ মিলিমিটার), সঙ্গে রয়েছে নতুন টিওএফ প্রযুক্তি। এ ক্যামেরা ৫ এক্স অপটিক্যাল জুম থেকে ১০ এক্স হাইব্রিড এবং ৫০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে।

তবে পি৩০-তে এফ/১.৮ (২৭ মিলিমিটার) লেন্সবিশিষ্ট ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকলেও টিওএফ প্রযুক্তি নেই। এর সেকেন্ডারি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।

দুই ফোনেই থাকছে সুপার স্পেকট্রাম সেন্সর। ফলে পি৩০ ও পি৩০ প্রোতে ক্যামেরার আইএসও রেট সর্বোচ্চ যথাক্রমে ২ লাখ ৪ হাজার ৮০০ ও ৪ লাখ ৯ হাজার ৬০০।

সেলফির জন্য দুটি ফোনেই রয়েছে ২৩ মেগাপিক্সেলের এফ/২.০ লেন্সবিশিষ্ট ক্যামেরা। নিখুঁত সেলফি তুলতে রয়েছে এআইবিশিষ্ট এইচডিআর প্লাস প্রযুক্তি।

ডুয়াল ভিউ ভিডিও মোডের কারণে একসঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল ও ক্লোজ আপ ভিউ ভিডিও করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের সঙ্গে সমঝোতায় কোয়ালকমের বাজার বাড়ল ৩ হাজার কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের সঙ্গে সমঝোতায় কোয়ালকমের বাজার বাড়ল ৩ হাজার কোটি ডলার!

নির্বাচিত

গরিলা গ্লাস কি? স্মার্টফোনে লাগানো হয় কেন?

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার
টেলিকম

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার

ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি ও আইডিয়া
প্রযুক্তি সংবাদ

ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি ও আইডিয়া

করোনার দিনগুলোতে ‘ফেস শিল্ড’ বানাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

করোনার দিনগুলোতে ‘ফেস শিল্ড’ বানাচ্ছে অ্যাপল

মাইক্রোসফট থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিল গেটস
নির্বাচিত

এআই আটকে রেখে সমস্যার সমাধান হবে না: বিল গেটস

Load More

ট্রেন্ডিং টপিক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2019

হুয়াওয়ের নতুন দুই স্মার্টফোন উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV