Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি পণ্যের অগ্রযাত্রায় নারীর ভূমিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 March 2022
দেশি পণ্যের অগ্রযাত্রায় নারীর ভূমিকা
Share on FacebookShare on Twitter

”সুন্দর আগামী কালের জন্য আজ লিঙ্গসমতা দরকার” প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

শিল্প-সাহিত্য-সহ সমাজের সর্বস্তরে মহিলাদের অবদানকে স্বীকৃতি ও লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান জানাতে প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে নারী দিবস পালিত হয়। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নারীর অংশগ্রহণ ও ভূমিকা সবচেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হয়ে উঠছেন নারীরা। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় দেশে ফেসবুক ভিত্তিক ই-কমার্স উদ্যোক্তাদের ৬০ ভাগের বেশি নারী। তারা শৌখিন পণ্য, পোশাক, শাড়ি-গয়না, খাবার, মসলা, মাছ, আম, কৃষি পণ্য সহ নানা রকম দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। হ্যান্ডপেইন্ট, হাতে তৈরি জিনিস, কনটেন্ট রাইটিং সহ বিভিন্ন ভাবে নিজেদের  মেধা কে কাজে লাগাচ্ছেন নারীরা। এখাতে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

দেশি পণ্যের অগ্রযাত্রায় নারীর ভূমিকা নিয়ে জানতে কয়েকজন ফেসবুক ভিত্তিক দেশি পণ্যের উদ্যোক্তার মন্তব্য নেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে মন্তব্য গুলো তুলে ধরেছি-

কাকলী তালুকদার, স্বাত্বাধিকারী- ককলী’স এট্যায়্যার : আমাদের দেশের নারীরা মেধা ও মননে সবসময়ই এগিয়ে। তারা তাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন সেক্টরে যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। তার ধারাবাহিকতায় দেশের ৬৪ টি জেলার নারীরা নিজ নিজ অবস্থান থেকে দেশি পণ্য এগিয়ে নিচ্ছে। কেউ উদ্যোক্তা হিসেবে দেশি পণ্যের বাজার তৈরিতে ভূমিকা রাখছেন আবার কেউ ক্রেতা হিসেবে বাজার বড় করতে অবদান রাখছেন। ই-কমার্সের কল্যাণে ঘরে বসে নারীরা দেশীয় পণ্য নিয়ে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সেই সাথে দেশি পণ্যকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে অবদান রাখছেন।

নিগার ফাতেমা, স্বত্বাধিকারী- আরিয়াস কালেকশন : বাংলাদেশ ছোট হলেও হরেক রকম দেশীয় পণ্য রয়েছে। বর্তমান সময়ে ই-কমার্সের মাধ্যমে এসব পণ্যের প্রচার বেড়েছে। মানুষ নিজের চাহিদা পূরণ করতে দেশি পণ্য কেনাকাটা করছে। আমার মনে হয় দেশীয় পণ্যের প্রচারে পুরুষের চেয়ে নারীর ভূমিকা বেশি। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ এর ফলাফল অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত প্রায় সমান। বর্তমান যুগে পুরুষের  পাশাপাশি নারীরাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। বিশাল সংখ্যক নারীরা কাজ করছে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে। 

দেশি পণ্যকে গুরুত্ব দিয়ে শিক্ষিত নারীরা গড়ে তুলছে নিজের উদ্যোগ। তারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছে, কন্টেন্ট তৈরি করছে, দেশ ও দেশের বাহিরে ক্রেতাদের কাছে পৌঁছে  দিচ্ছে, নতুনত্ব নিয়ে আসছে এবং সর্বোপরি তৈরি করছে পণ্যের চাহিদা। 

উম্মে সাহেরা এনিকা, স্বত্বাধিকারী- তেজস্বী : সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। একজন নারী সংসার, সন্তান সামলে যখন একটি উদ্যোগ পরিচালনা করেন তখনই আমরা তার শক্তি সম্পর্কে কিছুটা ধারনা পেয়ে যাই। বাংলাদেশে মোট উদ্যোক্তার শতকরা প্রায় ৬০ ভাগই নারী৷ দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পোশাক, গয়না, ঘরে তৈরী খাবার সহ নানান ধরনের দেশীয় পণ্য নিয়ে নারীরা অনলাইনে কাজ করছেন। নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসারের হাল ধরছেন৷ ঘরে বাইরে সমান তালে কাজ করছেন৷ শুধু শহরাঞ্চল নয় বরং ইউনিয়ন পর্যায়ে নারীরাও স্বাবলম্বী হচ্ছে। অনলাইনে পড়াশোনা করারও সুযোগ পাচ্ছেন, ফলে তারা এখন অনেক দক্ষ ও আত্নবিশ্বাসী হয়ে উঠছেন। এই দক্ষতা নারীদের নানান প্রতিবন্ধকতাকে পেরিয়ে নিজের কাজে আরো ভালো করার চেষ্টা করছেন৷ নারীরা দেশের জিডিপি বৃদ্ধিতে অবদান রাখছেন৷ 

রোখসানা আক্তার পপি, স্বত্বাধিকারী- ইপ্পি শপিং : “Gender equality today for a sustainable tomorrow” বিশ্বজুড়ে এই থিমে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস৷ নারীর এক রূপ মা, নারীর অন্যরূপ বোন, নারীর ই আরেকটি রূপ সহধর্মিনী, নারীই নিজের আদরের কন্যা, প্রতিটা রূপেই সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত মানবসভ্যতার টিকে থাকার পিছনে পুরুষের পাশাপাশি নারীরা সমান ভাবে ভূমিকা রেখে আসছে। তাহলে এটাই তো ধ্রুব সত্য যে সুন্দর টেকসই আগামীর জন্য অবশ্যই নারী পুরষের সমতা ভীষণ গুরুত্ত্বপূর্ণ। নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে অকল্পনীয় ভাবে। সব ধরনের পেশায় এগিয়ে যাচ্ছে নারীরা। অবদান রাখছে পরিবার, সমাজ ও অর্থনীতিতে। প্রতিটি জায়গায় নারীর প্রতি সন্মানবোধ, সহযোগী মনোভাব দেশকে আরো এগিয়ে নিতে পারে। সকলকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

রাকিমুন বিনতে মারুফ জয়া, স্বত্বাধিকারী- পরিধান শৈলী : বর্তমানে নারীরা কোন দিক থেকে পিছিয়ে নেই। যাদের ঘরের বাইরে গিয়ে চাকরি করার সুযোগ নেই, তারা ঘরে বসেই নিজের একটি উদ্যোগের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করছে, সাবলম্বী হচ্ছে। নারীদের এই এগিয়ে চলা দেশি পণ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশি পণ্য গুলো সোর্সিং করা সহজ এবং এসব পণ্য নিয়ে কাজ করতে পুঁজিও লাগে তুলনামূলক কম। তাই দেশি পণ্য নিয়ে কাজ শুরু করা নারীদের জন্য সহজতর। ইন্টারনেটের কল্যাণে ঘরে বসে নারীরা বিভিন্ন ধরনের দেশি পণ্য নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। ফলে দেশি পণ্যের অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। এতে করে দেশি পণ্যের চাহিদা, বিক্রি ও জনপ্রিয়তা বাড়ছে। যা দেশি পণ্যের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

সিরাজুম মুনিরা, স্বত্বাধিকারী আবায়া স্টোরি : ঘরে বসেই পরিবারের হাল ধরার উদাহরণ তৈরি করছেন নারীরা৷ ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে দেশীয় পণ্যকে এগিয়ে নিতে নারীদের এই চেষ্টা ও যাত্রা সফল হোক সুন্দর হোক এই কামনা করছি৷ পৃথিবীর সকল নারীদের শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিন নতুন ভাবে নিজেকে এগিয়ে নিতে চেষ্টা করে যাওয়ার জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

খামেনির শেষ হুঁশিয়ারি: ইরান কি তবে ‘গোপন মারণাস্ত্র’ জনসমক্ষে আনবে?
বিবিধ

খামেনির শেষ হুঁশিয়ারি: ইরান কি তবে ‘গোপন মারণাস্ত্র’ জনসমক্ষে আনবে?

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়
বিবিধ

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়

বিবিধ

একবার চার্জে ৫০ দিন

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের জেমিনি অ্যাপ তৈরির মূল কারিগর একজন বাংলাদেশি!
বিবিধ

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের জেমিনি অ্যাপ তৈরির মূল কারিগর একজন বাংলাদেশি!

আসছে বিবাহ ও বিচ্ছেদের অনলাইন প্ল্যাটফর্ম
বিবিধ

আসছে বিবাহ ও বিচ্ছেদের অনলাইন প্ল্যাটফর্ম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট
বিবিধ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2022

দেশি পণ্যের অগ্রযাত্রায় নারীর ভূমিকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix